
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চিরদিন পূজা নিয়েছ দেবতা এবার মোদের পূজিতে হবে। বৃথাই কেঁদেছি বৃথাই সেধেছি সহেছি দুঃখ শোক নীরবে।। টলেনি পাষাণ বলনি কথা কাঁদিয়েছ চিরকাল নিঠুর দেবতা, কাঁদিতে হবে আজ আমাদের ঘরে সে-পূজার ঋণ সুধিবে এ ভবে।।
নাটক : ‘অন্নপূর্ণা’
রাগঃ
তালঃ
চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও? কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও? তুমি শিস্ দিয়ে গান গাও তুমি কুটিল চোখে চাও।। তীর-ধনুক নিয়ে সারাবেলা ও শিকারি, এ কি খেলা? শাল গাছেরই ডাল ভাঙিয়া একটু বাতাস খাও।। কাঁকর-ভরা কাঁটার পথে (আজ) নাই শিকারে গেলে, অশথ্-তলে বাজাও বাঁশি (তোমার) হাতের ধনুক ফেলে’। তোমার কালো চোখের কাজল নিয়ে ঝিল উঠেছে ঝিল্মিলিয়ে, ঝিল্মিলিয়ে। ঐ কমল ঝিলের শাপলা নিয়ে বাঁশিখানি দাও।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

দেখে যারে দুল্হা সাজে সেজেছেন মোদের নবী। বর্ণিতে সে রূপ মধুর হার মানে নিখিল কবি॥ আওলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি, আসমানে যায় মশাল জ্বেলে গ্রহ তারা চাঁদ রবি॥ হুর পরী সব গায় নাচে আজ, দেয় ‘মোবারকবাদ্’ আলম্, আর্শ কুর্শি ঝুঁকে পড়ে দেখতে সে মোহন ছবি॥ আজ আরশের বাসর ঘরে হবে মোবারক রুয়ৎ, বুকে খোদার ইশ্ক নিয়ে নওশা ঐ আল-আরবি॥
রাগঃ সিন্ধু
তালঃ কাহার্বা

কন্যার পায়ের নূপুর বাজে রে বাজে রে। রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে। যেন ভোমরারি ঝাঁক উড়ে গেল ফুল-বনের মাঝে রে।। কালো জলে নামলো যেন বুনো হাসেঁর দল, যেন পাহাড় বেয়ে ছুটে এলো ঝর্ণা ছলছল থির সায়রে টাপুর-টুপুর ঝরে মেঘের জল যেন বাদল সাঝেঁ রে।। যেন আচমকা নিঝুম রাতে গাঙে জোয়ার এলো ঝরা পাতায় চৈতী বাতাস বইলো এলোমেলো। সে সুর ওঠে রিমঝিমিয়ে আমার বুকে চমক দিয়ে মহুয়া-ডালে গানের পাখি নীরব হলো লাজে রে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ওগো আমিনা তোমার দুলালে আনিয়া আমি ভয়ে ভয়ে মরি এ নহে মানুষ বুঝি ফেরেশ্তা আসিয়াছে রূপ ধরি’॥ সে নিশীথে যখন বক্ষে ঘুমায় চাঁদ এসে তারে চুমু খেয়ে যায় দিনে যবে মেষ চারণে সে যায় মেঘ চলে ছায়া করি’, সাথে সাথে তার মেঘ চলে ছায়া করি’॥ মনে হয় যেন লুকাইয়া রাতে তোমার শিশুর পায় কত ফেরেশ্তা হুর-পরী এসে সালাম করিয়া যায়॥ সে চলে যায় যবে মরুর উপরে বস্রা গোলাপ ফোটে থরে থরে তার চরণ ঘিরিয়া কাঁদে ফুলবনে অলিকুল গুঞ্জরি’॥
রাগঃ
তালঃ দাদ্রা

ঐ জল্কে চলে লো কার ঝিয়ারি। রূপ চাপে না তার নীল শাড়ি।। এমন মিঠি বিজলি দিঠি শেখালে তায় কে গো? রূপে ডুবু ডুবু রবির রঙ-ভরা ছবির, ছোঁয়াচ লেগেছে গো। মন মানে না, আর কি করি ! চলে পিছনে ছুটে’ তারি।। নাচে বুলবুলি ফিঙে ঢেউয়ে নাচে ডিঙে মাঠে নাচে খঞ্জন; তার দু’টি আঁখি-তারা নেচে হতো সারা — দেখেছে বল কোন জন? আঁখি নিল যে মোর মন্ কাড়ি’ — ঘরে থাকিতে আর নারি লো।। গোলাপ বেলী যুঁই-চামেলি - কোন্ ফুল তারি তুল্ গো তার যৌবন-নদী বয় নিরবধি ভাসায়ে দু’ কূল গো নিল ভাসায়ে প্রাণ আমারি রূপে দু’কূল–ছাপা গাঙ্ তারি।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan