
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দিল দোলা ওগো দিল দোলা কোন দখিন হাওয়া গজল-গাওয়া কুসুম-ছাওয়া বনে। ওঠে চমকি চমকি পরান ক্ষণে ক্ষণে।। ফুল-বঁধুদের মধু যেচে' বেড়ায় হিয়া নেচে' নেচে' দেখেছিলাম স্বপনে যায় পেয়েছি তায় আজকে জাগরণে।। কুল ছাপিয়ে মন-তটিনী নটিনীর বেশে, দুলে' দুলে' যায় ভেসে'। বস-ভুষণ আজি শাসন নাহি মানে খুশির তুফানে। চাই কুঞ্জপথে ঝ'রে যেতে ঝরা ফুলের সনে।।
রাগঃ
তালঃ ফের্তা

আজি নাচে নটরাজ এ কী ছন্দে ছন্দে। কী জানি কী সুখাভাসে মৃদু মৃদু মধু হাসে কে জানে মাতিল কোন আনন্দে।। ধুতুরা খুলিয়া ফেলি’ পড়েছে চম্পা বেলি অপরূপ রূপ হেরি সবে বন্দে।। সুরধুনী গঙ্গে তরল তরঙ্গে, ছন্দে তুলিল ধ্বনি তরঙ্গ রঙ্গে। উমারে লইয়া বুকে মহাকাল দোলে সুখে রবি শশী গ্রহতারা অভিবন্দে।।
রাগঃ মিশ্র জৌনপুরী
তালঃ আদ্ধা-কাওয়ালি

মোরে পূজারি কর তোমার ঠাকুর ঘরে হে ত্রিজগতের নাথ। মোর সকল দেহ লুটাক তোমার পায়ে (হয়ে) একটি প্রণিপাত।। নিত্য যেন তোমারি মন্দিরে চিত্ত আমার ব্যাকুল হয়ে ফিরে গ্রহ যেমন সূর্যলোক ঘিরে ঘুরে দিবস রাত।। মোর নয়ন যেন তোমারি রূপ হেরে সকল দেখার মাঝে যেন এ রসনা জপে তোমারি নাম হে নাথ সকল কাজে। তোমার চরণ রয় যে শতদলে তারি পানে মোর মন যেন চলে নিত্য তোমায় নমস্কারের ছলে (যেন) যুক্ত থাকে হাত।।
রাগঃ
তালঃ কাহার্বা

রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে ফিরায়ে দিয়াছি যারে অনাদরে অকারণে। উদাসী অলস দুপুরে মন উড়ে' যেতে চায় সুদূরে যে বন-পথে সে ভিখারির বেশে করুণা জাগায়ে ছিল সকরুণ নয়নে।। তার বুকে ছিল তৃষ্ণা মোর ঘটে ছিল বারি পিয়াসি ফটিকজল জল পাইল না গো ঢলিয়া পড়িল হায় জলদ নেহারি। তার অহ্জলির ফুল পথ-ধূলিতে ছড়ায়েছি-সেই ব্যথা নারি ভুলিতে অন্তরালে যারে রাখিনু চিরদিন অন্তর জুড়িয়া কেন কাঁদে সে গোপনে।।
রাগঃ মিশ্র নারায়ণী
তালঃ আদ্ধা কাওয়ালি

ছল্কে গাগরি গোরী ধীরে ধীরে যাও, পলকে পরান নিতে বারেক ফিরে চাও।। যৌবন-ভার-নত ক্ষীণ তনু সহে কত, পরানের বিনিময়ে তব ভার মোরে দাও।। ঝলকে বিজলি-জ্বালা মদির নয়ন তলে পতঙ্গ পোড়ে অনলে তবু সে পড়ে না জলে, নয়নে চাহিয়া দহি, নয়ন ফিরায়ে দাও।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ কাহার্বা

আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা। তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই রজনীগন্ধা? গোধূলির রং সম তব মুখ, হায়! তরুণ হাসি কেন চকিতে মিলায়? সহসা মহুয়া বনে চঞ্চল বায় হ’ল নিথর সুমন্দা।। বিষাদ-গভীর তব নয়ন যেন নিশীথের সিন্ধু; মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু। তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের, পথ-হারা পাখি তুমি দূর বিদেশের, স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan