
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সেদিন প্রভাতে অরুণ শোভাতে হেসেছ বুকে মোর মধু-হাসিনী। পরেছ গলায় আমার দেওয়া ফুল সে কি গো সবি ভুল বিজন-বাসিনী।। যেচেছ কত না আদর সোহাগ ক্ষণে অভিমান ক্ষণে অনুরাগ, কত প্রিয় নামে ডেকেছ আমায় সে কি গো গেছ ভুলে মধুভাষিণী।। আমার সাধ-আশ-সাধনা-সুখ-হাসি তোমার সনে প্রিয় সকলি গেছে ভাসি, কেন ফেলে দিলে নিরাশার কূলে, কোন্ অপরাধে বল উদাসিনী।।
রাগঃ ইমন কল্যাণ
তালঃ ত্রিতাল

জয়তু শ্রীরামকৃষ্ণ নমো নমঃ সর্ব-ধর্ম-সমন্বয়-কারী নব-রূপে অবতার পুরুষ পরম।। ঈশ্বরে বিশ্বাস জানকীর প্রায় বন্দিনী ছিল কামনার লঙ্কায় উদ্ধারিলে তারে তোমার তপস্যায় শক্তিরে জাগাইয়া শ্রীরাম-সম।। তোমা কথামৃত কলির নববেদ একাধারে রামায়ণ গীতা বিবেকানন্দ মাঝে লক্ষণ অর্জুন শক্তি করিলে পুনজীবিতা। ভূতারতের কলহের কুরুক্ষেত্রে দাঁড়াইলে তুমি আসি সকরুণ নেত্রে বাজালে অভয় পাঞ্চজন্য শঙ্খ, বিনাশিলে অধর্ম, হিংসা, আতঙ্ক প্রেম-নদীয়ায় তুমি নব-গৌরাঙ্গ সকল জাতির সখা, প্রিয়তম।।
রাগঃ
তালঃ কাহার্বা

নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আঁখি। আমি যাব না আর অঞ্জনাতে জল নিতে সখি লো, ঐ আঁখি কিছু রাখিবে না বাকি॥ সেদিন তুলতে গেলাম দুপুর বেলা কলমি শাক ঢোলা ঢোলা (সই) হ’ল না আর সখি লো শাক তোলা, আমার মনে পড়িল সখি, ঢল ঢল তা’র চটুল আঁখি ব্যথায় ভ’রে উঠলো বুকের তলা। ঘরে ফেরার পথে দেখি, নীল শালুক সুঁদি ও কি ফু’টে আছে ঝিলের গহীন জলে। আমার অমনি পড়িল মনে সেই ডাগর আঁখি লো ঝিলের জলে চোখের জলে হ’ল মাখামাখি॥
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ কাশফিয়া বিল্লাহ

প্রণমি তোমায় বনদেবতা। শাখে শাখে শুনি তব ফুল-বারতা — দেবতা।। তোমার ময়ূর তোমার হরিণ লীলা-সাথী রয় নিশিদিন, বিলায় ছায়া বাণী-বিহীন — তরু ও লতা — দেবতা।।
রাগঃ দুর্গা
তালঃ দাদ্রা
কৃষ্ণ-প্রিয়া লো! কেমনে যাবি অভিসারে? সে বিরহী রসে মানস সুরধুনী ’পারে।। সে এ পারে রহে না পারাপারের অতীত সে, এ পারে রহে না, এ পারে না, ও পারেও রহে না, কোন পারে রহে না।। গগনে গুরু গুরু মেঘ গরজে অবিরল বাদল ঝর ঝর ঝরে, আঁখি-জলে আঁখি তোর টলমল সই অন্তর দুরুদুরু করে। পথ দেখিবি কেমনে আঁখি-জলে পিছল আঁখি, পথ দেখিবি কেমনে। তোর আঁখি পিছল পথও পিছল পথে যাবি কেমনে, তোর অন্তরে মেঘ, বাহিরে মেঘ পথ দেখিবি কেমনে। একে কুহু-যামিনী তাহে কুল-কামিনী পথে পথে কালনাগিনী (লো), আছে আড় পেতে শাশুড়ি ননদিনী লো। তুই চাতকীর মত কেতকীর মত রাই মেঘ দেখে মত্ত হইলি ভয় নাই, যার প্রেমের পথে বাধা বিধির অভিশাপ — সাপেরে সে ভয় করে না।।
রাগঃ
তালঃ
কমলা রূপিণী, শক্তি-স্বরূপিণী পতিব্রতা সতী ধর্ম-বিধায়িনী — সীতা, জয় সীতা। জনক দুলারী রাজকুমারী লব-কুশ-জননী, রাম-কী পিয়ারী — সীতা, জয় সীতা।। আওধ-প্রজাকুল শান্তি-বিধায়িনী পতি-অনুগামিনী, বন-বনচারিণী, অশোক-কানন উজ্জ্বলকারিণী — সীতা, জয় সীতা।। বসুমতী-অঙ্ক সমুজ্জ্বল-কারিণী সতীকে তেজ-বল-অগ্নিনিবারণী, সুখ-দুখমে পতি-চরম ভিখারিনী — সীতা, জয় সীতা।।
রাগঃ দরবারী-কানাড়া
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan