
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নীপ-শাখে বাঁধো ঝুলনিয়া, কাজল-নয়না শ্যামলিয়া॥ মেঘ-মৃদঙ্গ তালে শিখী নাচে ডালে-ডালে। মল্লার গান গাহিছে পবন পূরবিয়া॥ কেতকী কেশরে কুন্তল করো সুরভি, পরো কদম মেখলা কটি-তটে রূপ-গরবী। নব-যৌবন জল-তরঙ্গে, পায়ে পাঁয়জোর বাজুক রঙ্গে কাজরি ছন্দে নেচে চল করতালি দিয়া॥
রাগঃ
তালঃ ফের্তা

বরিষণ-শেষে ডাকিয়া যূথীরে কহিল মালতী-কলি — ‘আমি দুলিব পিয়াল-কোলে পিয়া, পিয়া বলি’।। চাহিয়া বারেক রবিকরে তুমি বুঝিবে ধূলির ’পরে, সৌরভ তব থরে থরে, তবু আসিবে না তব অলি।। সিক্ত বাতাসে চাঁদের আবেশে শ্বেত পুষ্পের স্নিগ্ধ সুবাসে, প্রেম ও প্রীতির সুরভি-আকাশে — যূথী-দল প’ড়ে ঢলি’।। বিদায়-বেলায় যূথিকা কহিল — বিলাতে আমি আসিনু ধরায় নামি’, প্রেমের মিলন-বাসরে, আমারে যেয়ো গো দলি’।।
রাগঃ
তালঃ
বনের তাপস কুমারী আমি গো, সখি মোর বনলতা। নীরবে গোপনে দুইজনে কই আপন মনের কথা।। যবে গিরিপথে ফিরি সিনান করিয়া, লতা টানে মোর আঁচল ধরিয়া, হেসে বলি, ওরে ছেড়ে দে, আসিছে তোদের বন-দেবতা।। ডাকি যদি তারে আদর করিয়া — ওরে বন বল্লরি, আনন্দে তার ফোটা ফুলগুলি অঞ্চলে পড়ে ঝরি'। লুকায়ে যখন মোর দেবতায় আবরিয়া রাখে কুসুমে পাতায়, চরণে আমার (ও সে) আসিয়া জড়ায় যবে হই ধ্যানরতা।।
রাগঃ
তালঃ দাদ্রা

মাধবী-লতার আজি মিলন সখি শ্যাম সহকার তরুর সাথে। আকাশে পূর্ণিমা-চাঁদের জলসা হের গো তাই আজি চৈতালী রাতে।। ফুলে ফুলে তা’র ফুল্ল তনুলতা গাহিয়া ওঠে পাখি ‘বউ গো কও কথা’, স্বর্ণলতার সাতনরী১ হার দুলিছে গলায় রাতুল শোভাতে।। তা’রি আমন্ত্রণ-লিপি থরে থরে, শ্যামল পল্লবে কুসুম-আখরে। তরুলতা দুলে পুলকে নাচি’ নাচি’ মিলন-মন্ত্র গাহিছে মৌমাছি, আল্পনা আঁকে আলো ও ছায়াতে।।
১. শতনরী
রাগঃ তিলক-কামোদ মিশ্র
তালঃ কাহার্বা

যেতে নারি মদিনায়, আমি নারি, হে প্রিয় নবী আমারই ধ্যানে এসো প্রাণে এসো আল-আরবি।। তপ্ত যে নিদারুণ আরবের সাহারা গো শীতল হৃদে মম রাখিব তোমারই ছবি।। ভালবাস যদি না মরুভূ ধূসর গো জ্বালায়ে, হৃদি মম করিব সাহারা গোবি।। হে প্রিয়তম, গোপনে তব তরে আমি কাঁদি তোমারে দিয়াছি মোর, দুনিয়া আখের সবই।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

গাহ নাম অবিরাম কৃষ্ণনাম কৃষ্ণনাম। মহাকাল যে নামের করে প্রাণায়াম।। যে নামের গুণে কংস কারার খোলে দ্বার। বসুদেব যে নামে যমুনা হ’ল পার। যে নাম মায়ায় হল তীর্থ ব্রজধাম।। দেবকীর বুকের পাষাণ গলে, যে নাম দোলে যশোদার কোলে। যে নাম লয়ে কাঁদে রাই রসময়ী, কুরুক্ষেত্রে যে নামে হল পান্ডব জয়ী। গোলকে নারায়ণ, ভূলোকে রাধাশ্যাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan