
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজি মধুর গগন মধুর পবন মধুর ধরতীধাম আয়ে ব্রিজমে ঘনশ্যাম। বাজত বনমে মধুর মুরলী বোলাতা রাধা নাম আয়ে ব্রিজমে ঘনশ্যাম। আজ থির যমুনা আধীর ভায়ি আয়ে গোকুলকে চাঁদ অন্ধেরি গ্যয়ি, বোলে কোয়েলিয়া ময়ূর পাপিহা পিয়া পিয়া অবিরাম।। ব্রিজকে কোঁয়ারি বনকে যোগিনী রোতি থী বিরহ মে, আজ লেকে গাগরি ওড়ে নীল শাড়ি চলে ফের নীর ভরণে। আজ হরিকে সাথ হরিভি আয়ে রাঙা আবিরমে গোকুল ছায়ে, বনশী বাজাওয়ে রসিয়া গারে বিভোর ব্রিজধাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।। কূল মখ্লুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ কলেমা শাহাদাতের্ বাণী ঠোঁটে, কে এলা ঐ খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ আকাশ-গ্রহ-তারা পড়ে লুটে, কে এলা ঐ পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশ্তে সব দুয়ার খোলে।। মানুষে মানুষের অধিকার দিল যে-জন ‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’ কহিল যে-জন, মানুষের লাগি’ চির-দীন্ বেশ ধরিল যে-জন বাদশা ফকিরে এক শামিল করিল যে-জন এলো ধরায় ধরা দিতে সেই সে নবী ব্যথিত-মানবের ধ্যানের ছবি আজি মাতিল বিশ্ব-নিখিল্ মুক্তি-কলোরোলে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো হরি গুণ গান। তব ধন জন প্রাণ, যাহার কৃপার দান জপ তারি নাম জয় ভগবান জয় ভগবান।। জনক-জননীর স্নেহে তাঁহার হেরিস্ তুই স্নেহময়, ভাই ভগিনীর প্রীতিতে যাঁর, শান্ত মধুর পরিচয়। প্রণয়ী বন্ধুর মাঝে, যাঁর প্রেম রূপ বিরাজে; পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান।। তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা, হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা; তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা, কল-ভাষা নদী-কলতান। দেয় দুখ্ শোক সেই, পুন সেই করে ত্রাণ। জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান।।
রাগঃ বেহাগ
তালঃ কাহার্বা

মোর গানের কথা যেন আলোকলতা, যেন স্বর্ণলতা। মূল নাই ফুল নাই আছে শুধু বনের বিহ্বলতা।। আকাশ-বনস্পতি জড়ায়ে ধরণীর বুকে পড়ে গড়ায়ে, কখন কি আবেশে কার কথা ভাবে সে — কে জানে কেন অযথা।। রহে কারো বক্ষে, রহে কারো চক্ষে বিরহের অশ্রুজলে, কণ্ঠলগ্না কারো রহে সে গীত-কলি মুঞ্জরে অধরতলে। রাখি হয়ে কারও হাতে বাঁধে সে কাহারও চরণতলে কাঁদে সে, সুরে সুরে গুঞ্জিত ও-যেন পূঞ্জিত — অকারণ মৌন ব্যথা।।
রাগঃ
তালঃ
নাচে নন্দ-দুলাল। নদী-তরঙ্গে অধীর রঙ্গে — বাজে মঞ্জির চঞ্চল তাল।। চরণের নূপুর খুলে ফুল হয়ে ঝরে তরুমূলে, পূবালী পবনে বন-ভবনে দোলে সে-ছন্দে পিয়াল তমাল।। মধুকর কল-গুঞ্জনে কাজরি গাহে নীপবনে, ময়ূর পাপিয়া উঠিল মাতিয়া বাজে বৃষ্টির বীণা করতাল।।
রাগঃ নটমল্লার
তালঃ ত্রিতাল
শুকসারী সম তনু মন মম নিশিদিন গাহে তব নাম। শুকতারা সম ছলছল আঁখি পথ চেয়ে থাকি ঘনশ্যাম।। হে চির সুন্দর আধো রাতে আসি’ বল বল কে বাজায় আশার বাঁশি, কেন মোর জীবন-মরণ শ্রীহরি তব শ্রীচরণে সঁপিলাম। কেন গোপন রোদনের যমুনায় জোয়ার আসে? কেন নব নীরদ মায়া ঘনায় হৃদি-আকাশে। দেখা যদি নাহি দেবে কেন মোরে ডাকিলে কেন, অনুরাগ-তিলক ললাটে আঁকিলে কেন কুহু কেকা সম বিরহ অভিমান অন্তরে কাঁদে অবিরাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan