
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ভুল ক’রে কোন্ ফুল-বিতানে গানের পাখি পথ হারালি। প্রেম-সমাধির বুকে এ-যে সাজানো ম্লান ফুলের ডালি।। বাণ-বেঁধা বুক ল’য়ে কোথায় উড়ে এলি শান্তি-আশায়, চোখের জলের নদীর পাশেই রয় নিরাশার চোরা-বালি।। জানিস্নে তুই ফুলের বনে কাল-সাপিনী রয় গোপনে, তৃষ্ণা-কাতর হৃদয়ে তোর বিষের জ্বালা দিলি ঢালি’।। আলেয়ারই আলোয় ভুলে এলি এ কোন্ মরণ-কূলে, হৃদয়ের এ শ্মশান-ভূমে প্রেমের চিতা জ্বলছে খালি।।
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ লাউনি
ফাগুন-রাতের ফুলের নেশায় আগুন জ্বালায় জ্বলিতে আসে। যে-দীপশিখায় পুড়িয়া মরে পতঙ্গ ঘোরে তাহারি পাশে।। অথই দুখের পাথার-জলে, সুখের রাঙা কমল দোলে কূলের পথিক হারায় দিশা দিবস নিশা তাহারি বাসে।। সুখের আশায় মেশায় ওরা বুকের সুধায় চোখের সলিল মণির মোহে জীবন-দহে বিষের ফণির গরল-শ্বাসে। বুকের পিয়ায় পেয়ে হিয়ায় কাঁদে পথের পিয়া লাগি’ নিতুই নূতন স্বর্গ মাগি’ নিতুই নয়ন জলে ভাসে।।
রাগঃ পিলু
তালঃ ফের্তা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

প্রদীপ কি জ্বলিল আবার। দিন কি গো শেষ হল মোর নিরাশার।। বিরহ দাহন কি গো ফুরালো বৈকালি বায়ে তনু জুড়ালো, উঠিবে কি চাঁদ আর রবে না আঁধার।। সে কি গো রাধারে ত্যজিয়া ব্রজপথে আরোহিবে মথুরার রথে, যমুনায় আবার কি বহিবে জোয়ার।।
রাগঃ প্রদীপকী
তালঃ ত্রিতাল
বহে শোকের পাথার আজি সাহারায়। নবীজী নাই-উঠ্ল মাতম মদিনায়।। আঁখি-প্রদীপ এই ধরনীর গেল নিভে ঘির্ল তিমির, দীনের রবি মোদের নবী চায় বিদায়। সইল না রে বেহেশ্তী দান দুনিয়ায়।। না পূরিতে সাধ-আশা না মিটিতে তৌহিদ-পিপাসা, যায় চ’লে দীনের শাহানশাহ্ — হায় রে হায়, সেই শোকেরি তুফান বহে ‘লু’ হাওয়ায়।। বেড়েছে আজ দ্বিগুণ পানি দজ্লা ফোরাত নদীতে, তূর ও হেরা পাহাড় ফেটে অশ্রু-নিঝর ব’য়ে যায়। ধরার জ্যোতি হরণ ক’রে উজল হ’ল ফের বেহেশত্ কাঁদে পশু-পাখি ও তরুলতায়, সেই কাঁদনের স্মৃতি দোলে দরিয়ায়।।
রাগঃ
তালঃ বৈতালিক
১.

২.

কেন বারে বারে আমি এসে’ ফিরে যাই তাহারি দুয়ারে। পাষাণ ভাঙ্গিয়া বহিবে গো কবে নির্ঝর শত ধারে।। পাষাণে গঠিত দেবতা বলিয়া গলে না হিয়া হায়, বৃথা বেদীতলে কুসুম শুকায় দেউল আঁধারে।।
নাটক : ‘আলেয়া’
রাগঃ
তালঃ
স্বপনে আজ মোহাম্মদ দেখা দিয়েছে। কোরানের মালা দিয়ে পরান নিয়েছে- গো আমার পরান নিয়েছে ৷ গায়ে তাঁর নূরের চাদর দীনের ঘোম্টা মুখের উপর, রূপে তাঁর সারা ভুবন উজল হয়েছে ৷৷ নিজের পায়ে আঁধার-পথে জ্বেলে দিয়ে আমার হৃদে, রূপ দেখায়ে মন ভুলায়ে পাগল করেছে। তাঁরই নামের তস্বি হয়ে’ নাইবা বনে থাকবো গিয়ে, পেয়েছেন পথের দেখা ব'লে দিয়েছে।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan