
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আরক্ত কিংশুক কাঁপে, মালতীর বক্ষ ভরি’ চন্দ্রের অমৃত স্পর্শে উঠিতেছে শিহরি’ শিহরি’।। নীরব কোকিলের গুঞ্জন চৈত্র পূর্ণিমা রাত্রি, বাড়িয়াছে বক্ষের স্পন্দন, মোদের নাচের নূপুরের ছন্দ কভু চপল কভু মৃদুমন্দ, বসন্ত-উৎসব সজ্জা অন্তরাল হতে মৃদু ভাষে সুন্দর গুঞ্জন ধ্বনি কেন ভেসে আসে। মমতার মধু-বিন্দু ক্ষরিল মোরা মধু খেয়ে বলিলাম — আহা মরি।। ধরণীর অঙ্গ হতে বাসরের সজ্জা পড়ে খুলি’ গভীর আনন্দে মোরা চাহি দুটি আঁখি তুলি, চৈত্রের পূর্ণিমা রাত্রি এলো ফিরি প্রিয় তুমি কেন চ’লে গেলে ধীরি ধীরি। তুমি ফিরে এলে মোরা লভিতাম অমৃতের স্বাদ চন্দ্রের অমিয়া পান করি।।
নাটক : ‘মদিনা’
রাগঃ
তালঃ
আজি দোল্-পূর্ণিমাতে দুল্বি তোরা আয়। দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়।। দোলে আজ দোল্-ফাগুনে ফুল-বাণ আঁখির তূণে, দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়।। দুলে আজ শিথিল বেণী, দুলে বধূর মেখলা দুলে গো মালার পলা জড়াতে বঁধুর গলা! মাধবীর দোলন্-লতায় দোয়েলা দোল্ খেয়ে যায়, দুলে যায় হল্দে পাখি সোঁদাল-শাখায়।। বিরহ-শীর্ণা নদীর আজিকে আঁখির কূলে ভরে জল কানায় কানায় জোয়ারে উঠ্ল দু’লে। দুলে বসন্ত-রানী কুসুমিতা বনানী পলাশ রঙন দোলে নোটন-খোঁপায়।। দোলে হিন্দোল-দোলায় ধরণী শ্যাম-পিয়ারী, দুলিছে গ্রহ-তারা আলোক-গোপ-ঝিয়ারি। নীলিমার কোলে বসি’ দুলে কলঙ্কী-শশী, দোলে ফুল-উর্বশী ফুল-দোলায়।।
রাগঃ কালেংড়া-বসন্ত-হিন্দোল
তালঃ দাদ্রা
আমায় রাখিস্নে আর ধ’রে। পারের ঠাকুর (ওরে) ডাক দিয়েছে এই পারেরই অন্ধকারে মন যে কেমন করে।। আয়ু-রবির অস্ত-পথে এলো এলো ঠাকুর কনক-রথে, গোধূলি-রঙ হাসিটি তার ঝরছে চোখের ’পরে।। চোখ দু’টি মোর ভরে’ জলে বলব ঠাকুর নাও গো কোলে, রইতে নারি (আমি তোমায় ছেড়ে) রইতে নারি। আমার এ প্রাণ (পূজার ফুলের মত) (তোমার) পায়ে পড়ুক ঝ’রে।।
রাগঃ পুরিয়া
তালঃ দাদ্রা

আজ ভারতের নব আগমনী জাগিয়া উঠেছে মহাশ্মশান জাগরণী গায় প্রভাতের পাখি ফুলে ফুলে হাসে গোরস্থান॥ ট’লেছে অটল হিমালয় আজি সাগরে শঙ্খ উঠিয়াছে বাজি’ হলাহল শেষে উঠেছে অমৃত বাঁচাইতে মৃত মানব-প্রাণ॥ আঁধারে ক’রেছে হানাহানি যারা আলোকে চিনেছে আত্মীয় তা’রা এক হয়ে গেছে খ্রিস্টান, শিখ, হিন্দু, পারসি, মুসলমান। এই তাপসীর চরণের তলে লভিয়াছে জ্ঞান শিক্ষা সকলে আবার আসিবে তারা দলে দলে করিতে পুণ্য-তীর্থ-স্নান॥
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

আল্লাহ থাকেন দূর আরশে, নবীজী রয় প্রাণের কাছে। প্রাণের কাছে রয় যে প্রিয়, সেই নবীরে পরান যাচে।। পয়গম্বরও পায় না খোদায় মোর নবীরে সকলে পায়, নবীজী মোর তাবিজ হ’য়ে আমার বুকে জড়িয়ে আছে।। খোদার নামে সেজ্দা করি, নবীরে মোর ভালোবাসি, খোদা যেন নূরের সূরয, নবী যেন চাঁদের হাসি। নবীরে মোর কাছে পেতে হয় না পাহাড়-বনে যেতে, বৃথা ফকির-দরবেশ মরে পু’ড়ে খোদার আগুন-আঁচে।।
রাগঃ
তালঃ
আধখানা চাঁদ হাসিছে আকাশে আধখানা চাঁদ নিচে প্রিয়া তব মুখে ঝলকিছে গগনে জ্বলিছে অগণন তারা দু’টি তারা ধরণীতে প্রিয়া তব চোখে চমকিছে।। তড়িৎ-লতার ছিঁড়িয়া আধেকখানি জড়িত তোমার জরীণ ফিতায় রানী! অঝোরে ঝরিছে নীল নভে বারি দুইটি বিন্দু তারি প্রিয়া তব আঁখি বরষিছে।। মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে, গান ভুলি’ তা’রা তব অঙ্গনে চাহে, তাহারও অধিক সুমধুর সুর তব চুড়ি কঙ্কনে ঝনকিছে।।
রাগঃ বেহাগ মিশ্র
তালঃ দাদ্রা
শিল্পীঃ জগন্ময় মিত্র

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan