
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এলো এলো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি। হোক রওশন মুসলিম-জাহানের অন্ধকার রাতি।। আজ ফিরদৌসের হুর-পরীরা আলোতে রাঙে চাঁদ সেতারার প্রদীপ ভাসায় আস্মানি গাঙে, ফেরেশ্তা সব হয়েছে আজ মোদের সাথি।। আজ জ্বাল্রে বাতি প্রিয়জনের আঁধার গোরে আজ বরষ পরে লুকিয়ে তারা এসেছে ঘরে, রাখ্ তাদের তরে অশ্রু-ভেজা হৃদয় পাতি।।
রাগঃ
তালঃ কাহার্বা

স্বপনের ফুলবনে যেদিন দেখিনু রূপরানী তোমায়। চকিতে ঐ চোখে তোমার শরমের কোন হাসি লুকায়।। নিরালার কুঞ্জ বীথিকায় সে প্রথম প্রেম নিবেদনে দেখেছি ঐ অধর কোণে সে-ভীরু কোন হাসি পালায়।। বিদায়ের সে-বেদন বেলায় মানা না মানলে আঁখি-জল ভোরে ম্লান চাঁদসম সখি বিমলিন কোন হাসি লুকায়।। আজ আর নাই হাসি খেলা নিভেছে সে-উজল আলো ভাবি আজ সব চেয়ে তোমার ভুলালো কোন্ হাসি আমায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

নাচন লাগে ঐ তরুলতায় পাতায় ফুলে। ফুল-সৌখিন দখিন হাওয়া নাচে দু’লে দু’লে।। নাচে অথির-মতি রঙিন-পাখা প্রজাপতি, বন দুলায়ে মন ভুলায়ে, ঝিল্লি-নূপুর বাজায়ে নাচে বনে নিশীথিনী এলোচুলে।। মৃণাল-তনু কমল নাচে এলোখোঁপায় নীল জলে, ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে নির্ঝর পাষাণ-তলে। বাদ্ল হাওয়ায় তাল্বনা ঐ বাজায় চটুল্ দাদ্রা তাল, নদীর ঢেউ-এ মৃদঙ বাজে, পান্সি নাচে টাল্মাটাল্। নেচে চেনে গ্রহতারা দিশাহারা নটরাজের নাট-দেউলে।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ ফের্তা

এত জল ও কাজল চোখে, পাষানী আনলে বল কে। টলমল জল-মোতির মালা দুলিছে ঝালর-পলকে ।। দিল কি পূব হাওয়াতে দোল, বুকে কি বিঁধিল কেয়া? কাঁদিয়া কুটিলে গগন এলায়ে ঝামর-অলকে।। চলিতে পৈঁচি কি হাতের বাঁধিল বৈচি-কাঁটাতে? ছাড়াতে কাঁচুলির কাঁটা বিঁধিল হিয়ার ফলকে।। [যে দিনে মোর দেওয়া-মালা ছিঁড়িলে আনমনে সখি, জড়াল জুই-কুসুমি-হার বেণীতে সেদিন ওলো কে।। যে-পথে নীর ভরণে যাও বসে রই সে পথ-পাশে দেখি, নিত কার পানে চাহি কলসীর সলিল ছলকে।।] মুকুলী-মন সেধে সেধে কেবলি ফিরিনু কেঁদে, সরসীর ঢেউ পালায় ছুটি' না ছুঁতেই নলিন-নোলকে ।। বুকে তোর সাত সাগরের জল, পিপাসা মিটল না কবি ফটিক জল ! জল খুঁজিস যেথায় কেবলি তড়িৎ ঝলকে।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

চৈতী চাঁদের আলো আজ ভাল নাহি লাগে, তুমি নাই মোর কাছে — সেই কথা শুধু জাগে।। এই ধরণীর বুকে কত গান কত হাসি, প্রদীপ নিভায়ে ঘরে আমি আঁখি-নীরে ভাসি, পরানে বিরহী বাঁশি ঝুরিছে করুণ রাগে।। এ কী এ বেদনা আজি আমার ভুবন ঘিরে, ওগো অশান্ত মম, ফিরে এসো, এসো ফিরে। বুলবুলি এলে বনে বলে যাহা বনলতা — সাধ যায় কানে কানে আজি বলিব সে কথা, ভুল বুঝিও না মোরে বলিতে পারিনি আগে।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ তাপস চৌধুরী
১.

২.

গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম।। বাণ–বেঁধা মোর গানের পাখিরে তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে, লভিবে মরণ চরণে তোমার সুন্দর অনুপম।। তারাসুখের পাখায় উড়িতেছিল গো নভে — তবনয়ন–শায়কে বিঁধিলে তাহাদের কবে। মৃত্যু আহত কন্ঠে তাহার একি এ গানের জাগিল জোয়ার — মরণ বিষাদে অমৃতের স্বাদ আনিলে নিষাদ মম।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan