
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চমকে চপলা মেঘে মগন গগন। গরজিছে রহি’ রহি’ অশনি সঘন।। লুকায়েছে গ্রহ-তারা দিবসে ঘনায় রাতি শূন্য কুটিরে কাঁদি, কোথায় ব্যথার সাথী, ভীত চমকিত-চিত, সচকিত শ্রবণ।।
রাগঃ শুদ্ধ সারং
তালঃ ত্রিতাল
এলো ঐ বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রেচঞ্চল তরুণ দুরন্ত।। বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে রাঙা হ’ল ধূসর দিগন্ত।। কিশলয়ে পর্ণে অশান্ত ওড়ে তার অঞ্চল প্রান্ত পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত।। এলোমেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
রাগঃ পরজ বসন্ত
তালঃ কাহার্বা

বাসন্তী রং শাড়ি প’রো খয়ের রঙের টিপ্। সাঁঝের বেলায় সাজবে যখন জ্বাল্বে যখন দীপ্॥ দুলিয়ে দিও দোলন্ খোঁপায় আমের মুকুল বকুল চাঁপায়, মেখ্লা ক’রো কটি-তটে শিউরে-ওঠা নীপ্॥ কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি, বন্-অতসীর কাঁকন প’রো, কনক-গাঁদার চুড়ি। আধখানা চাঁদ গরব ভরে হাসে হাসুক আকাশ ’পরে, তুমি বাকি আধখানা চাঁদ ধরার মণি-দীপ্॥
রাগঃ সিন্ধু
তালঃ দাদ্রা

জানি পাব না তোমায় হে প্রিয় আমার এ জীবনে আর॥ এ আমার ললাট লেখা আমি রব চির একা নিমেষের দিয়ে দেখা কাঁদাবে আবার॥ তুব হে জীবন স্বামী তোমারি আশায় আমি আসিব এ ধরণীতে যুগে যুগে অনিবার॥
রাগঃ মনোরঞ্জনী
তালঃ আদ্ধা কাওয়ালি

পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগাবতার, পরমহংস শ্রীরামকৃষ্ণ লহ প্রণাম নমস্কার। জাগালে ভারত শ্মশান তীরে অশিব-নাশিনী মহাকালীরে মাতৃনামের অমৃত-নীরে বাঁচালে মৃত ভারত আবার।। সত্যযুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস, পাঠালে ধরার দেশে দেশে ঋষি পূর্ণতীর্থ-বারি-কলস। মন্দিরে মসজিদে গির্জায় পূজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়, তব নাম মাখা প্রেম-নিতেকনে ভরিয়াছে তাই ত্রিসংসার।।
রাগঃ
তালঃ তেওড়া / দাদ্রা

নবনীত সুকোমল লাবনি তব শ্যাম অবনীতে টলে টলমল। পত্রে পুষ্পে বনে সুনীল গগন কোণে সেই লাবনির মায়া ঝরে ঝলমল।। বিল ঝিল, তড়াগ, পুকুর সাগর, নদীতে তব শ্যামলিমা হেরি ভরপুর। শিশির-মুকুরে তব করুণ ছায়া, শ্যাম, করে ছলছল। নীলের সাগরে তব যেন বিন্দু প্রায় কোটি গ্রহ তারকা ভাসিয়া ভাসিয়া যায়; বিশ্ব ব্রহ্মলোক অহরহ করে ধ্যান শ্যামসুন্দর তব রূপ ঢল ঢল।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan