
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তা’রে। ভুলে যাও মোরে১ ভুলে যাও একেবারে।। আমি গান গাহি আপনার দুখে তুমি কেন আসি’ দাঁড়াও সুমুখে, আলেয়ার মত ডাকিও না আর নিশীথ — অন্ধকারে।। দয়া কর, মোরে দয়া কর, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা, শত কাঁদিলেও ফিরিবে না প্রিয় শুভ লগনের বেলা। আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি তব চোখে কেন সজল মিনতি, আমি কি ভুলেও কোনোদিন এসে’ দাঁড়ায়েছি তব দ্বারে।।
১. তারে
গীতিচিত্র: অতনুর দেশ
রাগঃ
তালঃ দাদ্রা

ফুল চাই — চাই ফুল — টগর চম্পা চামেলি ফিরি ফুলওয়ালী নিয়ে ফুল ডালি — মল্লিকা মালতী যুঁই বেলি।। যার প্রাণে বিরহ জ্বালা লহ এ অশোক মাধবী মালা, এ হাস্নুহানা নেবে যে বালা — কাটিবে জীবন তার হাসি খেলি।। মোর এই বকুল মালা পরে যে আদর ক’রে বঁধু তার ব্যাকুল হয়ে ফিরিয়া আসে ঘরে। আমার এই পলাশ জবা রঙন ও কৃষ্ণচূড়া বিনোদ বেণীতে খোঁপায় পরে নববধূরা, শুনি মোর ফুলের বাণী সন্ধ্যারানী পরে গোধূলি রাঙা চেলি।।
রাগঃ
তালঃ
নৃত্যকালী শঙ্কর সঙ্গে নাচে অতি রুদ্র-বিহঙ্গে। ছন্দ ঝরে ঝর্ঝর ধারায় মন্দাকিনী গঙ্গা তরঙ্গে।। মুক্তবেণী ধূর্জটি-জটা বিধূনিত অম্বরে দোলে সসাগরা ভীতা পৃথ্বী কাঁপে মহাবিষ্ণুর কোলে, বাজে ঘোর ডম্বরু শিঙ্গা উল্কা ছোটে ভ্রুকুটি ভঙ্গে।। মৃত্যু-ক্ষুধা জাগিল একি রে, সৃষ্টি-স্থিতি সংহার মানসে। পঞ্চভূত চিত্ত অহঙ্কার ব্রহ্মা-হরি লয় হ’ল ব্রহ্মে উগ্র তারা রুদ্রেরে আবরি’ নাচে একা উন্মাদ দম্ভে, একি হেরি মূর্ছিতা শক্তি সোহম্ শিব আমারি অঙ্গে।।
রাগঃ বাঙ্গাল ভৈরব
তালঃ ঝুম্রা

আমি গগন গহনে সন্ধ্যা-তারা কনক গাঁদার ফুল গো। গোধূলির শেষে হেসে উঠি আমি এক নিমেষের ভুল গো। আমি কণিকা, আমি সাঁঝের অধরে ম্লান আনন্দ-কণিকা আমি অভিমানিনীর খুলে ফেলে দেওয়া মণিকা আমি দেব-কুমারীর দুল গো।। আলতা রাখার পাত্র আমার আধখানা চাঁদ ভাঙা তাহারি রং গড়িয়ে পরে (ঐ) অস্ত-আকাশ রাঙা। আমি একমুঠো আলো কৃষ্ণা-সাঁঝের হাতে আমি নিবেদিত ফুল আকাশ-নদীতে রাতে ভাসিয়া বেড়াই যাঁর উদ্দেশে গো তার পাই না চরণ-মূল।।
রাগঃ
তালঃ দাদ্রা

আও জীবন মরণ সাথী তুমকো ঢুঁঢাতা হ্যায় দূর আকাশ মে মোহনী চাঁদনী রাতি।। ঢুঁঢাতা প্রভাত নিত গোধূলি লগন মে মেঘ হোকে ম্যয় ঢুঁঢাতা গগন মে। ফিরত হুঁ রোকে শাওন পবন মে। পাত্তে মে ঢুঁঢাতা তোড়ী পাপী শ্যামা হোকে জ্বালা ম্যয় তোহারি আঁখমে বুঝ গ্যয়া রাতকো হায় নিরাশ মে। আভি ইয়ে জীবন হ্যায় তুমহারি পিয়াস মে। গুল না হো যায়ে নয়ন কি বাতি।।
রাগঃ নাগস্বরাবলী
তালঃ ত্রিতাল

ঘুম আয় ঘুম, ঘুম ঘুম ঘুম। আকাশ-বাতাস জল থল উপবন সব হোক নিঝ্ঝুম।। শান্ত হোক সব অশান্ত কলরোল রে পথিক! জীবন-পথের ক্লান্তি ভোল্ নয়নে লাগুক সুখ-স্বপনের কুঙ্কুম।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরী স্বপনপরীর গান)
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan