
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কি মজার কড়াই ভাজা কুড়ুর মুড়ুর খাই রে, যদি পয়সা একটি পাই রে। মোদের জামাও আছে পকেটও আছে পয়সা কিন্তু নাই রে।। দাদা, পয়সা যদি পাই চল পেয়ারা তলায় যাই, আমি আনি নুন লঙ্কা, তুমি লুকিয়ে চল বাইরে।।
রেকর্ড-নাটিকাঃ ‘খুকি ও কাঠবেরালি’
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

যা সখি যা তোরা গোকুলে ফিরে। যে পথে শ্যামরায় চ’লে গেছে মথুরায় কাঁদিতে দে ল’য়ে সেই পথ ধূলিরে॥ এ তো ধূলি নয়, ধূলি নয় হরি-চরণ-চিহ্ন-আঁকা এ যে হরি-চন্দন ধূলি নয়, ধূলি নয় এই ধূলি মাখিয়া, হ’য়ে পাগলিনী ফিরিব ‘শ্যাম শ্যাম’ ডাকিয়া। হব যোগিনী এই ধূলি-তিলক-আঁকিয়া॥ (সখি গো) শুনিয়াছি দূতি মুখে, প্রিয়তম আছে সুখে সেই মম পরম প্রসাদ। ভুলিয়া এ রাধিকায়, সে যদি সুখ পায় তার সে সুখে সাধিব না বাদ॥ আমার দীরঘ শ্বাসে উৎসব-বাতি তার যদি নিভে যায়। তাই ওলো ললিতা আমি হব ধূলি-দলিতা যাব না লো তার মথুরায়॥ আমি মথুরায় যাব, না গেলে মথুরাতে মোর শ্যামে আর ফিরে পাব না। (সখি গো) হারানো মানিক কভু ফিরে লোকে পায় হারানো হৃদয় ফিরে নাহি পাওয়া যায়॥
রাগঃ
তালঃ ফের্তা

টারালা টারালা টারালা টা টারালা টারালোল্লা নাচে শুটকী শুকনো সাহেবকে ধ'রে মুটকি মিস আরসোল্লা। হা-হা- হা-হা- হা।। খুরওয়ালা জুতা পরে খটখট ঠেংরী নাড়ে চাবুক খেয়ে জোড়া ঘোড়ায় যেন পেছলি ঝাড়ে! দেখে পাদ্রি, পুরুত, মোল্লা বাবাজী কাছা খোল্লা। আর বাবাজী কাছা খোল্লা।। দেখে আণ্ডাওয়ালা ভাবে বুঝি খেল ডাণ্ডাগুলি হা গণ্ডার মার্কা ষণ্ডা বিবি খেল ডাণ্ডাগুলি হা ভাব-আবেশের নয়ন তাহার হলো নয়ান ঝুলি; নেকু বাবুর ঢেকুর ওঠে পেটে মেকুর আচড়ায়! কাল্লু ভাবে মেম পালোয়ান সাহেবকে বুঝি পাছড়ায়। ( হায় হায় হায়) যতো কাবলিওয়ালা মাউড়া সব হো গিয়া ভাই বাউড়া মোষের গাড়োয়ান প্রেম-রসে হলো রসগোল্লা।।
রাগঃ
তালঃ কাহার্বা
তুই পাষাণ গিরির মেয়ে হ’লি পাষাণ ভালোবাসিস্ ব’লে। মা গ’লবে কি তোর পাষাণ-হৃদয় তপ্ত আমার নয়ন-জলে।। তুই বইয়ে নদী পিতার চোখে লুকিয়ে বেড়াস লোকে লোকে মহেশ্বরও পায় না তোকে প’ড়ে মা তোর চরণতলে।। কোটি ভক্ত যোগী ঋষি ঠাঁই পেল না তোর চরণে, তাই ব্যথায়-রাঙা তা’দের হৃদয় জবা হ’য়ে ফোটে বনে। আমি শুনেছি মা ভক্তি ভরে মা ব’লে যে ডাকে তোরে (তুই) অমনি গ’লে অশ্রু-লোরে ঠাঁই দিস তোর অভয় কোলে।।
রাগঃ কাফি
তালঃ দাদ্রা

আমি পথ-মঞ্জরী ফুটেছি আঁধার রাতে। গোপন অশ্রু-সম রাতের নয়ন-পাতে।। দেবতা চাহে না মোরে গাঁথে না মালার ডোরে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির-সাথে।। মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা, আমার কামনা ছিল মালা হয়ে ঝ’রে পড়া। ভালোবাসা পেয়ে যদি আমি কাঁদিতাম নিরবধি, সে-বেদনা ছিল ভালো, সুখ ছিল সে-কাঁদাতে।।
রাগঃ পটমঞ্জরি
তালঃ ত্রিতাল (ঢিমা)

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে।। তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি, হে উদার সুখে দুখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ অনুপ জালোটা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan