
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নন্দন বন হতে কি গো ডাকো মোরে আজো নিশীথে ক্ষণে ক্ষণে ঘুম হারা পাখি কেঁদে ওঠে করুন-গীতে।। ভেঙে যায় ঘুম চেয়ে থাকি চাহে চাঁদ ছলছল আখিঁ ঝরা চম্পার ফুল যেন কে ফেলে চলে যায় চকিতে।। সহিতে না তিলেক বিরহ ছিলে যবে জীবনের সাতি, ব'লে যাও আজ কোন অমরায় কেমনে কাটাও দিবারাতি।। জীবনে ভুলিলে তুমি যারে তারে ভুলে যাও মরনের ওপারে আঁধার ভুবনে মোরে একাকী দাও মোরে দাও ঝুরিতে।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ যে দিকে চাই স্নিগ্ধ শ্যামল চোখ জুড়ানো রূপ অশেষ।। চন্দনিত শীতল বাতাস বয় এ দেশে নিরন্তর জোছনা সম কোমল হয়ে আসে হেথায় রবির কর জীবন হেথায় স্নেহ সরস সরল হৃদয় সহজ বেশ।। নিত্য হেথা করছে মেঘে স্বর্গ হতে শান্তি জল মাঠে ঘাটে লক্ষ্মী হেথায় ছড়িয়ে রাখে ফুল কমল। হাঙ্গোর কুমির শার্দুল সাপ খেলার সাথি এই জাতির দিল্লির যশ করল হরণ এই দেশেরি প্রতাপ বীর একদা এই দেশের ছেলে জয় করেছে দেশ বিদেশ।।
রেকর্ড: ‘প্রতাপদিত্য’, (নাটিকার: যোগেশ চৌধুরী)
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ও মন চল অকুল পানে, মাতি হরিপ্রেম-গুণগানে। নদী যেমন ধায় অকূলে কূল যত তায় টানে।। তুই কোন্ পাহাড়ে ঠেক্লি এসে কোন্ পাথারের জল হরির প্রেমে গ’লে এবার সেই অসীমে চল্, তুই স্রোতের বেগে দুল্বি রে কূল-বাধা যদি হানে।। এ পারের সব যাত্রী যাবে তোর বুকে ওপারে তোর কূলে শ্যাম বাজিয়ে বাঁশি আস্বে অভিসারে, শ্যামের ছবি ধর্বি বুকে মাত্বি প্রেম-তুফানে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে। জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে।। দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান! আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান ফুটায়ে মরুতে ফুল-ফসল। জড়ের মতন বেঁচে কি ফল? কে র’বি প’ড়ে লাজে।। বহে স্রোত জীবন-নদীর, চল চঞ্চল অধীর, তাহে ভাসিবি কে আয়, দূর সাগর ডেকে যায়। হ’বি মৃত্যু-পাথার পার, সেথা অনন্ত প্রাণ বিরাজে।। পাঁওদল্ রণে চল্, চল্ রণে চল্ পাঁওদল আগে চল্, চল্ রণে চল্ মরুতে ফোটাতে পারে ওই পদতল প্রাণ-শতদল। বিঘ্ন-বিপদে করি’ সহায় না-জানা পথের যাত্রী আয়, স্থান দিতে হবে আজি সবায়, বিশ্ব-সভা-মাঝে।।
মার্চের সুর
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)
শিল্পীঃ সাদিয়া মল্লিক

কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো। নাই কহিলে কথা তুমি ব'লো গানে সুর ভালো।। নাই দাঁড়ালে কাছে আসি' দূরে থেকেই বাজিয়ো বাঁশি। চরণ তোমার নাই বা পেলাম চরণের নূপুর ভালো।। ওগো পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়ায় যেন পথ-বঁধু দুই কূলেতে রইব দুজন বইবে মাঝে স্রোত-বঁধূ। পরশ তোমার চাই না প্রিয় তোমার হাতের আঘাত দিও মিলন তোমার সইতে নারি বেদনা-বিধুর ভালো।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে। আসিলেন রসুলে-খোদা প্রথম যেখানে।। উঠিল যেখানে রণি’, প্রথম তকবির ধ্বনি লভিনু মণির খনি যথায় কোরানে।। যথা হেরা গুহার আঁধারে প্রথম ইসলামের জ্যোতি লভিল জনম, করে অঝোর ধারায় যথা খোদার রহম, ভাসিল নিখিল ভুবন যাহার তুফানে।। লাখো আম্বিয়া আউলিয়া বাদশা ফকির যথা যুগে যুগে আসি’করিল ভিড় তারি ধূলাতে লুটাবো আমি নোয়া’ব শির; নিশিদিন শুনি তাঁরি ডাক আমার পরানে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan