
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ব্যথা দিয়ে প্রাণ ব্যথা না পায় — ওগো, অকরুণ, লহ বিদায়।। এ পথে যায় না পথিক, ভুল করে রূপ-সন্ধানে, এ মেঘে নাই বরিষণ, চম্কে চিকুর বাজ হানে। কাঁটা-নিকুঞ্জে এ মোর আর না মুকুল মুঞ্জরে, উদাসীর মন বেঁধে না আর নয়নের ফুল-শরে। ভুলে গেছে পাখি তার সুর-সাধায়।। আমারে চাও না যদি চাও মালিকার বন্ধনে, পূজারীর প্রাণ না চাও খালি ধূপ-চন্দনে। ফিরে যাও যাও মধুকর, আর নিলাজের গুঞ্জনে, ছলনার জাল বুনো না এই বেদনার-ফুল-বনে। মিছে চেয়ে থাকা মোর মন কাঁদায়।।
রাগঃ
তালঃ
বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে চলো লো গোরী চলো জলে চলো কাঁদে বনতল ডাকে ছলছল জল-লহরি।। দিবা চ’লে যায় বলাকা-পাখায় বিহগের বুকে বিহগী লুকায়। কেঁদে চখা-চাখি মাগিছে বিদায় বারোয়াঁর সুরে ঝুরে বাঁশরি।। ওগো বে-দরদি ও রাঙা পায়ে মালা হয়ে কে গো গেল জড়ায়ে। তব সাথে কবি পড়িল দায়ে পায়ে রাখি তারে না গলে পরি।।
রাগঃ ইমন মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ সতীনাথ

বনের তাপস কুমারী আমি গো, সখি মোর বনলতা। নীরবে গোপনে দুইজনে কই আপন মনের কথা।। যবে গিরিপথে ফিরি সিনান করিয়া, লতা টানে মোর আঁচল ধরিয়া, হেসে বলি, ওরে ছেড়ে দে, আসিছে তোদের বন-দেবতা।। ডাকি যদি তারে আদর করিয়া — ওরে বন বল্লরি, আনন্দে তার ফোটা ফুলগুলি অঞ্চলে পড়ে ঝরি'। লুকায়ে যখন মোর দেবতায় আবরিয়া রাখে কুসুমে পাতায়, চরণে আমার (ও সে) আসিয়া জড়ায় যবে হই ধ্যানরতা।।
রাগঃ
তালঃ দাদ্রা

বাদ্লা-কালো স্নিগ্ধা আমার কান্তা এলো রিম্ঝিমিয়ে বৃষ্টিতে তার বাজ্লো নুপূর পায়জোরেরই শিঞ্জিনী যে। ভিজ্লো কুঁড়ির বক্ষ-পরাগ হিম্-শিশিরের আমেজ পেয়ে হর্দম! হর্দম দাও মদ, মস্ত্ করো গজল গেয়ে! ফেরদৌসের ঝরকা বেয়ে গুল-বাগিচায় বইছে হাওয়া, এই তো রে ভাই ওক্ত খুশির, দ্রাক্ষারসে দিল্কে নাওয়া। কুঞ্জে জরিন ফারসি ফরাস্ বিছিয়েছে আজ ফুলবালারা, আজ চাই-ই চাই লাল-শিরাজি স্বচ্ছ-সরস খোর্মা-পারা! খাম্খা তুমি মরছ কাজী শুষ্ক তোমার শাস্ত্র ঘেঁটে, মুক্তি পাবে হারামখোরের আল-কিমিয়ার পাত্র চেটে!
রাগঃ
তালঃ কাহার্বা

বেলা শেষে গিরি-পথের ছায়ে। কলস ভরে কুঁড়েয় ফেরে সার বেঁধে ঐ বনের কালো মেয়ে।। তাদের পায়ে বাজে মল চলন-দোলায় নয়ন ভোলায় উছ্লে পড়ে জল, তারা আপন মনে পথের টানে চলে রে গান গেয়ে।। গাইল যে রে উদাস-করা গান, বিভোর ক’রে বনের মন-প্রাণ, সুরে ভুবন হ’ল মগন, আকাশ গেল ছেয়ে।। তাদের ফুলে বাঁধা কেশ কাজল-নয়ন, হৃদয়-হরণ বন-দেবীর বেশ, তাদের কালো রূপের ধারায় নেয়ে পাষাণ রহে চেয়ে।।
রাগঃ
তালঃ
বনপথে কে যায়। মনে হয় যেন তারে চিনি আমি হায়।। ছন্দে জাগায়ে সে-নিশীথ নিঝুম বাজে নূপুর তার রুমা ঝুমা ঝুম্, জাগে নিশীথিনী এলোচুলে পাষাণ বুকে নির্ঝর জাগায়।।
রাগঃ চন্দ্রকোষ
তালঃ ত্রিতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan