
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী। শস্য-শ্যামল ফসল-ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহেরবানী।। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলেই অন্ন জোগাও মানি চাই না মানি।। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ-হাশরে পথ না ভুলি তাইতো দিলে পাক কোরানের বাণী।।
রাগঃ
তালঃ কাহার্বা

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই।। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আজাব থেকে এ গুণাহ্গার পাইবে রেহাই।। কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত, ঐ মস্জিদে করে রে ভাই কোরান তেলাওয়াৎ। সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।। কত দরবেশ ফকির রে ভাই মস্জিদের আঙিনাতে আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপ্তে চাই আল্লার নাম জপ্তে চাই।।
রাগঃ
তালঃ কাহার্বা

এসো প্রাণে গিরিধারী বন-চারী গোপীজন-মনোহরী। চঞ্চল গোকুল-বিহারী।। লহ নব প্রীতির কদম-মালা আনন্দ-চন্দন, প্রেম-ফুল-ডালা নয়নে আরতি-প্রদীপ জ্বালা অঞ্জলি লহ আঁখি-বারি।। প্রণয়-বিহ্বলা প্রাণ-রাধিকা পরেছে তব নাম কলঙ্ক-টিকা। অথির অনুরাগ গোপ-বালিকা চাহে পথ তোমারি।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

প্রিয়তম হে, আমি যে তোমারি চির-আরাধিকা। তব নাম গেয়ে প্রেম-বৃন্দাবনে ফিরি ব্রজ-বালিকা।। মম নয়ন দুটি তব দেবালয়ে জ্বলে নিশিদিন আরতি-প্রদীপ হয়ে নাম-কলঙ্ক তব হরি-চন্দন মোর গলার মালিকা।। মোরে শরণ দাও তব চরণে কর অবনমিতা, জনমে জনমে হয়ো প্রভু তুমি, আমি হব দয়িতা। শুধু নাম শুনি, নাথ মনে মনে আমি স্বয়ম্বরা হয়েছি গোপনে, বড় সাধ প্রাণে র’ব তোমারি ধ্যানে হব শ্যাম-সাধিকা।।
রাগঃ
তালঃ কাহার্বা

আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এলো ঈদ্ (যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিদ।। শোন্ রে গাফিল, কি ব’লে তকবীর ঈদ্গাহে, (তোর) আমানতের হিস্সা সাদকা দে খোদার রাহে নে সাদকা দিয়ে বেহেশ্তে যাবার রসিদ।। ঈদের চাঁদের তশ্তরীতে জান্নাত হ’তে আনন্দেরি শিরনি এলো আসমানি পথে, সেই শিরনি নিয়ে নূতন আশায় জাগবে না উম্মিদ।। (তোর) পিরাহানের আতর গোলাব লাগুক রে মনে, (আজ) প্রেমের দাওত্ দে দুনিয়ার সকল জনে, দিলেন ঈদের মারফতে হজরত এই তাগিদ।।
রাগঃ
তালঃ
আমি দেখন-হাসি আমায়দেখ্লে পরে হাসতে হাসতে পেয়ে যাবে কাশী।। আমিহাসির হাঁসলী ফিরি করি এলে আমার হাসির দেশে বুড়োরা সব ছোঁড়া হয়, আর ছোঁড়ারা যায় টেসে। আমারহাস-খালিতে বাড়ি, আমি হাস্নু হানার মাসি।। এলেআমার হাসির হেঁসেলে তার হাঁসফাঁসানি লেগে অন্তে শুধু দন্ত থাকে শরীরটা যায় ভেগে। (আমি)পাতি হাঁসির আন্ডা বেচি আর হাসির ময়দা খাঁসি।। সেদিন পথে যাচ্ছিল সব রাজার হাতি ঘোড়া উট তারা না আমায় দেখি হাসতে হাসতে ‘চোঁ চোঁ চোঁ’ এই না বলি’ অমনি দিলে ছুট হেসে পালিয়ে গেল দড়ি ছিঁড়ে মটরু মিঞার খাসি।।
রাগঃ বেহাগ মিশ্র
তালঃ দাদ্রা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan