
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ঊষা এলো চুপি চুপি রাঙিয়া সলাজ অনুরাগে। চাহে ভীরু নববধূ সম তরুণ অরুণ বুঝি জাগে।। শুকতারা যেন তার জলভরা আঁখি আনন্দ বেদনায় কাঁপে থাকি’ থাকি’, সেবার লাগিয়া হাত দু’টি মালার সম পড়ে লুটি কাহার পরশ-রস মাগে।।
রাগঃ আশা-টোড়ি
তালঃ ত্রিতাল

মোহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়। ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়।। কাঁদিয়া জয়নাল আবেদীন বেহোশ হল কারবালায় বেহেশ্তে লুটিয়ে কাঁদে আলী ও মা ফাতেমায়।। কাশেমের ঐ লাশ লয়ে কাঁদে বিবি সাকিনা। আস্গরের ঐ কচি বুকে তীর দেখে কাঁদে খোদায়।। কাঁদে বিশ্বের মুসলিম আজি গাহে তারি মর্সিয়া। ঝরে হাজার বছর ধরে অশ্রু তারি শোকে হায়।।
রাগঃ জয়জয়ন্তী মিশ্র
তালঃ কাহার্বা

আমার সকলি হরেছ হরি এবার আমায় হ’রে নিও। যদি সব হরিলে নিখিল-হরণ তবে ঐ চরণে শরণ দিও।। আমায় ছিল যারা আড়াল ক’রে হরি তুমি নিলে তাদের হ’রে, ছিল প্রিয় যারা গেল তারা (হরি) এবার তুমিই হও হে প্রিয়।।
রাগঃ আশাবরী / জৌনপুরী
তালঃ কাওয়ালি

চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও? কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও? তুমি শিস্ দিয়ে গান গাও তুমি কুটিল চোখে চাও।। তীর-ধনুক নিয়ে সারাবেলা ও শিকারি, এ কি খেলা? শাল গাছেরই ডাল ভাঙিয়া একটু বাতাস খাও।। কাঁকর-ভরা কাঁটার পথে (আজ) নাই শিকারে গেলে, অশথ্-তলে বাজাও বাঁশি (তোমার) হাতের ধনুক ফেলে’। তোমার কালো চোখের কাজল নিয়ে ঝিল উঠেছে ঝিল্মিলিয়ে, ঝিল্মিলিয়ে। ঐ কমল ঝিলের শাপলা নিয়ে বাঁশিখানি দাও।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ওরে কে বলে আরবে নদী নাই যথা রহমতের ঢল বহে অবিরল দেখি প্রেমে-দরিয়ার পানি যেদিকে চাই।। যাঁর ক্বাবা ঘরের পাশে আব-এ-জমজম যথা আল্লা-নামের বাদল ঝরে হরদম, যথা ঝরে হরদম- যার জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে (ওরে) পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই।। যার ফোরাতের পানি আজো ধরার ‘পরে নিখিল নর-নারীর চোখে ঝরে (ওরে) শুকায় না যে নদী দুনিয়ায়, যার শক্তি বন্যার তরঙ্গ-বেগে যত বিষণ্ন-প্রাণ ওরে আনন্দে উঠল জেগে যাঁর প্রেম-নদীতে,যাঁর পুণ্য-তরীতে মোরা ত'রে যাই।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

রাত্রি-শেষের যাত্রী আমি যাই চ’লে যাই একা। শুকতারাতে রইল আমার চোখের জলের লেখা।। ফোটার আগে ঝরে যে ফুল সঙ্গী আমার সেই সে-মুকুল, ছায়াপথে জাগে আমার বিদায় পথ-রেখা।। অনেক ছিল আশা আমার অনেক ছিল সাধ, ব্যর্থ হ’ল না পেয়ে কা’র আাঁখির পরসাদ। দীপ নেভানো শূন্য ঘরে এসো না আর খুঁজতে মোরে, তারার দেশে চন্দ্রলোকে হবে আবার দেখা।।
রাগঃ মালকোষ মিশ্র
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan