
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ও কালো ডাগর চোখে বল জল আনিল কে। কে গো সেই নিঠুর হিয়া না জানি কিসের ঝোঁকে।। দু আঁখি ছাপিয়ে গেল তিতিল কপোলখানি উজল নীলাকাশে সহসা ঢাকিল কে।। পড়েছে ঘোমটা খসে খোঁপাটি গেছে খুলে ঢেকেছে মুখখানি তার পাগল এলো চুলে। না জানি কাহার কথা ব্যথিত ভাবছে মনে সে জনা দেখিল না এ ছবি এমন ক্ষণে স্বরগে হয়তো মেলে, মেলে না মর্তলোকে।।
রাগঃ
তালঃ
যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন উঠিছে দুলে'। তারি ঢেউ এ সঙ্গীতে মোর মুরছায় সুরের কূলে।। ভালোবাসা তোমরা যারে দু'দিনেই ভোলো গো তারে (হায়) শরতের সজল মেঘ-প্রায় কেঁদে যাও নিমেষে ভুলে।। কঠিন পুরুষেরি মন গলিয়া বহে গো যখন বহে সে নদীর মতন চিরদিন পাষাণ-মূলে।। আলোর লাগি' জাগে ফুল, নদী ধায় সাগরে যেমন, চকোর চায় চাঁদ, চাতক মেঘ, যারে চায় তায় চাহে এই রে মন। নিয়ে যায় সুদূর অমরায় পূজে তায় বাণী-দেউলে।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

বেলা প’ড়ে এলো জল্কে সই চল্ চল্ ডাকিছে ওই তটিনী ছল্ ছল্।। বকের সারিকার মালিকা দুলিয়ে আসিছে সাঁঝ ঐ চিকুর এলিয়ে আকাশের কোলে শিশু শশীরে ঐ দেখিতে আসিছে তারকা দলে দল।। কমলিনীর মলিন মুখ হাসে জলে শাপলা শালুক বনের পথে হলো আঁধার জোনাকী ঐ চমকে ঝলমল্।।
রাগঃ খাম্বাজ
তালঃ দ্রুত-দাদ্রা

সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া। কে এলে কাহারে চাহিয়া।। মধুর লগনে অপরূপ বেশে কেন দাঁড়ালে মম দ্বারে এসে, দিনের শেষে ঝরা ফুলের দেশে — আসিলে চাঁদের তরণী বাহিয়া।। অস্ত রবির রঙ ল’য়ে কোন্ যাদুকর নিরমিল তোমার মূরতি মনোহর, মনের পদ্ম-বনে বাণীর মধুকর — ‘সুন্দর! সুন্দর!’ — ওঠে গাহিয়া।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ ত্রিতাল

গাগরী ভরণে চলে চপলা ব্রজনারী যৌবন-লাবনি অঙ্গে বিথারি’। কাজল-কালো নয়ন গরল মাখানো বাণ, চকিত চাহনি হানে চতুরা শিকারী।। চঞ্চল-অঞ্চল উড়ায়ে সাঁজের বায় আধো আলো আধো ছায়া লুকোচুরি খেলে যায়, রাঙা তপন হেসে লুকায় লতার পাশে কাঁদে দরশ-ভিখারি।।
রাগঃ কাফি
তালঃ
আজি বাদল বঁধূ এলো শ্রাবণ-সাঁঝে — নীপের দীপ ঢাকি’ আঁচল ভাঁজে।। জ্বালি’ হেনার ধুনা যাচি’ কার করুণা বন-তুলসী তলে এলে পূজারিণী সাজে।। সেদিন এমনি সাঁঝে মোর বেদীর মূলে প্রিয়া জ্বালিলে এ দীপ, তাহা গেছ কি ভুলে? সেই সন্ধ্যা-স্মৃতি সে যে করুণ গীতি, দূরে দাদুরি আনে বহি’ মরম মাঝে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan