
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো।। তোমরা ভোল গো যা’রে চিরতরে ভোল তা’রে মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো।। পুতুল লইয়া খেলা খেলেছ বালিকা বেলা খেলিছ পরাণ ল’য়ে তেমনি পুতুল খেলা। ভাঙ্গিছ গড়িছ নিতি হৃদয়–দেবতাকে গো। চোখের ভালোবাসা গ’লে শেষ হ’য়ে যায় চোখের জলে বুকের ছলনা সেকি নয়ন জলে ঢাকে গো।।
রাগঃ বাগেশ্রী মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফেরদৌস আরা

কত খুঁজিলাম নীল কুমুদ তোরে। আছে নীল জল শূন্যে সরসী ভ’রে।। উঠেছে আকাশে চাঁদ, ফুটেছে তারা আছে সব একা মোর কুমুদ হারা, অভিমানে সে কি গিয়াছে ঝ’রে।।
নাটক : ‘মহুয়া’
রাগঃ
তালঃ
রাধা-তুলসী, প্রেম-পিয়াসি, গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। নাম জপ মুখে, মূরতি রাখ বুকে ধ্যান দেখ তারি রপ মোহন।। অমৃত রসঘন কিশোর-সুন্দর, নব নীরদ শ্যাম মদন মনোহর — সৃষ্টি প্রলয় যুগল নূপুর শোভিত যাহার রাঙা চরণ।। মগ্ন সদা যিনি লীলারসে, যে লীলা-রস ভরা গোপী-কলসে, কান্না-হাসির আলো-ছায়ার মায়ায় যাহার মোহিত ভূবন।।
রাগঃ আনন্দ-ভৈরব
তালঃ ত্রিতাল

সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি। গেয়েছিল এমনি সুরে একদা এক অতিথি।। কণ্ঠে তাহার এমনি, মায়া প্রাণ-মাখানো এমনি, গাইত হতাশ তরুণ পথিক, এমনি করুণ-গীতি।। এনেছিল বাসন্তি রং তার ছোঁওয়া আমার প্রাণ, মুছে গেছে রঙের সে-দাগ, কে জাগায় ফের তার স্মৃতি।। চ’লে গেছে তাহার সাথে বসন্ত মোর অকালে, ভ’রে গেছে ঝরা ফুলে শুকনো পাতায় বন-বীথি।। ভুলিয়াছিলাম ভালো তাই কি পুন কাঁদাতে আসিল সে সিঁদুর-রাগে রাঙাতে সাঁঝের সিঁথি।।
রাগঃ ঝিঁঝিট
তালঃ কাহার্বা
শাওন–রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।। ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।। ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে, রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে। বিরহী কুহু–কেকা গাহিবে নীপ–শাখে যমুনা–নদীপারে শুনিবে কে যেন ডাকে। বিজলী দীপ–শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দু’ হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
রাগঃ চর্জ্যু কী মল্লার
তালঃ কাহার্বা
শিল্পীঃ মান্না দে

পিয়াল ফুলের পিয়ালায় বঁধু অন্তর-মধু ঢেলে পিয়াব তোমায়। রচিব হৃদয়ে মাধবী-কুঞ্জ বাহিরে ফাগুন যদি যেতে চায়।। বেল-ফুল যায় যদি ঝুরে প্রেম-ফুল দিব ডালি ভ’রে, নিশি জেগে আমি গান শোনাব বনের বিহগ যদি মাগে বিদায়।। আর যদি নাহি বহে দখিনা বাতাস (বঁধু) অঞ্চল আছে মোর, আছে কেশ-পাশ, যায় যদি যাক্ ডুবে চৈতালী চাঁদ আমার চাঁদ যেন চ’লে নাহি যায়।
রাগঃ
তালঃ ত্রিতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan