
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

টিকি আর টুপিতে লেগেছে দ্বন্দ্ব বচন যুদ্ধ ঘোর কে বড় কে ছোট চাই মীমাংসা, কার আছে কর-জোর॥ টিকি বলে শিরে আমি বিরাজিলে হয় আহা কিবা শোভা। যেন প্রকান্ড কুষ্মান্ডের বৃন্তটি মনোলোভা। এ যে চতুর্বর্গ ফলেরি বোঁটা। শুনে টুপি ফিক্ ক’রে হেসে বল্লেঃ ‘ভায়া, শিরে বিরাজ করবার শোভার কথা যদি বল তো ও বড়াই আমারি মুখে মানায়, ও বড়াই আমার মুখে মানায়।’ আমি বাঁকা হয়ে যবে শিরে বসি, দেখে বিবিরা মূর্ছা যায়॥ টিকি বলে, মোরে বলে চৈতন্ কভু বা আর্কফলা আর আমারি প্রসাদে প্রণামীটা মেলে দুটি বেলা চাল-কলা॥ (মেলে দাদা) দুটি বেলা চাল-কলা॥ [শুনে বাদশাহী চালে টুপি বল্লেঃ ‘আরে তোবা তোবা চাল আর কলা? ওসব আবার খাদ্য নাকি হে? এ্যাঁ?] বাদশাহী চালে টুপি বলে ওসব খাদ্য নাকি? দেখো, আমারি দোয়ায়, আহা তোফা জুটে যায়, গোস্ত ও রামপাখি। টিকি বলে মিয়া, আমার কৃপায় স্বর্গে free pass মেলে (আর) আমারঃ through দিয়ে মগজে বুদ্ধি electricity খেলে মিয়া আমার কৃপায় স্বর্গে free pass মেলে। এ যে পারে যাবার টিকিট - শুধু টিকিট নয়। [শুনে টুপি রেগে কাঁই, বল্লেঃ] বেহেশ্তে মোর একচেটে অধিকার কাফেরের তরে no admission খোদার ইস্তাহার। (এই রূপে) ক্রমশঃ তর্ক বাড়িল ভীষণ বচনে বেজায় দড়, এ উহারে কয় মোর ঠাঁই উঁচু তুমি বাপু স’রে পড়॥ সহসা মুন্ড ছিন্ন হইল শক্র কৃপাণ ঘায়। টুপি আর টিকি একই সঙ্গে ভূঁয়ে গড়াগড়ি যায়॥
রাগঃ
তালঃ ফের্তা

এই দেশ কার? তোর নহে আর, রে মূঢ় সন্তান! ভারত-মাতার। দেবতার দেশে আজ দৈত্য করে বিরাজ, মন্দির আজি বন্দীর কারাগার।। লাজ নাহি তার, যার জননী দাসী দাসের শিকল প’রে (কেমনে নিলাজ) বেড়াস্ হাসি’? অসম্মানের প্রাণ ক’রে দে রে অবসান, মানুষের মত ম’রে বাঁচ রে আবার।।
রাগঃ দেশকার
তালঃ ত্রিতাল
ইয়া ইলাহী! ইয়া ইলাহী! তব রাহে মোরে কর রাহী। ফরজ-ওয়াজেব জানি না হে স্বামী তব নামে মশগুল দিবা-যামী, চাহিনা শাফায়াৎ বেহেশ্ত দৌলত- হে প্রভু শুধু তোমারে চাহি।। পতঙ্গ ধায় যেমন দীপ-পানে তোমার জ্যোতি মোরে তেমনি টানে, তোমার বিরহে নিশি-দিন কাঁদি- পরানে আমার শান্তি নাহি ৷৷ আমারে রাখো তব প্রেমে ছেয়ে’ বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে, নদী যেমন যায় সাগরে ধেয়ে- তেমনি ছুটি যেন তব নাম গাহি ৷৷ পাঠান্তর য়্যা এলাহি, য়্যা এলাহি তোমার রাহে কর মোরে রাহী।। ফরজ ওয়াজেব আমি জানি না হে স্বামী তোমার নামে মশগুল দিবা যামী, চাহিনা শাফায়ৎ বেহেশ্ত্ দৌলত হে প্রভু শুধু তোমারে চাহি।। পতঙ্গ যেমন ধায় দীপ পানে তোমার জ্যোতি মোরে তেমনি টানে, তোমার বিরহে নিশিদিন কাঁদি পরানে আমার শান্তি নাহি।। আমারে রাখ তব প্রেমে ছেয়ে বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে, নদী যেমন যায় সাগরে ধেয়ে — তেমনি ছুটি যেন তব নাম গাহি’।।
রাগঃ
তালঃ কাহার্বা

সাগর হ’তে চুরি ডাগর তার আঁখি। গভীর চাহনীতে করুণা মাখামাখি।। সফরী সম তাহে ভাসিছে আঁখি-তারা, তাহারি লোভে যেন উড়িছে ভুরু-পাখি।। দুলে তরঙ্গ তাহে কভু ঘোর কভু ধীরে, আঁখির লীলা হেরি’ আঁখিতে আঁখি রাখি।। ভীরু হরিণ-চোখে অশনি হান কেন, শারাব-পিয়ালাতে জহর কেন সাকি।। আঁখির ঝিনুকে কবে ফলিবে প্রেম-মোতি, ডুবিবে আঁখি-নীরে সেদিনের নাহি বাকী।।
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ দাদ্রা

গুঞ্জা মালা গলে কুঞ্জে এসো হে কালা বনমালী এসো দুলায়ে বনমালা॥ তব পথে বকুল ঝরিছে উতল বায়ে দলিয়া যাবে বলে অকরুণ রাঙা পায়ে রচেছি আসন তরুণ তমাল ছায়ে পলাশ শিমুলে রাঙা প্রদীপ জ্বালা॥ ময়ূরে নাচাও তুমি তোমারি নূপুর তালে বেঁধেছি ঝুলনিয়া ফুলেল কদম ডালে তোম বিনা বনমালী বিফল এ ফুল দোল বাঁশি বাজাবে কবে উতলা ব্রজবালা॥
রাগঃ মালগুঞ্জ
তালঃ ত্রিতাল

তুম আনন্দ ঘনশ্যাম ম্যয় হুঁ প্রেম-দিওয়ানী রাধা। বাঁশরি শুনকে তোরি আয়ি মধুবনমে না মানু কলঙ্ককি বাধা।। যুগ যুগান্ত অনন্তকাল সে হৃদয়-বৃন্দাবনে মে, তুমহারে হামরে এহি লীলা নাথ চলত রহি মনমে। মেরে সঙ্গ রোয়ে প্রেম বিগলিতা ভক্তি বিশাখা প্রীতি ললিতা, তুমকো যো চাহে মেরি তরহেসে রোয়ত জীব সমাধা।।
রাগঃ দুর্গা মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan