
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বন-ফুলে তুমি মঞ্জরি গো তোমার নেশায় পথিক-ভ্রমর ব্যাকুল হ'ল গুঞ্জরি' গো।। তুমি মায়ালোকের নন্দিনী ন্দনের আনন্দিনী তুমি ধূলির ধরার বন্দিনী, যাও গহন কাননে সঞ্চরি গো।। মৃদু পরশ-কুঞ্চিতা তুমি বালিকা বল্লভ-ভীতা পল্লব অবগণি্ঠিতা মুকুলিকা। তুমি প্রভাত বেলায় মঞ্জরি লাজে সন্ধ্যায় যাও ঝরি' অরণ্যা-বল্লরি শোভা, পুণ্য পল্লী-সুন্দরী।।
রাগঃ গৌড় সারং
তালঃ কাহার্বা

রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্ নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে।। কদম্ব-কলি শিহরে আবেশে বেণীর তৃষ্ণা জাগে এলোকেশে হৃদি ব্রজধাম রস-তরঙ্গে প্রেম-আনন্দে ভাসিল রে।। ধরিল রূপ অরূপ শ্রী হরি ধরণী হলো নবীনা কিশোরী চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রমা-গগনে হাসিল রে।। আবার মল্লিকা-মালতী ফোটে বিরহ-যমুনা উথলি’ ওঠে রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে সুন্দর মোর ভালোবাসিল রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি হরি। দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি। আমি ভয় করি কি হরি।। আমি শূন্য করে তোমার ঝুলি দুঃখ নেব বক্ষে তুলি, আমি করব দুঃখের অবসান আজ সকল দুঃখ বরি।। কত সে মন কত কিছুই হজম করে ফেলি নিতুই, এক মনই তো দুঃখ দেবে তারে নাহি ডরি।। তুমি তুলে দিয়ে সুখের দেয়াল, ছিলে আমার প্রাণের আড়াল, আজ আড়াল ভেঙে দাঁড়ালে মোর সকল শূন্য হরি।।
রাগঃ
তালঃ দাদ্রা

কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।। কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে (মায়ের) একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।। পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ। সিন্ধুতে মা’র বিন্দুখানিক ঠিকরে পড়ে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্–বসন।।
রাগঃ জৌনপুরী
তালঃ দাদ্রা
শিল্পীঃ অনুপ ঘোষাল

ফুল চাই — চাই ফুল — টগর চম্পা চামেলি ফিরি ফুলওয়ালী নিয়ে ফুল ডালি — মল্লিকা মালতী যুঁই বেলি।। যার প্রাণে বিরহ জ্বালা লহ এ অশোক মাধবী মালা, এ হাস্নুহানা নেবে যে বালা — কাটিবে জীবন তার হাসি খেলি।। মোর এই বকুল মালা পরে যে আদর ক’রে বঁধু তার ব্যাকুল হয়ে ফিরিয়া আসে ঘরে। আমার এই পলাশ জবা রঙন ও কৃষ্ণচূড়া বিনোদ বেণীতে খোঁপায় পরে নববধূরা, শুনি মোর ফুলের বাণী সন্ধ্যারানী পরে গোধূলি রাঙা চেলি।।
রাগঃ
তালঃ
নিরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন। অশান্ত-ধারে জল ঝরে অবিরল, ধরণী ভীত-মগন॥ ঝঞ্ঝার ঝল্লরী বাজে ঝনন্ননন দীর্ঘশ্বসি’ কাঁদে অরণ্য শনশন, প্রলয় বিষাণ বাজে বজ্রে ঘনঘন — মূর্ছিত মহাকাল-চরণে মরণ॥ শুধিবে না কেহ কি গো এই পীড়নের ঋণ, দুঃখ-নিশি-শেষে আসিবে না শুভদিন। দুষ্কৃতি বিনাশায় যুগ-যুগ-সম্ভব অধর্ম নিধনে এসো অবতার নব, ‘আবিরাবির্ম এধি’ ঐ ওঠে রব — জাগৃহি ভগবন্, জাগৃহি ভগবন্॥
রাগঃ মল্লার
তালঃ কাওয়ালি
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan