
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমি সন্ধ্যামালতী বনছায়া অঞ্চলে লুকাইয়া রই ঘন পল্লব তলে ॥ বিহগের গীতি ভ্রমরের গুঞ্জন, নীরব হয় যখন – আমি চাঁদেরে তখন পূজা করি আঁখি-জলে ॥ আমি লুকাইয়া কাঁদি বনের শকুন্তলা মনের কথা এ জনমে হ’ল না বলা। গভীর নিশীথে বন-ঝিল্লির সুরে, ডাকি দূর বন্ধুরে – আমি ঝ’ড়ে পড়ি যবে প্রভাতে সবার হৃদয় মুকুল খোলে ॥
রাগঃ
তালঃ দাদ্রা

পরমাত্মা নহ তুমি মোর (তুমি) পরমাত্মীয় মোর। হে বিপুল বিরাট! মোর কাছে তুমি, প্রিয়তম চিতচোর॥ তোমারে যে ভয় করে হে বিশ্বত্রাতা তার কাছে তুমি রুদ্র দন্ডদাতা, প্রেমময় বলে তোমারে যে বাসে ভালো তার কাছে তুমি মধুর লীলা কিশোর॥ দ্যাখে ভীরু চোখ আষাঢ়ের মেঘে বজ্র তব বিপুল, মোর মালঞ্চে সেই মেঘে হেরি, ফোটায় নবমুকুল। আকাশের নীল অসীম পদ্ম পরে চরণ রেখেছ, হে মহান লীলা ভরে সেই অনন্ত জানি না কেমন ক’রে আমার হৃদয়ে খেল দিবানিশি ভোর॥
রাগঃ
তালঃ দাদ্রা

সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে, তব গৃহে জ্বলে বাতি। ফুরায় তোমারি উৎসব নিশি সুখে, পোহায় না মোর রাতি।। আমার আশার ঝরা ফুলদল দিয়া, তোমার বাসর শয্যা রচিছ প্রিয়া তোমার ভবনে আলোর দীপালি জ্বলে, আঁধার আমার সাথী। পোহায় না মোর রাতি।। ঘুমায়ে পড়েছে আমার কাননে কুহু, নীরব হয়েছে গান; তোমার কুঞ্জে গানের পাখিরা তুলিয়াছে কলতান। পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে, বাজিছে বাঁশরি তোমার মিলন-রাসে; ওপারের বাঁশি আমায় ডাকিবে কবে, আছি তাই কান পাতি। পোহায় না মোর রাতি।।
রাগঃ
তালঃ দাদ্রা

আরো কত দূর? কখন শুনিব তব বাঁশরির সুর? দেবে কখন ধরা হব স্বয়ম্ভরা কাঁদাতে জান শুধু তুমি নিঠুর।।
রাগঃ
তালঃ
ঈদের খুশির তুফানে আজ ভাসলো দো জাহান এই তুফানে ডুবু ডুবু জমিন ও আসমান।। ঈদের চাঁদের পানসি ছেড়ে বেহেশত হতে কে পাঠালো এত খুশি দুখের জগতে শোন ঈদগাহ হতে ভেসে আসে তাহারি আজান।।
রেকর্ড-নাটিকা:‘ঈদুল ফেতর’
রাগঃ
তালঃ কাহার্বা

গাহ নাম অবিরাম কৃষ্ণনাম কৃষ্ণনাম। মহাকাল যে নামের করে প্রাণায়াম।। যে নামের গুণে কংস কারার খোলে দ্বার। বসুদেব যে নামে যমুনা হ’ল পার। যে নাম মায়ায় হল তীর্থ ব্রজধাম।। দেবকীর বুকের পাষাণ গলে, যে নাম দোলে যশোদার কোলে। যে নাম লয়ে কাঁদে রাই রসময়ী, কুরুক্ষেত্রে যে নামে হল পান্ডব জয়ী। গোলকে নারায়ণ, ভূলোকে রাধাশ্যাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan