
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কোরাস্ : চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক। চীন ভারতের জয় হোক! ঐক্যের জয় হোক! সাম্যের জয় হোক। ধরার অর্ধ নরনারী মোরা রহি এই দুই দেশে, কেন আমাদের এত দুর্ভোগ নিত্য দৈন্য ক্লেশে। পুরুষ কন্ঠ : সহিব না আজ এই অবিচার — কোরাস্ : খুলিয়াছে আজি চোখ॥ প্রাচীন চীনের প্রাচীর মহাভারতের হিমালয় আজি এই কথা যেন কয় — মোরা সভ্যতা শিখায়েছি পৃথিবীরে-ইহা কি সত্য নয় ? হইব সর্বজয়ী আমরাই সর্বহারার দল, সুন্দর হবে শান্তি লভিবে নিপীড়িতা ধরাতল। পুরুষ কন্ঠ : আমরা আনিব অভেদ ধর্ম — কোরাস্ : নব বেদ-গাঁথা-শ্লোক॥
রাগঃ
তালঃ দাদ্রা

তুমি সুন্দর কপট হে নাথ! মায়াতে রাখ বিভোর। তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর।। কত শত রূপে নিঠুর আঘাতে তুমি চাও নাথ তোমারে ভোলাতে তবু যে তোমারে ভুলিতে পারে না ধরা দাও তারে চোর।। কাঁদাও তাহারে নিশিদিন তুমি যপে যে তোমার নাম তোমারে যে চাহে শত বন্ধনে বাঁধ তারে অবিরাম। সাগরে মিশাতে চায় বলে নদী জনম গোঁয়ায় কেঁদে নিরবধি ভক্তে তেমনি দিয়াছ যে নাথ অসীম আঁখি - লোর।।
রাগঃ
তালঃ দাদ্রা

হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে। বিফল জনম কাটিল কাঁদিয়া, শান্তি নাহি কোথাও হে।। জীবন-প্রভাত কাটিল খেলায়, দুপুর ফুরাল মোহের মেলায়। ডাকিব যে নাথ সন্ধ্যা-বেলায়, ডাকিতে পারিনি তাও হে।। এসেছি দুঃখ-জীর্ণ পথিক মৃত্যু-গহন রাতে। কিছু নাহি প্রভু সম্বল, শুধু জল আছে আঁখি-পাতে।। সন্তান তব বিপথগামী, ফিরিয়া এসেছে হে জীবন-স্বামী। পাপী তাপী তবু সন্তান আমি ধূলা মুছে-কোলে নাও হে।।
রাগঃ বেহাগ
তালঃ একতাল

জপ্ লে রে মন মেরা প্রভুকে নামকে মালা। সবের শামমে হর এক কামমে জপ লে উও নাম নিরালা।। বসন ভূষণ উওহি নামসে সাজাও উওহি নামসে ভুখ তৃষ্ণা মিটাও, উও নাম লেকে ফিরো রোতে রোতে নামসে কর হৃদয় উজিয়ালা।। উওহি নাম কি নামাবলী গ্রহতারা রবিশশী ঝুলে গগনমণ্ডল মে ছোড় লোভ মোহ ক্রোধ কামকো জপত রহো নদা মধুর উও নামকো, নামমে রহো সদা মাতোয়ালা।। আদর ভাব মন উনহিসে, প্রেম পীতি কর উনহিকে চরণ সে। উওহি নাম ধ্যনমে উওহি নাম জ্ঞানমে উওহি নাম জপত রহো মন প্রাণমে, উওহি হায় সবকে পালনওয়ালা।।
রাগঃ ভূপালি মিশ্র
তালঃ কাহার্বা

আমি রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি সেথা করিবে লীলা এসো গোলক-বিহারী।। মোর কামনার কালীদহ করি মন্থন কালীয় নাগে হরি করিও দমন আছে গিরি-গোরবর্ধন মোর অপরাধ যদি সাধ যায় সেই গিরি ধ'রো গিরিধারী।। আছে ষড় রিপু কংসের অনুচর দল আছে অবিদ্যা পুতনা শোক দাবানল আছে শত জনমের সাধ আশা-ধেনুগণ আছে অসহায় রোদনের যমুনা-বারি আছে জটিলতা কুটিলতা প্রেমের বাধা হরি সব আছে, নাই শুধু আনন্দ-রাধা তুমি আসিলে হরি ব্রজে রাসেশ্বরী আসিবেন হ্লাদিনী রূপে রাধা প্যারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

ও কে মুঠি মুঠি আবীর কাননে ছড়ায় রাঙা-হাসির পরাগ-ফুল আননে ঝরায়।। তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে তার লালসার রঙ জাগে রাঙা অশোকে তার রঙিন নিশান দোলে কৃষ্ণ চূড়ায়।। তার পুষ্প ধনু দোলে শিমূল শাখায় তার কানা কাঁপে গো ভোমরা পাখায়, সে খোঁপাতে বেল-ফুলের মালা জড়ায়।। সে কুসমী শাড়ি পরায় নীল বসনায় সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই সে শুকনো বনে ফাগুন আগুন ধরায়।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan