
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মধুকর মঞ্জির বাজে বাজে গুন্ গুন্ মঞ্জুল গুঞ্জরণে। মৃদুল দোদুল নৃত্যে বন শবরী মাতে কুঞ্জবনে।। বাজাইছে সমীর দখিনা পল্লবে মর্মর বীণা, বনভুমি ধ্যান–আসীনা সাজিল রাঙা কিশলয়–বসনে।। ধূলি ধূসর প্রান্তর পরেছিল গৈরিক সন্ন্যাস–সাজ নব–দূর্বাদল শ্যাম হলো আনন্দে আজ। লতিকা–বিতানে ওঠে ডাকি’ মুহু মুহু ঘুমহারা পাখি নব নীল অঞ্জন মাখি’ উদাসী আকাশ হাসে চাঁদের সনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভোলো ভোলো গো লায়লী মজনুর ভালোবাসা। সেই তো প্রেমিক প্রেম কয় তারে, প্রিয়া যদি কয় ভোলো সে-প্রিয়ারে। আজি হতে তাই ছাড়িলাম আমি তোমারে পাবার আশা ভোলো মজনুর ভালোবাসা।।
রাগঃ
তালঃ বৈতালিক

বনের হরিণ বনের হরিণ ওরে কপট চোর। কেমন ক’রে করলি চুরি প্রিয়ার আঁখি মোর।। লায়লীরে তুই দেখ্লি কখন কর্লি বদল তোদের নয়ন, ওরে বন হয়েছে স্বর্গ আমার হেরি নয়ন তোর।।
নাটকঃ ‘লায়লী-মজনু’
রাগঃ
তালঃ বৈতালিক

বাহির দুয়ার মোর বন্ধ হে প্রিয় মনের দুয়ার আছে খোলা, সেই পথে এসো হে মোর চিত-চোর — হে দেবতা পথ ভোলা।। সেথা নাহি কুল লাজ কলঙ্ক ভয়, নাহি গুরুজন গঞ্জনা নিরদয়; তাই গোপন মানস তমাল কুঞ্জে (আমি) বাঁধিয়াছি ঝুলন দোলা।। মোর অন্তরে বহে সদা অন্তঃসলিলা অশ্রু-নদী — সেই যমুনার তীরে কর তুমি লীলা নিরবধি । সে মিলন-মন্দিরে জাগাবে না কেহ, তব দেহে বিলীন হবে মোর দেহ; অনন্ত বাসর-শয্যা রচিয়া অনন্ত মিলনে রহিব উতলা।।
রাগঃ
তালঃ কাহার্বা

গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম।। বাণ–বেঁধা মোর গানের পাখিরে তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে, লভিবে মরণ চরণে তোমার সুন্দর অনুপম।। তারাসুখের পাখায় উড়িতেছিল গো নভে — তবনয়ন–শায়কে বিঁধিলে তাহাদের কবে। মৃত্যু আহত কন্ঠে তাহার একি এ গানের জাগিল জোয়ার — মরণ বিষাদে অমৃতের স্বাদ আনিলে নিষাদ মম।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
১.

২.

পুরুষ : বন-দেবী এসো গহন-বন-ছায়ে। স্ত্রী : এসো বসন্তের রাজা নূপুর-মুখর পায়ে।। পুরুষ : তুমি কুসুম-ফাঁদ স্ত্রী : তুমি মাধবী চাঁদ, উভয়ে : আমরা আবেশ ফাল্গুনের ভাসিয়া চলি স্বপন-নায়ে।। পুরুষ : কল্প-লোকের তুমি রূপবাণী লো প্রিয়া, অপাঙ্গে ফোটাও যুঁই চম্পা টগর মোতিয়া। স্ত্রী : নিষ্ঠুর পরশ তব (হায়) যাচিয়া জাগে বনভূমি ফুলদল পড়ে ঝরি’ তব চারু পদ চুমি’, উভয়ে : সুন্দরের পথ সাজাই ঝরা-কুসুম-দল বিছায়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan