
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তব মাধবী-লীলায় কর মোরে সঙ্গী (হে বন-লক্ষ্মী)। তব অপাঙ্গে হইব ভ্রুভঙ্গি।। মোরে জ্বালায়ে জ্বালো তব বাসরে আলো, মোরে নূপুর করি’ বাঁধ চরণে তারি — নাচে তোমার সভায় যে কুরঙ্গী।। তব রূপের দেশে এনু বাউল বেশে, যেন ফিরে নাহি যাই আঁখি-প্রসাদ পাই — হব কেশে তব বেণীর ভুজঙ্গী।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি অনেক দিলে খোদা, দিলে অশেষ নিয়ামত — আমি লোভী, তাইতো আমার মেটে না হসরত।। কেবলই পাপ করি আমি — মাফ করিতে তাই, হে স্বামী, দয়া করে শ্রেষ্ঠ নবীর করিলে উম্মত। তুমি নানান ছলে করছ পূরণ ক্ষতির খেসারত।। মায়ের বুকে স্তন্য দিলে, পিতার বুকে স্মেহ; মাঠে শস্য ফসল দিলে আরাম লাগি' গেহ। ঈদের চাঁদের রং মশালে রঙীন বেহেশ্ত পথ দেখালে আখেরেরই সহায় দিলে আখেরী হজরত। তুমি আজান দিলে না ভুলিতে মসজিদেরই পথ।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি আরেকটি দিন থাকো। হে চঞ্চল, যাবার আগে মোর মিনতি রাখো।। আমি ভালো ছিলাম ভুলে’ একা কেন নিঠুর দিলে দেখা, তুমি ঝরা-ফুলে গাঁথ্লে মালা গলায় দিলে না কো।। তোমার কাজের মাঝে আমায় ভোলা সহজ হবে, স্বামী! কেমন ক’রে এক্লা ঘরে থাক্বো ভুলে আমি। নিবু নিবু প্রদীপ আশার তুমি জ্বালিয়ে দিলে যদি আবার — প্রিয় নিভ্তে তারে দিও না আর আদর দিয়ে রাখো।।
রাগঃ
তালঃ দাদ্রা

তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি একলা বালুচরে নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে।। অনেক দূরে তরী বেয়ে আসে যদি কেউ, আমার বুকে দুলে ওঠে উজান নদীর ঢেউ; নয়ন মুছে চেয়ে দেখি সে গিয়েছে স'রে।। আঁচল-ঢাকা ফুলগুলিও শুকায় বুকের তলে ঘরে ফিরি গাগরি মোর ভ'রে নয়ন জলে। বিদেশে তো যায় অনেকে আবার ফিরে আসে, কপাল দোষে তুমি শুধু রইলে পরবাসে; অধীর নদী রোদন বাজে বুকের পিঞ্জরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

তোমারি আশায় সব সুখ ছাড়িনু আর কেন রাখ প্রভু দূরে। তুমি ছেড়ো না মোরে মোর গিরিধারী বাঁধো মোরে চরণ-নূপুরে।। বিরহ বেদনা মোর জ্বলে হৃদিকন্দরে মুছাইয়া দাও আঁখিলোর। তব চিত্তে মিলায় আজি চিত্ত হে মম অঙ্গে মিলাও তব অঙ্গ পীতম। জনমে জনমে মীরা তোমারি দাসী হৃদি-বৃন্দাবনে নিতি ঝুরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুষার-মৌলি জাগো জাগো গিরি-রাজ। পঙ্গু তোমারে আজি হানিতেছে লাজ।। রুদ্র ও রুদ্রাণী অঙ্কে যাহার, দৈত্য হরিছে আজ সম্মান তার। হে মহা-মৌনী, জাগো, পর নব সাজ।। স্বর্গ তোমার শিরে, পদতলে হায়, আর্যাবর্ত কাঁদে চির অসহায় মেঘ-লোক হ’তে হান দৈত্যেরি বাজ।।
রাগঃ সাজগিরি
তালঃ ত্রিতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan