
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

যুগ যুগ ধরি লোকে-লোকে মোর প্রভুরে খুঁজিয়া বেড়াই; সংসারে গেহে , প্রীতি ও স্নেহে আমার স্বামী বিনে নাই সুখ নাই।। তার চরণ পাবার আশা ল'য়ে মনে ফুটিলাম ফুল হয়ে কত বার বনে, পাখি হয়ে তার নাম শত বার গাহিলাম তবু হায় কভু তার দেখা নাহি পাই।। গ্রহ তারা হয়ে খুঁজেছি আকাশে, দিকে দিকে ছুটেছি মিশিয়া বাতাসে, পর্বত হয়ে নাম কোটি যুগ ধিয়ালাম, নদী হয়ে কাঁদিলাম খুঁজিয়া বৃথাই।।
রাগঃ মাঢ়
তালঃ কাহার্বা

মোরা ভেসে যাব কৃষ্ণ নামের স্রোতে গো ঐ নাম ধরে গো, উঠব মোরা ব্রজধামের পথে।। ঐ নামেরই মন্ত্র গুণে পথের মানুষ গোঠের বেণু শোনে গো ভুলের কূলে কূলে খেলে যে সে ওঠে ফুলের রথে।। ঐ নাম পেল যে, সুমুখে তার শ্যাম গো দেখা দেবার তরে নিতুই ঘোরে অবিরাম গো। ঐ কৃষ্ণ নামের টানে ধীরে ধীরে প্রেম যমুনা আনে। ঐ নামের গুণে গঙ্গাধারা নামে হিমগিরি হতে।।
রাগঃ
তালঃ দ্রুত–দাদ্রা

বন্ধু পথ চেয়ে চেয়ে আকাশের তারা পৃথিবীর ফুল গণি বন্ধু ফুল পড়ে ঝরে,তারা যায় মরে (ফিরে) এলো না হৃদয়-মণি।। কত নদী পেল খুঁজিয়া সাগর আমিই পাই না তোমার খবর বন্ধু সকলেরি চাঁদ ওঠে রে আমারি চির আঁধার রজনী।। যমুনার জলও শুকায় রে বন্ধু আমার শুকায় না আঁখি-বারি এত কান্দন কাঁদিলে গোকূলে হতাম-ব্রজ-কুমারী বন্ধু হতাম রাধা প্যারী। মহা পারাবার তারও আছে পার আমার দুখের পার নাহি আর বন্ধু মণি না পাইনু বৃথায় পুষিনু কাল-বিরহের ফণি পুষিনু কাল-বিরহের ফণি।।
রাগঃ
তালঃ দাদ্রা

ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি।। মোর শ্রীচরণ ভরসা গেলি কাহার পায়ে গ'লে তুই দু'বছর পায়ে ছিলি তোরে জানতাম সতী ব'লে তুই কাহার গোদা চরণ দেখে গেলি শেষে পটি'। তোরে নিয়ে গেছেন যিনি তার চটিখানি ফেলে এ চটি তো নয় রামচটিতং আছেন বদন মেলে' সদা আছেন বদন মেলে', যেন অষ্টাবক্র বেঁকে হয়ে গিয়েছেন ঠিক আঁশবঁটি বেঁকে হয়েছেন আঁশবঁটি।। চটি কেন তোরে রাখিনিকো বগল-দাবা ক'রে বুঝি এতক্ষণ সে ফাটিয়ে তোরে ফেলেছে পা' ভ'রে শেষে আস্তাকুড়েঁ দেছে ফেলে সে যে হয়তো চটিমটি'।। আমি ভাবি, এ তার পায়ের জুতো না তার গায়ের নিমা আমারচটির পাশে ইনি ঠিক যেন দিদি মা ওরে চটি রে তোর দিদি হলেও চলতো মোটামুটি তুই চটপটিয়ে আয় চ'লে নয় সত্যি যা'ব চটি'।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

কে বিদেশি বন-উদাসী' বাঁশের বাঁশি বাজাও বনে। সুর-সোহাগে তন্দ্রা লাগে কুসুম-বাগের গুল-বদনে।। ঝিমিয়ে আসে ভোমরা-পাখা যুথীর চোখে আবেশ মাখা কাতর ঘুমে চাঁদিমা রাকা ভোর গগনের দর-দালানে দর-দালানে ভোর গগনে।। লজ্জাবতীর লুলিত লতায় শিহর লাগে পুলক-ব্যথায় মালিকা সম বঁধুরে জড়ায় বালিকা-বঁধু সুখ-স্বপনে।। বৃথাই গাঁথি কথার মালা লুকাস কবি বুকের জ্বালা, কাঁদে নিরালা বনশিওয়ালা তোরি উতলা বিরহী মনে।।
রাগঃ ভৈরবী-আশাবরি
তালঃ কাহার্বা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
১.

২.

ও-রে শাদা মেঘ! তোর পাখা নাই তবু কেমনে ভাসিয়া বেড়াস্ শান্ত শারদ-গগনে।। আমি তোর মত লঘু হ’ব আমি ধূলির ঊর্দ্ধে রব, আমি দেখিয়া গৌরী-শঙ্কর-শোভা গলিয়া পড়িব চরণে।। আমি নিশির কপোলে শিশিরের স্বেদ হেরিব, আমি রংধনু হ’য়ে চাঁদের চাহনি ঘেরিব। সে কি নিশীথে বাঁশিতে ডাকে তাই সে কি জানে, মেঘ হতে কেন চাই, যদি আমার বুকে দামিনী পায় — সে নবীন নীরদ-বরণে।।
রাগঃ ইমন-কল্যাণ
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan