
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

সপ্ত-সিন্ধু ভরি’ গীত-লহরী। হিল্লোলি’ হিল্লোলি’ ওঠে দিবা বিভাবরী।। এসো এসো বিরহী আমি এনেছি বহি’, (সেই) সিন্ধুতে সাঁতরিতে সোনার তরী।। কেন তীরের বালুকা ল’য়ে খেলিছ খেলা, গাহন করিবে এসো (হের) ফুরায় বেলা। বল বল সে কবে অভিষেক হবে, হে বিজয়ী! শুকাইল তীর্থ-জলের গাগরী।।
রাগঃ
তালঃ
জগজন মোহন সঙ্কটহারী কৃষ্ণমুরারী শ্রীকৃষ্ণমুরারী। রাম রচাও ত শ্যামবিহারী পরম যোগী প্রভু ভবভয়-হারী।। গোপী-জন-রঞ্জন-ব্রজ-ভয়হারী, পুরুষোত্তম প্রভু গোলক-চারী।। বন্শী বাজাও ত বন বন-চারী ত্রিভুবন-পালক ভক্ত-ভিখারি, রাধাকান্ত হরি শিখি-পাখাধারী — কমলাপতি জয় গোপী-মনহারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

নীরব সন্ধ্যা, নীরব দেবতা খোলো মন্দির দ্বার। ম্লান হ’ল বেদনায় অঞ্জলি নিশি-গন্ধ্যার।। নিভিয়া যায় হায় অঞ্চল-তলে নয়নের প্রদীপ নয়নের জলে, শুকাইল নিরাশায় চন্দন ফুলদল তোমার বরণ ডালার।। মৌন র’বে আর কতকাল বল পাষাণ-বেদীতে, কত জনম কত পূজারিণীর আয়ু-দীপ নিভাইতে। দিনের তপস্যার শেষে সাঁঝ-লগনে আশার চাঁদ কি গো উঠিবে না গগনে, আমার শেষ বাণী তোমার চরণে — নিবেদনের ক্ষণ পাব নাকি আর।।
রাগঃ
তালঃ
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তা’রে। ভুলে যাও মোরে১ ভুলে যাও একেবারে।। আমি গান গাহি আপনার দুখে তুমি কেন আসি’ দাঁড়াও সুমুখে, আলেয়ার মত ডাকিও না আর নিশীথ — অন্ধকারে।। দয়া কর, মোরে দয়া কর, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা, শত কাঁদিলেও ফিরিবে না প্রিয় শুভ লগনের বেলা। আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি তব চোখে কেন সজল মিনতি, আমি কি ভুলেও কোনোদিন এসে’ দাঁড়ায়েছি তব দ্বারে।।
১. তারে
গীতিচিত্র: অতনুর দেশ
রাগঃ
তালঃ দাদ্রা

দেখে যারে দুল্হা সাজে সেজেছেন মোদের নবী। বর্ণিতে সে রূপ মধুর হার মানে নিখিল কবি॥ আওলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি, আসমানে যায় মশাল জ্বেলে গ্রহ তারা চাঁদ রবি॥ হুর পরী সব গায় নাচে আজ, দেয় ‘মোবারকবাদ্’ আলম্, আর্শ কুর্শি ঝুঁকে পড়ে দেখতে সে মোহন ছবি॥ আজ আরশের বাসর ঘরে হবে মোবারক রুয়ৎ, বুকে খোদার ইশ্ক নিয়ে নওশা ঐ আল-আরবি॥
রাগঃ সিন্ধু
তালঃ কাহার্বা

পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া।। কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই (রে ভাই) মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া।। (তোমার) পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি লইয়া যাও রে এই নিরাশের, দীর্ঘ নিশাসখানি। নবীজীর রওজায় কাঁদিও ভাই রে আমার হইয়া।। মা ফাতেমা হজরত আলীর মাজার যথায় আছে আমার সালাম দিয়া আইস তাদের পায়ের কাছে (রে ভাই!) কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan