
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই।। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আজাব থেকে এ গুণাহ্গার পাইবে রেহাই।। কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত, ঐ মস্জিদে করে রে ভাই কোরান তেলাওয়াৎ। সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।। কত দরবেশ ফকির রে ভাই মস্জিদের আঙিনাতে আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপ্তে চাই আল্লার নাম জপ্তে চাই।।
রাগঃ
তালঃ কাহার্বা

আমি গরবিনী মুসলিম বালা সংসার সাহারাতে আমি গুলে লালা।। জ্বালায়েছি বাতি (আমি) আঁধার কাবায় এনেছি খুশির, ঈদে শিরনির থালা।। আনিয়াছি ঈমান প্রথম আমি আমি দিয়াছি সবার আগে মোহাম্মদে মালা।। কত শত কারবালা বদরের রণে বিলায়ে দিয়াছি স্বামী-পুত্র স্বজনে; জানে গ্রহ-তারা জানে আল্লাহ তালা।।
রাগঃ
তালঃ কাহার্বা

আঁখি ঘুম-ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়। বাহুর ফাঁদে স্বপন-চাঁদে বাঁধিতে কারে চায়।। আমি কারো লাগি একা নিশি জাগি বিরহ-ব্যথায় কোথায় কাহার বুকে বঁধু ঘুমায় কাঁদি চাতকিনী মরে তৃষায় কুসুম-গন্ধ আজি যেন বিষ-মাখা হায়।। কেন এ ব্যথা এ আকুলতা পরের লাগি এ পরান পুড়ে? মরুভূমিতে বারি কি ঝুরে আমি যেন ম’রে তোরি রূপ ধ’রে আসি সে যাহারে চায়।।
রাগঃ ভৈরবী
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

কুহু কুহু কুহু ব’লে মহুয়া-বনে। মাধবী চাঁদ এলে পূব-গগনে।। দুলে ওঠে বনান্ত আসিলে কে পান্থ, তব পদধ্বনি অশান্ত — হে শুনি মম মনে।। বাতায়নে প্রদীপ জ্বালি’ আসা-পথ চাহি’, প্রহর গণি, গান গাহি’। এলে আজি নিশীথে দেখা দিতে তৃষিতে, শুনি দশ-দিশিতে — বাঁশি তব ক্ষণে ক্ষণে।।
রাগঃ
তালঃ
সুরের ধারার পাগল-ঝোরা নামিল সখি মোর পরানে। ভরি’ মোর নিশীথ নিঝুম, বাজে নূপুর কার রুমুঝুম, মোর চোখে নাহি ঘুম — পাষাণ টুটে লো যায় ছুটে মন-তটিনী মোর সাগর পানে।। পান্সে চাঁদের জোছনাতে ঐ বেলের কুঁড়ি মুঞ্জরে, মন যেতে চায় ফুল-বিছানো বকুল-বীথির পথ ধ’রে। আজ চাইবে যে, দিব তাকে সেই ফুল ছুঁয়ে এই আপনাকে, অরুণ-রাগে হৃদয় জাগে, ভাসিয়া যাব নৃত্যে গানে।।
রাগঃ মান্দ মিশ্র
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম, তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক প্রিয় নিও মোর নাম।। একদা এমনি এক গোধূলি বেলা যেতেছিলে মন্দির-পথে একেলা, জানি না কাহার ভুল তোমার পূজার ফুল আমি লইলাম — সেই দেউলের পথ সেই ফুলেরই শপথ প্রিয়, তুমি ভুলিলে হায় আমি ভুলিলাম।। পথের দুঁধারে সেই কুসুম ফোটে — হায় এরা ভোলেনি, বেঁধেছিলে তরু শাখে লতার যে ডোর হের আজো খোলেনি। একদা যে নীল নভে উঠেছিল চাঁদ ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাধ, আজি অশ্রু-বাদল সেথা ঝরে অবিরাম।।
রাগঃ ইমন মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ রওনক আরা রাসেল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan