
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চল মন আনন্দ-ধাম। চল মন আনন্দ-ধাম রে, চল আনন্দ-ধাম।। লীলা-বিহার প্রেম লোক নাই রে সেথা দুঃখ শোক, সেথা বিহরে চির-ব্রজ-বালক — বন্শিওয়ালা শ্যাম রে চল আনন্দ-ধাম।। নাহি মৃত্যু নাহি ভয় নাহি সৃষ্টি, নাহি লয়, খেলে চির-কিশোর চির-অভয় — সঙ্গীত ওম্ না রে চল আনন্দ ধাম।।১ নাহি চরাচর নাহি রে ব্যোম লীলা-সাথী গ্রহ রবি ও সোম, সঙ্গীত ‘ওম্’ নাম রে চল আনন্দ ধাম।।
১. অবাঙ্মনস-গোচরম্
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

নাহি কেহ আমার ব্যথার সাথী, জ্বলি পিল্সুজে একা মোমের বাতি। পতঙ্গ সুখি, পুড়ে এক নিমেষে – পুড়িয়া মরি আমি সারা রাতি।। আসে যে সুখের দিনে বন্ধু রূপে, অসময়ে যায় স’রে চুপে চুপে। উড়ে গেছে অলি ফুল ঝরেছে বলি’ – কাঁদি একাকী কণ্টক-শয্যা পাতি’।। কেহ কারো নয় তবু প্রাণ কাঁদে চকোর চাহে যেন সুদূর চাঁদে, শুধু বেদনা পাই প্রেম-মোহে মাতি’।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল। ভূষণহীনা বনদেবী কার হ'রি তুই দুল।। হার হ'বি কার কবরীতে সন্ধ্যারানী দূর নিভৃতে, ব'সে আছে অভিমানে ছড়িয়ে এলোচুল।। মাটির ধরার ফুলদানিতে তোর হবে কি ঠাঁই, আদর কে আর করবে তোরে, বসন্ত যে নাই হায় বসন্ত নাই। গোলক-চাঁপা খুঁজিস কারে — সে দেবতা নাই রে হেথা শূন্য যে আজি গোকুল।।
রাগঃ ধানি মিশ্র
তালঃ কাহার্বা

তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে ক্ষীর সর ননী আমি খোয়াবে দেখেছি কাঁদিছে মা বলে আমার নয়ন-মণি॥ মোর শিশু আহমদে যেদিন কাঁদিয়া হালিমার হাতে দিয়াছি সঁপিয়া সেই দিন হ’তে কেঁদে কেঁদে মোর কাটিছে দিন রজনী॥ পিতৃহীন সে সন্তান হায় বঞ্চিত মা’র স্নেহে তারে ফেলে দূরে কোল খালি করে (আমি) থাকিতে পারি না গেহে। অভাগিনী তার মা আমিনায় মনে করে সে কি আজো কাঁদে হায় বলিস তাহারি আসার আশায় দিবানিশি দিন গণি॥
রাগঃ
তালঃ দাদ্রা

আজিকে তোমারে স্মরণ করি’ মৃত্যু আড়ালে জীবন তোমার ওঠে অপরূপ মহিমায় ভরি’।। জীবন তোমার তটিনীর মত বয়ে গেছে বাধা উপল-আহত আত্মারে রাখি চির জাগ্রত অম্বরে শির রেখেছিলে ধরি’।। তোমার এ স্মৃতি বাসরে আমরা তোমারে শ্রদ্ধা তর্পণ দানি, তোমার ধর্ম তোমার কর্ম দিক অভিনব মহিমা আনি। এসো আমাদের করুণ স্মৃতিতে নয়নের জলে বিষাদিত চিতে জীবনের পরপার হতে পড়ুক আশিস সান্ত্বনা বারি।।
রাগঃ আশাবরী মিশ্র
তালঃ একতাল
এ দেবদাসীর পূজা লহ হে ঠাকুর। দয়া কর, কথা কও, হ’য়ো না নিঠুর।। লহ মান অভিমান, দেহ প্রাণ মন মম প্রেম-ধূপ নাও রূপচন্দন, এই লহ আভরণ, চুড়ি-কঙ্কন – চোখের দৃষ্টি নাও কণ্ঠের সুর।। আজ, শেষ ক’রে আপনারে দিব তব পায়, চাও চাও মোর কাছে যাহা সাধ যায়। কহিবে না কথা কি গো তুমি কিছুতেই? আরতির থালা তবে ফেলে দিনু এই, নাচিব না, বাজুক না মৃদঙ্গ তাল – খুলিয়া রাখিনু এই পায়ের নূপুর।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan