
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ঝুলনের এই মধু লগনে। মেঘ দোলায় দোলে; দোলে রে বাদল গগনে।। উদাসী বাঁশির সুরে ডাকে শ্যামরায়, ব্রজের ঝিয়ারি আয়, পরি নীল শাড়ি আয়, নীল কমল কুঁড়ি দোলায়ে শ্রবণে।। বাঁশির কিশোর ব্রজগোপী চিতচোর, অনুরাগে ডাকে আয় দুলিবি কে ঝুলনে।। মেঘ মৃদং বাজে, বাজে কী ছন্দে, রিমঝিম বারিধারা ঝরে আনন্দে। বুঝি এলো গোকুল ব্রজে নেমে কৃষ্ণ রাখাল প্রেমে শুনি বাঁশি তায় ফোটে হাসি গোপীজন আননে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

জয় দুর্গা, দুর্গতিনাশিনী। হরি-হৃদি-কমল-বনবাসিনী।। সব বন্ধন পাপ-তাপ-হরা সব শোক-দুঃখ-ব্যথা শীতল করা জয় অভয়া, শুভদা, শিব-স্বয়ম্বরা। জয় জননী-রূপা চির সুমঙ্গলা শুভ্র রুচির হাসিনী জয় দুর্গা, জয় দুর্গা জয় দুর্গা।।
নাটিকাঃ ‘শ্রীমন্ত’
রাগঃ দুর্গা
তালঃ ত্রিতাল

কে তোরে কি বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে ওমা বরাভয়া ভয়ঙ্করী সাজ পেলি তুই কোথা থেকে।। তোর এলাকেশে প্রলয় দোলে আমি চিনতে নারি গৌরী বলে। ওমা চাঁদ লুকাল মেঘের কোলে তোর মুখে না হাসি দেখে।। ওমা শঙ্কর কি গঙ্গা নিয়ে,কাঁদায় তোরে দুঃখ দিয়ে ওমা শিবানী তোর চরণ তলে এনেছি তাই শিবকে ডেকে।।
রাগঃ শিবরঞ্জনী মিশ্র
তালঃ দাদ্রা
১.

২.

গুল–বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল। অনুরাগের লাল শারাব মোর আঁখি ঝলে ঝলমল (হায়)।। আমার গানের মদির ছোঁয়ায় গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়, সে গান শুনে প্রেমে–দীওয়ানা কবির আঁখি ছলছল (হায়)।। লাল শিরাজীর গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে, আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে। ফুটে ওঠে আনারকলি নাচে ভ্রমর রং–পাগল (হায়)।। সে সুর শুনে দিশেহারা ঝিমায় গগন ঝিমায় তারা, চন্দ্র জাগে তন্দ্রাহারা বনের চোখে১ শিশির জল (হায়)।।
১. বনের পাতায়
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ লাউনি
শিল্পীঃ রুনা লায়লা
শিল্পীঃ অনুপ বড়ুয়া
১.

২.

যাবি কে মদিনায় আয় ত্বরা করি'। তোর খেয়া ঘাটে এলো পুণ্য তরী।। আবুবকর, উমর খাত্তাব, উসমান, আলী হায়দর দাঁড়ি এ সোনার তরণীর, পাপী সব নাই নাই আর ডর। এ তরীর কাণ্ডারি আহমদ, পাকা সব মাঝি ও মাল্লা, মাঝিদের মুখে সারিগান শোন ঐ 'লা শরীক আল্লাহ'। পাপ-দরিয়ার তুফানে আর নাহি ডরি।। ঈমানের পারানি কড়ি আছে যার আয় এ সোনার নায় — ধরিয়া দ্বীনের রশি কলেমার জাহাজ-ঘাটায়। ফিরদাউস হ’তে ডাকে হুরী-পরী।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
১.

২.

মেঘের ডমরু ঘন বাজে। বিজলি চমকায় আমার বনছায়, মনের ময়ূর যেন সাজে॥ সঘন শ্রাবণ গগন-তলে রিমি ঝিমি ঝিম্ নবধারা জলে, চরণ-ধ্বনি বাজায় কে সে — নয়ন লুটায় তারি লাজে॥ ওড়ে গগন-তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা। সুদূরের মেঘে অলকার পানে ভেসে চ’লে যায় শ্রাবণের গানে, কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায় — হৃদয়ে কার স্মৃতি রাজে॥
রাগঃ
তালঃ ত্রিতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan