
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

খোল খোল খোল গো দুয়ার। নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার।। সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে মনে মনে বাজে। সজিয়াছে ধরণী অভিসার-সাজে। নাগর-দোলায় দুলে সাগর পাথার।। জেগে ওঠে কাননে ডেকে ওঠে পাখি চোখ গেল, চোখ গেল, চোখ গেল! অসহ রূপের দাহে ঝলসি’ গেল আঁখি, চোখ গেল, চোখ গেল, চোখ গেল! ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো! সুন্দরী, সুন্দর-পরশন মাগো। চল বিরহিণী অভিসারে বঁধুয়ার।।
রাগঃ আড়ানা
তালঃ কাওয়ালি
শিল্পীঃ জয়শ্রী চৌধুরী ত্রিবেদী
টিকি আর টুপিতে লেগেছে দ্বন্দ্ব বচন যুদ্ধ ঘোর কে বড় কে ছোট চাই মীমাংসা, কার আছে কর-জোর॥ টিকি বলে শিরে আমি বিরাজিলে হয় আহা কিবা শোভা। যেন প্রকান্ড কুষ্মান্ডের বৃন্তটি মনোলোভা। এ যে চতুর্বর্গ ফলেরি বোঁটা। শুনে টুপি ফিক্ ক’রে হেসে বল্লেঃ ‘ভায়া, শিরে বিরাজ করবার শোভার কথা যদি বল তো ও বড়াই আমারি মুখে মানায়, ও বড়াই আমার মুখে মানায়।’ আমি বাঁকা হয়ে যবে শিরে বসি, দেখে বিবিরা মূর্ছা যায়॥ টিকি বলে, মোরে বলে চৈতন্ কভু বা আর্কফলা আর আমারি প্রসাদে প্রণামীটা মেলে দুটি বেলা চাল-কলা॥ (মেলে দাদা) দুটি বেলা চাল-কলা॥ [শুনে বাদশাহী চালে টুপি বল্লেঃ ‘আরে তোবা তোবা চাল আর কলা? ওসব আবার খাদ্য নাকি হে? এ্যাঁ?] বাদশাহী চালে টুপি বলে ওসব খাদ্য নাকি? দেখো, আমারি দোয়ায়, আহা তোফা জুটে যায়, গোস্ত ও রামপাখি। টিকি বলে মিয়া, আমার কৃপায় স্বর্গে free pass মেলে (আর) আমারঃ through দিয়ে মগজে বুদ্ধি electricity খেলে মিয়া আমার কৃপায় স্বর্গে free pass মেলে। এ যে পারে যাবার টিকিট - শুধু টিকিট নয়। [শুনে টুপি রেগে কাঁই, বল্লেঃ] বেহেশ্তে মোর একচেটে অধিকার কাফেরের তরে no admission খোদার ইস্তাহার। (এই রূপে) ক্রমশঃ তর্ক বাড়িল ভীষণ বচনে বেজায় দড়, এ উহারে কয় মোর ঠাঁই উঁচু তুমি বাপু স’রে পড়॥ সহসা মুন্ড ছিন্ন হইল শক্র কৃপাণ ঘায়। টুপি আর টিকি একই সঙ্গে ভূঁয়ে গড়াগড়ি যায়॥
রাগঃ
তালঃ ফের্তা

ইয়া আল্লাহ, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন। শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলেমিন। আমিন আল্লাহুম্মা আমিন।। (খোদা) মুষ্টিমেয় আরববাসী যে ঈমানের জোরে তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় ক’রে (খোদা) দাও সে ঈমান, সেই তরক্কী, দাও সে একিন। খোদা দাও সে একিন। আমিন আল্লাহুম্মা আমিন।। হায়! যে-জাতির খলিফা ওমর শাহানশাহ হয়ে ছেঁড়া কাপড় প’রে গেলেন উপবাসী র’য়ে আবার মোদের সেই ত্যাগ দাও, খোদা ভোগ-বিলাসে মোদের জীবন ক’রো না মলিন। আমিন আল্লাহুম্মা আমিন।। (খোদা) তুমি ছাড়া বিশ্বে কারো করতাম না ভয় তাই বিশ্বে হয়নি মোদের কভু পরাজয় দাও সেই দিক্ষা শক্তি সেই ভক্তি দ্বিধাহীন। আমিন আল্লাহুম্মা আমিন।।
রাগঃ
তালঃ দাদ্রা

‘দেশপ্রিয় নাই’ শুনি ক্রন্দন সহসা প্রভাতে জাগি’। আকাশে ললাট হানিয়া কাঁদিছে ভারত চির-অভাগী।। বহুদিন পরে আপনার ঘরে মা’র কোলে মাথা রাখি’, ঘুমাতে এসেছে শ্রান্ত সেননী, জাগায়ো না তারে ডাকি’। দেশের লাগিয়া দিয়াছে সকলি, দেয়নি নিজেরে ফাঁকি — তাহারি শুভ্র শান্ত হাসিটি অধরে রয়েছে লাগি’।। স্বার্থ অর্থ বিলাস বিভব গৌরব সম্মান মায়ের চরণে দিয়াছে সে-বীর অকাতরে বলিদান, রাজ-ভিখারির ছিল সম্বল শুধু দেহ আর প্রাণ তাই দিয়ে দিল শেষ অঞ্জলি দানবীর বৈরাগী।।
প্রথম খন্ড
রাগঃ জয়জয়ন্তী
তালঃ বৈতালিক

ওরে শুভ্রবসনা রজনীগন্ধ্যা বনের বিধবা মেয়ে, হারানো কাহারে খুঁজিস নিশীথ-আকাশের পানে চেয়ে।। ক্ষীণ তনুলতা বেদনা-মলিন, উদাস মূরতি ভূষণবিহীন, তোরে হেরি ঝরে কুসুম-অশ্রু বনের কপোল বেয়ে।। তুইলুকায়ে কাঁদিস রজনী জাগিস সবাই ঘুমায় যবে, বিধাতারে যেন বলিস — দেবতা আমারে লইবে কবে। করুণ শুভ্র ভালোবাসা তোর সুরভি ছড়ায় সারা নিশি ভোর, প্রভাত বেলায় লুটাস ধূলায় যেন-কারে নাহি পেয়ে।।
রাগঃ
তালঃ দাদ্রা

আজি নাচে নটরাজ এ কী ছন্দে ছন্দে। কী জানি কী সুখাভাসে মৃদু মৃদু মধু হাসে কে জানে মাতিল কোন আনন্দে।। ধুতুরা খুলিয়া ফেলি’ পড়েছে চম্পা বেলি অপরূপ রূপ হেরি সবে বন্দে।। সুরধুনী গঙ্গে তরল তরঙ্গে, ছন্দে তুলিল ধ্বনি তরঙ্গ রঙ্গে। উমারে লইয়া বুকে মহাকাল দোলে সুখে রবি শশী গ্রহতারা অভিবন্দে।।
রাগঃ মিশ্র জৌনপুরী
তালঃ আদ্ধা-কাওয়ালি

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan