
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সে চ'লে গেছে ব'লে কি গো স্মৃতিও হায় যায় ভোলা ওগো মনে হ'লে তারি কথা আজো মর্মে সে মোর দেয় দোলা।। ঐ প্রতিটি ধূলি কণায় আছে তার ছোঁওয়া লেগে হেথায়, আজো তাহারি আসার আশায়, রাখি মোর ঘরেরই সব দ্বার খোলা।। হেথা সে এসেছিল যবে ঘর ভরেছিল ফুল-উৎসবে, মোর কাজ ছিল শুধু ভবে তার হার গাঁথা আর ফুল তোলা।। সে নাই ব'লে বেশি ক'রে শুধু তার কথাই মনে পড়ে, হেরি তার ছবি ভুবন ভ'রে তারে ভুলিতে মিছে বলা।।
রাগঃ পাহাড়ী-মাঢ়
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফেরদৌসি রহমান
শিল্পীঃ জুলি শর্মিলী আলম

খয়বর-জয়ী আলী হায়দার, জাগো জাগো আরবার। দাও দুশমন দুর্গ-বিদারী দু'ধারী জুলফিকার।। এসো শেরে খোদা ফিরিয়া আরবে, ডাকে মুসলিম ‘ইয়া আলী’ রবে, — হায়দারী হাঁকে তন্দ্রা-মগনে করো করো হুঁশিয়ার।। আল-বোর্জের চূড়া গুঁড়া-করা গোর্জ আবার হানো, বেহেশতী সাকী মৃত এ জাতিরে আবে কওসার দানো। আজি বিশ্ব-বিজয়ী জাতি যে বেহোঁশ দাও তারে নব কুয়ৎ ও জোশ; এসো নিরাশায় মরু-ধূলি উড়ায়ে দুল্দুল্-আস্ওয়ার।।
রাগঃ শিবরঞ্জনী মিশ্র
তালঃ কাহার্বা

পুঁথির বিধান যাক পুড়ে তোর, বিধির বিধান সত্য হোক! (এই) খোদার উপর খোদকারী তোর মানবে না আর সর্বলোক।। নানান মুনির নানান মত্ যে, মানবি বল্ সে কার শাসন? কয়জনার বা রাখবি মন? একজনকে মানলে করবে আর এক সমাজ নির্বাসন, চারদিকে শৃঙ্খল বাঁধন! সকল পথে লক্ষ্য যিনি চোখ পুরে নে তাঁর আলোক।। জাতের চেয়ে মানুষ সত্য, অধিক সত্য প্রাণের টান প্রাণ-ঘরে সব এক সমান। বিশ্ব-পিতার সিংহ-আসল প্রাণ বেদীতেই অধিষ্ঠান, আত্মার আসন তাইত প্রাণ। জাত-সমাজের নাই সেথা ঠাই জগন্নাথের সাম্য লোক জগন্নাথের তীর্থ লোক।। চিনেছিলেন খ্রিষ্ট, বুদ্ধ, কৃষ্ণ, মোহাম্মদ ও রাম মানুষ কী আর কী তার দাম! (তাই) মানুষ যাদের করত ঘৃণা, তাদের বুকে দিলেন স্থান, গান্ধী আবার গান সে-গান। (তোরা) মানব-শত্রু, তোদেরই হায় ফুটল না সেই জ্ঞানের চোখ।।
রাগঃ আলাহিয়া বিলাবল
তালঃ দ্রুত-দাদ্রা

কৃষ্ণজি কৃষ্ণজি কৃষ্ণজি কৃষ্ণজি। যে কৃষ্ণ নাম জপেন ইন্দ্র-ব্রহ্মা-মহেশ্বর যে নাম করে ধ্যান যোগী-ঋষি-সুরাসুর-নর, এই অসীম বিশ্ব সীমা যাঁহার পায় নাকো খুঁজি - আমি জীবনে মরণে যেন সেই নামই ভজি।। যাঁর অনন্ত লীলা যাঁহার অনন্ত প্রকাশ মধু কৈটভ মর কংসে যুগে যুগে করেন নাশ, ন্যায় পাণ্ডবের হলেন সখা সারথি সাজি’ এই পাপ কুরুক্ষেত্রে কাঁদি তাঁহারেই খুঁজি’।। যাঁর মুখে গীতা হাতে বাঁশি নূপুর রাঙা পায় কভু শ্রীকৃষ্ণ গোকুলে কভু গোরা নদীয়ায়, ফেরে প্রেম-যমুনার তীরে চির-রাধিকায় খুঁজি’ মোর মন গোপিনী উন্মাদিনী সেই নামে মজি’।।
রাগঃ
তালঃ কাহার্বা
আমি বাঁধন যত খুলিতে চাই জড়িয়ে পড়ি তত। শুভদিন এলো না দিনে দিনে দিন হল হায় গত।। শত দুঃখ অভাব নিয়ে জগৎ আছে জাল বিছিয়ে অসহায় এ পরান কাঁদে জালে মীনের মত।। বোঝা যত কমাতে চাই ততই বাড়ে বোঝা, শান্তি কবে পাব কবে চল্ব হয়ে সোজা। দাও ব’লে হে জগৎ-স্বামী মুক্তি কবে পাব আমি? কবে উঠবে ফুটে জীবন আমার ভোরের ফুলের মত।।
রাগঃ ভৈরবী / জৌনপুরী মিশ্র
তালঃ দাদ্রা

ত্রিজগত আলো করে আছে কালো মেয়ের পায়ের শোভা। মহাভাবে বিভোর শঙ্কর, ঐ পা জড়িয়ে মনোলোভা।। দলে দলে গগন বেয়ে গ্রহ তারা এলো ধেয়ে, ঐ চরণ শোভা দেখবে বলে, ঐ পায়ের নূপুর হওয়ার ছলে সেই শোভা কেমন বলতে গিয়ে ব্রহ্ম হলো চিরমৌনী বোবা।। ঐ চরণ শোভা দেখার তরে, যোগী থাকেন ধেয়ান ধ'রে ত্রিভুবন ভুলে অনন্তকাল যোগী থাকেন ধেয়ান ধ'রে। ও শুধু চরণ শোভা নয়, ঐ যে পরব্রহ্ম জ্যোতি শ্রী চণ্ডী বেদ পুরাণে ওরই প্রেম-আরতি মা দেখ্ত যদি নিজের চরণ নিজেই দিত বিল্বজবা আপনার ঐ রাঙা পায়ে নিজেই দিত বিল্বজবা।।
রাগঃ
তালঃ ফের্তা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan