
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পিয়াল ফুলের পিয়ালায় বঁধু অন্তর-মধু ঢেলে পিয়াব তোমায়। রচিব হৃদয়ে মাধবী-কুঞ্জ বাহিরে ফাগুন যদি যেতে চায়।। বেল-ফুল যায় যদি ঝুরে প্রেম-ফুল দিব ডালি ভ’রে, নিশি জেগে আমি গান শোনাব বনের বিহগ যদি মাগে বিদায়।। আর যদি নাহি বহে দখিনা বাতাস (বঁধু) অঞ্চল আছে মোর, আছে কেশ-পাশ, যায় যদি যাক্ ডুবে চৈতালী চাঁদ আমার চাঁদ যেন চ’লে নাহি যায়।
রাগঃ
তালঃ ত্রিতাল
খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প’ড়ে ছেড়ে’ মস্জিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধ’রে।। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্লাতে চাইনে বেহেশ্ত্ খোদার কাছে নিত্য মোনাজাত ক’রে।। কায়েস যেমন লাইলী লাগি’ লভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিঁরির প্রেমে হ’ল দিওয়ানা বেতাব। বে–খুদীতে মশ্গুল্ আমি তেমনি মোর খোদার তরে।।
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ কাহার্বা

গভীর ঘুম ঘোরে স্বপনে শ্যাম-কিশোরে হেরে’ প্রেমময়ী রাধা। রাধারে ত্যজিয়া আঁধার নিশীথে চন্দ্রার সাথে বাঁধা।(শ্যাম-চাঁদ) যেন চাঁদের বুকে কলঙ্ক গো নির্মল শ্যাম-চাঁদের বুকে চন্দ্রা যেন কলঙ্ক গো।। অরুণ নয়ানে মলিন বয়ানে জাগিল অভিমানিনী (ভাবে) রাধার হৃদয় আধার যাহার সে কেন ভজে কামিনী। শ্রীরাধার মান ভয়হীন, তাই শ্রীরাধা অভিমানিনী, পরমশুদ্ধ প্রেম শ্রীরাধার, নির্ভয় অভিমানিনী।। কৃষ্ণকেও সে ভয় করে না, নির্ভয় অভিমানিনী রাধা বুঝতে নারে গো চির-সরল অমৃতময় গরল কেন হয় বুঝতে নারে গো কাঁপে থরথর সারা কলেবর, ভাবে রাধা একি বিপরীত। প্রেম ভিক্ষু কহে, বুঝি বুঝিবার নহে চঞ্চল শ্যামের রীত।। বোঝা যে যায় না চঞ্চল শ্যামের রীত অবুঝ মনের বোঝা যায় না তাতে তবু কখন সে রাধার, কখন সে চন্দ্রার।।
গীতিচিত্র: ‘অভিমানিনী’
রাগঃ
তালঃ ফের্তা

এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। বসন্ত গত মোর আজ পুষ্প-বিহীন লতিকা-বিতান।। এলে কি দলিতে আজ ধুলি ঢাকা ফুল-সমাধি মোর, নাহি আর চৈতি হাওয়া, বহে আজি বৈশাখী তুফান।। সাজায়ে ফুলের বাসর ছিনু তব পথটি১ চেয়ে। সে বাসর বাসি হল কেঁদে নিশি হল অবসান।। বাজে মোর তোরণ দ্বারে খেলা শেষের বিদায়-বাঁশরি। ফিরে যাও শেষ-অতিথি দাও যেতে দাও লয়ে অভিমান।।
১. পথ
রাগঃ ভৈরবী
তালঃ লাউনি

অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে॥ ভেজা মাটির গন্ধ সনে তোমার স্মৃতি আনে মনে, বাদ্লী হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে॥ হঠাৎ বনে আস্ল ফুলের বন্যা পল্লবেরই কূলে, নাগকেশরের সাথে কদম কেয়া ফুট্ল দুলে দুলে। নবীন আমন ধানের ক্ষেতে হতাশ বায়ু ওঠে মেতে, মন উড়ে যায় তোমার দেশে পূব-হাওয়ারই সাথে॥
রাগঃ মূলতান-কানাড়া মিশ্র
তালঃ দাদ্রা

দারুণ পিপাসায় মায়া-মরীচিকায় চাহিতে এলি জল বনের হরিণী। দগ্ধ মরুতল কে তোরে দেবে জল ঝরিবে আঁখি-নীর তোরই নিশিদিনই।। নিবায়ে গৃহ-দীপ আপন-নিশাসে আলেয়ার পিছে এলি সুখ-আশে, সে-সুখ অবসান সুমুখেতে শ্মশান — পিছনে অন্ধকার চির-নিশীথিনী।। কেন তুই বনফুল বিলাস-কাননে করিয়া পথ ভুল এলি অকারণে। ছিঁড়ে সাঁঝে তোরে মালা গাঁথি’ ভোরে দ’লিল বিলাসী পথ-ধূলি সনে। সন্ধ্যা-গোধূলির রাঙা রূপে ভুলে’ আসিলি এ কোথায় তমসার কূলে। শ্রাবণ-মেঘ হায় ভাবিয়া কুয়াশায় হারালি পথ তোর রে হতভাগিনী।।
রাগঃ জয়জয়ন্তী
তালঃ একতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan