
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ব্রজ-দুলাল ঘন শ্যাম মোর হৃদে কর বিহার হে।। নব অনুরাগের জ্বালায়ে বাতি অঙ্গে অঙ্গে রাখি তব শেজ পাতি’ গাঁথি অশ্রু-মোতিহার হে।। আরতি-প্রদীপ আঁখিতে জ্বালায়ে রাখি পথ-পানে চাহি বার বার হে।। নিবেদন করি নাথ তব চরণে নিত্য পূজা-উপচার হে বিরহ-গন্ধ ধূপ বেদনা চন্দন পূজাঞ্জলি আঁখি-ধার হে দেবতা এসো, খোল দ্বার হে।।
রাগঃ গান্ধারী
তালঃ ত্রিতাল

দ্বৈত : ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায় (লো)। নাচন দুজন মাদল, বাঁশি, নূপুর নিয়ে আয় (লো)।। স্ত্রী : আর জনমে চোরকাঁটা তুই ছিলি (রে) এই জনমে আঁচল ছিঁড়ে হৃদয়ে বিঁধিলি। পুরুষ : চোরকাঁটা নয় ছিলাম পানের খিলি লো গয়না ছিলাম গায় (লো)।। স্ত্রী : ঝিলমিলয়ে ঝিলের জল নাচায় শালুক ফুল — পুরুষ : শালুক যেন মুখাখানি তোর লো ঝিলের ঢেউ যেন এলোচুল। স্ত্রী : কুহু কুহু ডেকে কোকিল কাহার কথা কহে পুরুষ : সেই কথা কয় কোয়েলা আর জনমে করেছি যা তোরই বিরহে। দ্বৈত : সে জনমের দু’টি হৃদয় এ জনমে হায় এক হতে যে চায় লো এক হতে যে চায়।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

মম মধুর মিনতি শোন ঘনশ্যাম গিরিধারী কৃষ্ণমুরারী, আনন্দ ব্রজে তব সাথে মুরারি।। যেন নিশিদিন মুরলী-ধ্বনি শুনি উজান বহে প্রেম-যমুনারি বারি নূপুর হয়ে যেন হে বনচারী চরণ জড়ায়ে ধরে কাঁদিতে পারি।।
রাগঃ জৌনপুরী
তালঃ ত্রিতাল
শিল্পীঃ সুমন চৌধুরী

বল প্রিয়তম বল — মোর নিরাশা-আঁধারে আলো দিতে তুমি কেন দীপ হ’য়ে জ্বল॥ যত কাঁটা পড়ে মোর পথে যেতে যেতে, কেন তুমি তাহা লহ বঁধু বুক পেতে। যদি ব্যথা পাই বুঝি পথে তাই তুমি ফুল বিছাইয়া চল॥ বল হে বিরহী, তুমি আমারে অমৃত এনে দাও কেন নিজে উপবাসী রহি’। মোর পথের দাহন আপন বক্ষে নিয়ে, মেঘ হয়ে চল সাথে সাথে ছায়া দিয়ে। মোর ঘুম না আসিলে কেন কাঁদ চাঁদ হয়ে ঢলঢল॥
রাগঃ
তালঃ দাদ্রা

ঐ নন্দন নন্দিনী দয়িতা, চির-আনন্দিতা। যেন প্রথম কবির প্রথম লেখা কবিতা ॥ তব চরণের নূপুরধ্বনি মধুকর গুঞ্জর তোলে যে রণি, মন মোর ভোলে হেরি তোমারে যে গো ঐ যে যৌবন-গর্বিতা ॥ দোলায় দোদুল দুল তব নৃত্য আবেশে আকুল হয় মোর চিত্ত, নৃত্যশেষে তব পায়ের নূপুর গ্রহ তারকায় রয় আকাশের সুদূর, সুরলোক উর্বশী তুমি যে আমার রও চির-অনিন্দিতা ॥
রাগঃ বেহাগড়া
তালঃ আদ্ধা

ওঁ শঙ্কর হর হর শিব সুন্দর। কোটি ভাস্কর জ্যোতি শূলপাণি নটবর।। রজত গিরিনিভ কান্তি মনোহর। জটা ভূষণ ত্রিনয়ন শশীশেখর।। বাঘাম্বর যোগীন্দ্র ডমরুধর। প্রসীদ আশুতোষ রুদ্র মহেশ্বর।।
নাটক : ‘অন্নপূর্ণা’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan