
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

যা সখি যা তোরা গোকুলে ফিরে। যে পথে শ্যামরায় চ’লে গেছে মথুরায় কাঁদিতে দে ল’য়ে সেই পথ ধূলিরে॥ এ তো ধূলি নয়, ধূলি নয় হরি-চরণ-চিহ্ন-আঁকা এ যে হরি-চন্দন ধূলি নয়, ধূলি নয় এই ধূলি মাখিয়া, হ’য়ে পাগলিনী ফিরিব ‘শ্যাম শ্যাম’ ডাকিয়া। হব যোগিনী এই ধূলি-তিলক-আঁকিয়া॥ (সখি গো) শুনিয়াছি দূতি মুখে, প্রিয়তম আছে সুখে সেই মম পরম প্রসাদ। ভুলিয়া এ রাধিকায়, সে যদি সুখ পায় তার সে সুখে সাধিব না বাদ॥ আমার দীরঘ শ্বাসে উৎসব-বাতি তার যদি নিভে যায়। তাই ওলো ললিতা আমি হব ধূলি-দলিতা যাব না লো তার মথুরায়॥ আমি মথুরায় যাব, না গেলে মথুরাতে মোর শ্যামে আর ফিরে পাব না। (সখি গো) হারানো মানিক কভু ফিরে লোকে পায় হারানো হৃদয় ফিরে নাহি পাওয়া যায়॥
রাগঃ
তালঃ ফের্তা

মধুর ছন্দে নাচে আনন্দে নওল কিশোর মদনমোহন! চারু ত্রিভঙ্গিম ঠাম বঙ্কিম, বন্দে পদ কোটি চন্দ্র তপন॥ বৃষ্টিধারা সম নব নবতম, সৃষ্টি পড়ে ঝরি সে নাচে নিরূপম রতন মঞ্জির বাজে রমঝম, ঘোরে গ্রহতারা ঘিরি শ্রীচরণ॥
চলচ্চিত্রঃ ‘ধ্রুব’
রাগঃ ভৈরবী
তালঃ তেওড়া

আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম ঘরে এলে ফিরে পরবাসী প্রিয়তম।। আজ প্রভাতের কুসুমগুলি সফল হলো ডালায় তুলি' সাজির ফুলে আজ এ মালা হবে অনুপম।। এতদিনে সুখের হলো প্রভাতী শুকতারা ললাটে মোর সিঁদুর দিলো ঊষার রঙের ধারা। আজকে সকল কাজের মাঝে আনন্দেরই বীনা বাজে দেবতার বর পেয়েছি আজ তপস্বিনীর সম।।
রাগঃ
তালঃ দাদ্রা

তুমি আমার সকাল বেলার সুর হৃদয় অলস–উদাস–করা অশ্রু ভারাতুর।। ভোরের তারার মত তোমার সজল চাওয়ায়, ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায় রাত্রি–শেষের চাঁদ তুমি গো বিদায়–বিধুর।। তুমি আমার ভোরের ঝরা ফুল শিশির–নাওয়া শুভ্র–শুচি পূজারিণীর তুল। অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারো চেয়ে হাসির দেশে তুমি যেন বিষাদ–লোকের মেয়ে তুমিইন্দ্র–সভার মৌন–বীণা নীরব নূপুর।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
শিল্পীঃ ইন্দ্রাণী সেন

ব্রজগোপাল শ্যাম সুন্দর যশোদা দুলাল শিশু নটবর॥ নন্দ নন্দন নয়নানন্দ চরণে মধুর সৃজন ছন্দ ভুবন মোহন কৃষ্ণচন্দ্র অপরূপ রূপ হেরে চরাচর॥ কোটি গ্রহতারা চরণে নূপুর ওঙ্কার ধ্বনি বাঁশরির সুর। বঙ্কিম আঁখি বাঁকা শিখীপাখা বাঁকা শ্রীচরণ ভঙ্গিমা বাঁকা কৃষ্ণময় শ্রীঅঙ্গ ডাকা করাল মধুর প্রভু গিরিধর॥
রাগঃ তিলং
তালঃ একতাল

মিলন-গোধূলি রাঙা হয়ে এলো ঐ সোনার গগনময়। দাও আশিস অভয়, হে দেব জ্যোতির্ময়।। মিলিল আবার দুইটি প্রাণ কত যুগ পরে, হে ভগবান সার্থক কর, হে মনোহর, এ মিলন অক্ষয় যেন চির-সুখী হয়, হে দেব জ্যেতির্ময়।।
নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan