
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

অন্ধকারের তীর্থপথে ভাসিয়ে দিলাম নামের তরী মায়া মোহের ঝড় বাদলে এবার আমি ভয় না করি। যে নাম লেখা তারায় তারায় যে নাম ঝরে অশ্রুধারায় যাত্রা শুরু সেই নামেরি জপমালা বক্ষে ধরি।। এই আঁধারের অন্তরালে লক্ষ রবি চন্দ্র জ্বলে নিত্য ফোটে আলোর কমল জানি তোমার চরণ তলে। এবার ওগো অশিব নাশন থামাও তোমার ঢেউর নাচন সেই ত অমর মরণ যদি ধ্যান সাগরে ডুবে মরি।।
রাগঃ
তালঃ দাদ্রা

বন্ধু রে, বন্ধু — পরান বন্ধু আমার দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে। ঝরা-পাতর পত্র আমার যায় ভেসে তার পায়ে।। জানি জানি আমার দেশে আমার নেয়ে আসবে ভেসে, ওরে চির ঋণী আছে সে যে আমার প্রেমের দায়ে।। নূতন আশার পাল তু সে আসবে ফিরে ঘরে ফুটেছে তাই কাশ-কুসুমের হাসি শুকনো চরে। পিদমি জ্বেলে তারি আশায় গহীন গাঙের স্রোতে ভাসায় ওরে ঐ পিদিমের পথ ধ'রে সে আসবে সোনার নায়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

কুসুম ফুলের মালা গেঁথে দুলিয়ে দিছি গলে। অশ্রু দিয়ে গাঁথা মালা রইলো বুকের তলে।। বন্ধু আমার আস্বে যখন ফিরে’ বিজয় রথে মরা ফুলের সাথে আমি রইবো প’ড়ে পথে, যাবার বেলা চরণ দিয়ে যাবে আমায় দ’লে।। তাহার প্রিয়ার মুখে দেবো আমার হাসি ল’য়ে রইব না গো তাহার সুখে পথের কাঁটা হ’য়ে, তা’র বাসরে আলো দেবো প্রদীপ হ’য়ে জ্ব’লে।।
রাগঃ
তালঃ
আজ বাদে কাল আসবে কি না কে জানে ভাই কে জানে। ভোল রে ব্যথা বেদন-আতুর, লাল শারাব-ভরপুর-প্রাণে।। ঝরছে শারাব জোছনা-উজল, হাসতেছে চাঁদ ঝলমল, কালকে এ চাঁদ খুঁজবে বৃথাই, হারিয়ে যাব কোন্খানে।। প্রেমিক যত আমার মতো মদের রঙে হোক রঙিন, হোক দীওয়ানা মস্ত্ নেশায় নিমেষ-সুখের সন্ধানে।। এম্নি চোখে হেরি ধরায় দুঃখ ব্যথার অন্ত নাই, কালের কথা আজ ভুলে যাই দুখ্-ভুলানো মদ পানে।।
রাগঃ ভূপালী মিশ্র
তালঃ কাহার্বা
আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা। পড় ধানী শাড়ি, মেঘ-রঙ ওড়না।। জলদ-তাল বাজে শ্রাবণ-মেঘে তরুরে জড়ায়ে দোলে বন-লতা পবন বেগে মনের মাঝে দোলে মিলন-বিরহ-দোলনা।। শান্ত আকাশে আজি বেদনা ঘনায় কত কি বলিতে চায় শ্রাবণ-ধারায়, (তার) তবু মনের কথা বলা হ'ল না।। তমাল-কুঞ্জে চল চল দুলিতে, গাহ ঝুলনের গান ব্রজ-বুলিতে, আজি আসে মনে বৃন্দাবনের তুলনা।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দ্রুত-দাদ্রা)

কোন্ মাটিতে আমার কায়া সৃজিলে হায় প্রভৃ মোর। মস্জিদে মোর ঠাঁই নাহি পাই, সকল দেউল বন্ধ-দোর।। ফিরি নগর-নারীর মতো কাফের দরবেশ বদ্-নসীব, নাই বেহেশ্তের আশা আমার, দীন ও দুনিয়া শত্রু ঘোর।। বেড়াই শ্রীহীন, দেয় অভিশাপ যে হেরে সেই আমারে, রূপ-পূজারি ভুলতে নারি মোর প্রতিমার মুখ কিশোর।। চাইব শারাব, প্রিয়ার অধর মরব যেদিন পানশালায়, কোথায় নরক, কোথায় স্বরগ, শারাব-নেশায় রইব ভোর।।
রাগঃ কালাংড়া
তালঃ আদ্ধা-কাওয়ালি
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan