
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বৈকালী সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান। নহবতে বাজে সকরুণ মূলতান।। নীরব আনমনা পিক চেয়ে আছে দূরে অনিমিখ ধূলি-ধূসর হলো দিক আসে বৈশাখ অভিযান।। চম্পা-মালা রবমলিন লুটায় ফুল-ঝরা বন-বীথিকায়, ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু-যৌবন দেবতার পায়। অনন্ত বিরহ-ব্যথায় ক্ষণিকের মিলন হেথায় ফিরে নাহি আসে যাহা যায়-নিমেষের মধুতর গান।।
রাগঃ
তালঃ কাহার্বা

কারা-পাষাণ ভেদি’ জাগো নারায়ণ! কাঁদিছে বেদীতলে আর্ত জনগণ, বন্ধ-ছেদন জাগো নারায়ণ।। হত্যা-যূপে আজি শিশুর বলিদান অমৃত-পুত্রেরা মৃত্যু-ম্রিয়মাণ! শোণিত-লেখা জাগে — নাহি কি ভগবান? মৃত্যুক্ষুধা জাগে শিয়রে লেলিহান! শঙ্কা-নাশন জাগো নারায়ণ।।
রাগঃ দরবারী কানাড়া
তালঃ তেওড়া

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে। তরঙ্গ - লহর তোলে লীলায়িত কুন্তলে।। ছল-ছল উর্মি-নূপুর স্রোত-নীরে বাজে সুমধুর, চল-চঞ্চল বাজে কাঁকন কেয়ূর ঝিনুকের মেখলা কটিতে দোলে।। আনমনে খেলে জল-বালিকা খুলে পড়ে মুকুতা মালিকা হরষিত পারাবারে উর্মি জাগে লাজে চাঁদ লুকালো গগন তলে।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রেবেকা সুলতানা

প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর তার শত সে বিপদে আপদে তাহার হাত ধরে কর পার॥ তার দুঃখে শোকে ভাবনায় ভয়ে তব নাম রাজে সান্ত্বনা হয়ে পার হয়ে যায় তব নাম লয়ে দুস্তর পারাবার॥ ঝড় ঝঞ্ঝায় প্রাণ শিখা তার শান্ত অচঞ্চল টলমল করে রূপে রসে তার জীবনের শতদল। যেমন পরম র্ভিরতায় শিশু তার মার বক্ষে ঘুমায় তোমারে যে পায় সে জন তেমনি ডরে নাহি সংসার॥
রাগঃ
তালঃ দাদ্রা

ছয় লতিফার ঊর্ধ্বে আমার আরফাত ময়দান। তারি মাঝে আছে কারা জানে বুজর্গান।। যবে হজরতেরি নাম জপি ভাই হাজার হজের আনন্দ পাই, জীবন মরণ দুই উঠে ভাই দেই সেথা কোরবান্।। আমি তুর পাহাড়ে সুর শুনে ভাই প্রেমানন্দে গলি, ফানাফির রসুলে আমি হেরার পথে চলি। হজরতেরি কদম চুমি হিজরে আসোয়াদ ইব্রাহিমের কোলে চ’ড়ে দেখি ঈদের চাঁদ, মোরে খোতবা শুনাব ইমাম হয়ে জিব্রাইল কোরআন।।
রাগঃ
তালঃ
আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।। (যাঁর) মুখে শুনি তৌহিদের কালাম — ভয়ে মৃত্যুও করিত সালাম। যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরি ইনসান্।। স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক। হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্। কোথা সে শিক্ষা আল্লাহ্ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যাঁরা। আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্আন্।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan