
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

(হরি) নাচত নন্দদুলাল শ্যামল সুন্দর মদন মনোহর নওল কিশোর কানাইয়া গোপাল। নাচত গিরিধারী ময়ূর মুকুট পরি দিকে দিকে ছন্দ আনন্দ পড়িছে ঝরি নাচে গোপী সখা বংশীওয়ালা হরি রুনুঝুনু বাজওত ঘুঙ্গুর তাল।
নাটিকাঃ ‘মীরাবাঈ’
রাগঃ
তালঃ কাহার্বা

হে মোহাম্মদ এসো এসো আমার প্রাণে আমার মনে। এসো সুখে এসো দুখে আমার বুকে মোর নয়নে।। আমার দিনের সকল কাজে যেন তোমার স্মৃতি বাজে, এসো আমার ঘুমের মাঝে — এসো আমার জাগরণে।। কোরান দিলে, দিলে ঈমান, বেহেশ্তের দিশা দিলে, পাপে তাপে মগ্ন আমায় খোদার রাহে ডেকে নিলে। তোমায় আমি ভুলব কিসে আছ আমার রুহে মিশে, আমি তোমার প্রেমের পাগল রেখো আমায় ঐ চরণে।।
রাগঃ
তালঃ কাহার্বা

(এসো এসো) হে বিজয়ী! হে না-দেখা রূপের কুমার। তন্দ্রা-অলস এই চন্দ্রা নিশির ভাঙো ভাঙো দ্বার।। স্বপন কুমারীর খোলো গুণ্ঠন ঘুম-কিশোরীর আনো জাগরণ, দস্যুসম এসে কর লুণ্ঠন কুণ্ঠিত প্রেম-মধুনিশি গন্ধার।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
(হায় গো) ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল। ফুল-শয্যা বাসি হল, বঁধূ না এলো।। শুকাইল পানের খিলি বাঁটাতে ভরা, এ পান আমি কারে দিব সে বঁধূ ছাড়া। (হায় গো) নীলাম্বরী শাড়ি ছি ছি পরলেম মিছে লো।। এবার ধ’রে দিস্ যদি তায় রাখ্ব বেঁধে বিনোদ খোঁপায়, কাঙালে পাইলে রতন রাখে যেমন লো।। সোঁদা-মাখা নিস্নে কেশে, গন্ধে যে লো তার মনে আনে চন্দন-গন্ধ সোনার বঁধূয়ার। এত দুঃখ ছিল আমার এই বয়সে লো।।
বাউল
রাগঃ
তালঃ কাহার্বা

হাতে হাত দিয়ে আগে চল হাতে নাই থাক হাতিয়ার। জমায়েত হও, আপনি আসিবে শক্তি জুলফিকার।। আন আলীর শৌর্য, হোসেনের ত্যাগ ওমরের মত কর্মানুরাগ; খালেদের মত সব অশান্ত ভেঙে কর একাকার।। ইসলামে নাই ছোট বড় আর আশরাফ আতরাফ নিষ্ঠুর হাতে এই ভেদ জ্ঞান কর মিসমার সাফ। চাকর সৃজিতে , চাকরি করিতে, ইসলাম আসে নাই পৃথিবীতে। মরিবে ক্ষুধায় কেহ নিরন্ন, কারো ঘরে রবে অঢেল অন্ন এ জুলুম সহেনি, ইসলাম, সহিবে না আজো আর।।
রাগঃ
তালঃ দাদ্রা

হোরির রঙ লাগে আজি গোপিনীর তনু মনে। অনুরাগে-রাঙা গোরীর বিধু-বদনে॥ ফাগের লালী আনিল কে, কাজল-কালো চোখে কামনা-আবির ঝরে রাঙা নয়নে॥ অশোক রঙন ফুলের আভা জাগে ডালিম-ফুলী গালে, নাচিছে হৃদয় আজি রসিয়ার নাচের তালে। তাম্বুলীরাঙা ঠোঁটে ফাগুনের ভাষা ফোটে, (তার) প্রাণের খুশির রং লেগেছে রাঙা বসনে॥
রাগঃ
তালঃ ফের্তা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan