
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আঁধার রাতের তিমির দুলে আমার মনে। দুলে গো আমার ঘুমে - জাগরণে॥ হতাশ-ভরা বাতাস বহে, আমার কানে কি কথা কহে; দিনগুলি মোর যায় যে ঝ’রে যায় — ওগো যায় যে ঝ’রে ঝরা পাতার সনে॥ গিয়াছে চলিয়া সুখে যাহারা ছিল গো সাথি, গিয়াছে নিভিয়া জ্বলিতেছিল যে শিয়রে বাতি। স্মৃতির মালার ফুল শুকাইয়া, একে একে হায় পড়িছে ঝরিয়া; বিদায়-বেলা শুনিয়ে বাঁশি ক্ষণে ক্ষণে॥
রাগঃ জয়জয়ন্তী
তালঃ দাদ্রা

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না, অশ্রু নেব ভেবে হই আকুল।। ফুল যদি নিই তোমার হাতে জল রবে না১ নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।। মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে। পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।
১. গো
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ শ্যামল মিত্র

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।। পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যাঁরা মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি-ধারা উচ্চ-নীচের ভেদ ভাঙি দিল সবারো বক্ষ পাতি’।। কেবল মুসলমানের লাগিয়া আসেনি’ক ইসলাম সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম আমির ফকিরে ভেদ নাই — সবে ভাই, সব এক সাথি।। নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর্ সম অধিকার মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। আধার রাতির বোরখা উতারি এনেছি আশার-ভাতি।।
হামদ্ নাত
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ

সখি কেন এত সাজিলাম যতন করি জাগিয়া পোহাল হায় বিভাবরী।। চাহিতে মুকুর পানে সজ্জা লজ্জা হানে। অভিমানে লুটাইয়া কাঁদে কবরী।। সখি লুকায়ে হাসিবে সবে দেখিয়া মোরে বল এ মুখ দেখাব আমি কেমন করে? সখি ঐ দেখ লোক জাগে কেহ জাগিবার আগে নিয়ে চল যমুনাতে ডুবিয়া মরি।।
রাগঃ
তালঃ লোফা

মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি পূজা করি, আমার দেহের পঞ্চভূতের পঞ্চপ্রদীপ তুলে ধরি।। ফকির যোগী হয়ে বনে ফিরি না তার অন্বেষণে আমি মনের দুয়ার খুলে দেখি রূপের জোয়ার মরি মরি।। আছেন যিনি ঘিরে আমায় তারে আমি খুঁজব কোথায় সাগরে খুঁজে বেড়াই সাগর বুকে ভাসিয়ে তরী। মন্দিরের ঐ বন্ধ খোঁপে ঠাকুর কি রয় পূজার লোভে? পেতে রাখি ভক্তি বেদী আসবে নেমে প্রেমের হরি।।
রাগঃ ঝিঁঝিট-খাম্বাজ
তালঃ দাদ্রা

আমার পায়ের বেড়ি এই সোনার পুরী ভেঙে। যাও গো নিয়ে তোমার দেশে (তোমায়) পাব সেথায় জেগে।। এই যে সাগর এই যে কুমার এই যে তোমার আমি এই যে তুমি স্বপ্নে-পাওয়া মধুমালার স্বামী, (এবার) তোমার হাসির রঙে, আঁধার পুরী উঠুক রেঙে।।
নাটক : 'মধুমালা'
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan