
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

স্বরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন তোমায় চাঁদে চিনি আমি, তুমি আমায় তারায় চেন॥ নূতন পরিচয়ের লাগি’ তারায় তারায় থাকি জাগি’ বারে বারে মিলন মাগি, বারে বারে হারাই হেন॥ নূতন চোখের প্রদীপ জ্বালি’ চেয়ে আছি নিরিবিলি, খোলো প্রিয় তোমার ধরার বাতায়নের ঝিলি-মিলি। নিবাও নিবু-নিবু বাতি, ডাকে নূতন তারার ভাতি, ওগো আমার দিবস রাতি কাঁদে বিদায়-কাঁদন কেন॥
নাটিকাঃ ‘ঝিলিমিলি’
রাগঃ দরবারী কানাড়া
তালঃ বৈতালিক

পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল। ধীরে ধীরে ধীরে চল। চলিতে ছলকি' যায় ঘটে জল ছল ছল।। একে পথ আঁকাবাঁকা তাহে কন্টক -শাখা আঁচল ধ'রে টানে, টলে তনু টলমল।। ভরা যৌবন-তরী, তাহে ভরা গাগরি, বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি বল এ কি হলো।। পথের বাঁকে ও কে হাসে ডাগর চোখে, হাসিবে পথের লোকে সখি স'রে যেতে বল।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ দাদ্রা

আমাদের ভাল কর, হে ভগবান, সকলের ভাল কর, হে ভগবান।। আমাদের সব লোকে বাসিবে ভালো আমরাও সকলেরে বাসিব ভালো, রবে না হিংসা-দ্বেষ, দেহ ও মনের ক্লেশ মাটির পৃথিবী হবে স্বর্গ সমান - হে ভগভান।। জ্ঞানের আলোক দাও, হে ভগবান! বিপুল শক্তি দাও, হে ভগবান। তোমারি দেওয়া জ্ঞানে চিনিব তোমায় তোমার শক্তি হবে কর্মে সহায়, ধর্ম যদি সাথি হয়, রবেনাক দুঃখ-ভয় বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ - হে ভগবান।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ সম্পা কুন্ডু
ঈদ মোবারক ঈদ মোবারক দোস্ত ও দুশমন পর ও আপন সবার মহল আজ হউক রওনক।। যে আছ দূরে যে আছ কাছে, সবারে আজ মোর সালাম পৌঁছে। সবারে আজ মোর পরান যাচে সবারে জানাই এ দিল আশ্ক।। এ দিল যাহা কিছু সদাই চাহে দিলাম যাকাত খোদার রাহে মিলিয়া ফকির শাহান্শাহে এ ঈদগাহে গাহুক ইয়াহক্। এনেছি শিরনি প্রেম পিয়ালার এসো হে মোমিন কর হে ইফতার প্রেমের বাঁধনে কর গেরেফ্তার খোদার রহম নামিবে বেশক্।।
রাগঃ
তালঃ কাহার্বা

জয় নারায়ণ অনন্ত রূপধারী বিশাল। কভু প্রশান্ত উদার, কভু কৃতান্ত করাল॥ কভু পার্থ-সারথি-হরি বংশীধারী কংস-অরি, কভু গোপাল বনমালী কিশোর রাখাল॥ বিপুল মহা-বিরাট কভু বৃন্দাবন-বিলাসী, শঙ্খ-গদা-চক্র-পাণি মুখে মধুর হাসি। সৃষ্টি বিনাশে লীলা-বিলাসে, মগ্ন তুমি আপন ভাবে অনাদিকাল॥
রাগঃ নিশাশাগ্
তালঃ ঝাঁপতাল

(হায়) তুমি চ’লে যাবে দূরে লায়লী তব মজনু কাঁদিবে একা। বুঝি পাব না তোমায় জীবনে বুঝি এই নিয়তির লেখা।।
নাটিকা: ‘লায়লী-মজনু’
রাগঃ ভৈরবী
তালঃ বৈতালিক

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan