
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা গো।। বরষ বরষ কৃথা কেঁদে যাই কৃথাই মা তোর আগমনী গাই সেই কবে মা আসিলি ত্রেতায় আর আসিলি না গো।। কোটী নয়নের নীল পদ্ম মা ছিঁড়িয়া দিলাম চরণে তোর, জাগিলিনে তুই, এলিনে ধরায় মা কবে হয় হেন কঠোর। দশ ভুজে দশ গ্রহরণ ধরি’ আয় মা দশ দিক আলো করি’ দশ হাতে আন্ কল্যাণ ভরি’ নিশীথ-শেষে ঊষা গো।।
রাগঃ যোগিয়া
তালঃ একতাল

এখনো মেটেনি আশা এখনো মেটেনি সাধ। এখনো নয়ন মানে নাই তার চাহনির অপরাধ।। আজো ঢেউগুলি নীল সায়রের কোলে জল-তরঙ্গে ঝঙ্কার তোলে পিয়াসি চাতক আজো চেয়ে ফেরে বরষার পরসাদ।। কবে ফুটছিল রূপের কুসুম বনানীর লতা-গাছে, আজো গৌরী-চাঁপার রঙটুকু তার মরমে লাগিয়া আছে। চ'লে গেছে চাঁদ আলো আবছায় দাগ ফেলে হিয়া-আয়নার গায় থেমেছে কানুর বাঁশরি থামেনি যমুনার কলনাদ।। ঢাল পিয়ালে লাল সিরাজী নিত্য দোদুল তালে তালে আঁকবো বুকে প্রীতির ব্যথা রঙ্গিন নেশায় রঙ্গিন জালে।। মত্ত হবো চিত্ত হারা বেদনা ভরা বদমেজাজি করলে পাগল ব্যর্থ আশায় করলে প্রেমরে দাগাবাজি।। রঙ্গিন বঁধু তুমি শুধু, তুমি শুধু সত্যি হবে রঙ্গিন নেশায় রঙ্গিন পথে তুমি শুধু সাথী হবে।। শুল্ক তালু কণ্ঠ আমার দে রে আমার রুগ্ন গালে দে রে সাকি দে রে ঢেলে নিত্য দোদুল তালে তালে।।
রাগঃ
তালঃ দাদ্রা

বল ভাই মাভৈঃ মাভৈঃ, নবযুগ ঐ এলো ঐ এলো ঐ রক্ত যুগান্তর রে। বল জয় সত্যের জয় আসে ভৈরব বরাভয়, শোন অভয় ঐ রথ-ঘর্ঘর রে।। রে বধির! শোন পেতে কান ওঠে ঐ কোন মহাগান, হাঁকছে বিষাণ ডাকছে ভগবান রে। জগতে জাগলো সাড়া জেগে ওঠ উঠে দাঁড়া, ভাঙ্ পাহারা মায়ার কারা-ঘর রে। যা আছে যাক্ না চুলায় নেমে পড় পথের ধূলায়, নিশান দুলায় ঐ প্রলয়ের ঝড় রে।। সে ঝড়ের ঝাপটা লেগে ভীম আবেগে উঠনু জেগে পাষাণ ভেঙে প্রাণ-ঝরা নির্ঝর রে। ভুলেছি পর ও আপন ছিঁড়েছি ঘরের বাঁধন, স্বদেশ স্বজন স্বদেশ মোদের ঘর রে। যারা ভাই বদ্ধ কুয়ায় খেয়ে মার জীবন গোঁয়ায় তাদের শোনাই প্রাণ-জাগা মন্তর রে।। ঝড়ের ঝাঁটার ঝাণ্ডা নেড়ে মাভৈঃ বানীর ডঙ্কা মেরে শঙ্কা ছেড়ে হাঁক প্রলয়ঙ্কর রে। তোদের ঐ চরণ-চাপে যেন ভাই মরণ কাঁপে মিথ্যা পাপের কণ্ঠ চেপে ধর্ রে। শোনা তোর বুক-ভরা গান জাগা তোর দেশ-জোড়া প্রাণ, দে বলিদান প্রাণ ও আত্মপর রে।। মোরা ভাই বাউল চারণ মানি না শাসন বারণ, জীবন মরণ মোদের অনুচর রে। দেখে ঐ ভয়ের ফাঁসি হাসি জোর জয়ের হাসি, অ-বিনাশী নাইকো মোদের ডর রে, গেয়ে যাই গান গেয়ে যাই মরা প্রাণ উট্কে দেখাই, ছাই-চাপা ভাই অগ্নি ভয়ঙ্কর রে।। খুঁড়ব কবর তুড়ব শ্মশান মড়ার হাড়ে নাচাব প্রাণ, আনব বিধান নিদান কালের বর রে শুধু এই ভরসা রাখিস মরিস্নি ভির্মি গেছিস ঐ শুনেছিস ভারত বিধির স্বর রে। ধর্ হাত ওঠ্ রে আবার দুর্যোগের রাত্রি কাবার, ঐ হাসে মা'র মূর্তি মনোহর রে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

উভয়ে : জয় পীতাম্বর শ্যাম সুন্দর মদন মনোহর কাননচারী। গোপী-চন্দন আমোদিত তনু বনমালী হরি বংশীধারী।। ধ্রু : চাঁচর চিকুরে শোভে শিখী-পাখা, বাঁকা ত্রিভঙ্গিমা চারু নয়ন-বাঁকা। সু : ও বাঁকা রূপ যেন মর্মে রহে আঁকা মনে বিরহ কালা বন-বিহারী।। সু : ভক্তি প্রেম প্রীতি তব রাঙা পায় ধ্রু : নূপুর হ’য়ে হরি, যেন বাজিয়া যায়, সু : জনমে জনমে কৃষ্ণ-কথা গায় যেন এ দেহ মন শুক-শারি।।
নাটক : ‘ধ্রুব’ (ধ্রুব ও সুনীতির গীত)
রাগঃ
তালঃ
ঢল ঢল নয়নে স্বপনের ছায়া গো। কোন্ অমরার কোন্ মায়া গো।। মনের বনের ’পারে চকিতে দেখেছি যারে, সে এলে কি আজ ধরি’ কায়া গো।।
রাগঃ
তালঃ
কেন উচাটন মন পরান এমন করে। কেন কাঁদে গো বধূ বঁধুর বুকে বাসরে।। কেন মিলন-রাতে সলিল আঁখি-পাতে কেন ফাগুন-প্রাতে সহসা বাদল ঝরে।। ডাকিলে অনুরাগে কেন বিদায় মাগে, (কেন) মরিতে সাধ জাগে — পিয়ার বুকের ’পরে।। ডাকিয়া ফুলবনে থাকে সে আন্মনে, কাঁদায়ে নিরজনে — কাঁদে সে নিজের১ তরে।। কবি, তোরে কে কবে সাধিল বেণুর রবে, ধরিতে গেলি যবে — বিঁধিল কুসুম-শরে।।
১. কিসের
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ দাদ্রা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan