
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আধো আধো বোল্ লাজে-বাধো-বাধো বোল ব’লো কানে কানে। যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল ব’লো কানে কানে।। যে কথার কলি সখি আজও ফুটিল না, হায় শরমে মরম-পাতে দোলে আন্মনা, হায় যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল ব’লো কানে কানে।। যে কথা লুকায়ে থাকে লাজ-নত চোখে না বলিতে যে কথাটি জানাজানি লোকে যে কথাটি ধ’রে রাখে অধরের কোল লুকিয়ে ব’লো নিরালায় থামিলে কলরোল। যে কথাটি বলিতে চাও বেশভূষার ছলে যে কথা দেয় ব’লে তব তনু পলে পলে যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল্ — ব’লো কানে কানে।।
রাগঃ ভৈরবী-পিলু
তালঃ কাহার্বা
শিল্পী: মোহাম্মদ রফি

মদিনা! মদিনা! মদিনা! তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না।। মদিনা! তব আর একটা নাম কি কেউ বলে ‘হাস্নাহেনা’ আমি তোমায় মদিনা ব’লে ডাকি। মদিনা! আমি তোমায় ছাড়া আর কারেও জানি না।। মদিনা! তুমি রইবে চিরদিন মোর ঘরে এসে তোমায় আমায় মিলন হবে ভালোবেসে, মদিনা! আমার ছেলে দু’টির ডাক নাম সানি ও নিনি, ওরা দুই ভাই ‘সানি’ ও ‘নিনি’রে যেন আপন ছেলের মত ভালোবেসো, এই আমি চাই। আজি নওজোয়ান, আমি কবি সুন্দর, সুন্দরের পূজারি, আমায় ভালোবাসে বাঙলার সব নরনারী। আমার কথার ফুলে মদিনা তোমার গানের ডালা সাজাই। মদিনা! মদিনা! মদিনা! তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না।।
নাটক : ‘মদিনা’
রাগঃ
তালঃ
জীবন যাপন করিতে, চাষ কর বিধিমতে, রবে যদি সুখেতে — এই পৃথিবী মাঝার।। জমি ‘উগালে’ ‘সামালে’ বীজ ফেলাও কুতুহলে, পাবে তবে সেই ফসলে — মেহনতের সার।। লাগাও ধান প্রধান ফসল, তরকারি কলাই সকল, দাও সময় মত জল — যাতে প্রাণ বাঁচে তার।। অরি হতে ফসলে রক্ষা কর সকলে, নজরুল এসলাম বলে — নইলে বাঁচা হবে ভার।।
লেটো গান : ‘চাষার সঙ’
রাগঃ
তালঃ
চেয়ো না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে। জানিতে নাইকো বাকি, সই ও আঁখি কি যাদু জানে।। একে ঐ চাউনি বাঁকা সুর্মা আঁকা তা’য় ডাগর আঁখি রে বধিতে তা’য় কেন সাধ? যে মরেছে ঐ নয়ন বাণে। মরেছে ঐ আঁখির বাণে।। চকোর কি প’ড়ল ধরা পীযূষ ভরা ঐ মুখ-চাঁদে (রে), কাঁদিছে নার্গিসের ফুল লাল কপোলের কমল-বাগানে। জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেওয়ালি (রে), নিশিদিন তাই কি জ্বলি’ পড়ছ গলি’ অঝোর নয়ানে। মিছে তুই কথার কাঁটায় সুর বিঁধে হায় হার গাঁথিস কবি (রে)। বিকিয়ে যায় রে মালা এই নিরালা আঁখির দোকানে।।
রাগঃ রাগেশ্রী-পিলু
তালঃ কাহার্বা
শিল্পীঃ মোহাম্মদ রফি

ওরে আজ ভারতের নব যাত্রা পথের বাঁশি বাজলো, বাজলো বাঁশি ফেলে তরুর ছায়া ভুলে ঘরের মায়া এলো তরুণ পথিক ছুটে রাশি রাশি॥ তারা আকাশকে আজ চাহে লুটে নিতে তারা মন্থর ধরায় চাহে দুলিয়ে দিতে তারা তরুণ তরুণ প্রাণ জাগায় মৃতে সাহস জাগায় চিতে তাদের অট্টহাসি॥ মোরা প্রাচীরের পরে রে প্রাচীর তুলে ভাই হয়ে ভাইকে হায় ছিলাম ভুলে। আজ ভেঙে প্রাচীর হল ঘরের বাহির একই অঙ্গনে দাঁড়ালো উন্নত শির এলো মুক্ত গগন তলে প্রাণ পিয়াসি এলো তরুণ পথিক ছুটে রাশি রাশি॥
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

যত ফুল তত ভুল কণ্টক জাগে মাটির পৃথিবী তাই এত ভালো লাগে।। হেথা চাঁদে আছে কলঙ্ক, সাধে অবসাদ হেথা প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ; আছে মান-অভিমান পিরিতি-সোহাগে।। হেথা হারাই হারাই ভয়, প্রিয়তমে তাই ব’ক্ষে জড়ায়ে কাঁদি ছাড়িতে না চাই। স্বর্গের প্রেমে নাই বিরহ-অনল সুন্দর আঁখি আছে, নাই আখি-জল; রাধার অশ্রু নাই কুমকুম-ফাগে।।
নাটকঃ অন্নপূর্ণা (নাট্যকারঃ মণিলাল বন্দোপাধ্যায়)
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফিরোজা বেগম

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan