
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ও-তুই যাস্নে রাই-কিশোরী কদমতলাতে, সেথা ধরবে বসন-চোরা ভূতে, পারবিনে আর পালাতে।। সে দেখলে কি আর রক্ষে আছে, ও-তোর বসন গিয়ে উঠ্বে গাছে, ওলো গোবর্ধন-গিরিধারী সে — পারবিনে তায় টলাতে।। দেখতে পেলে ব্রজবালা, ঘট কেড়ে সে ঘটায় জ্বালা, (ওলো) নিজেই গ’লে জল হ’বি তুই পারবিনে তায় গলাতে।। ঠেলে ফেলে অগাধ-নীরে সে হাসে লো দাঁড়িয়ে তীরে, শেষে ভাসিয়ে নিয়ে প্রেম-সাগরে ওলো দোলায় নাগরদোলাতে।।
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

আলগা কর গো খোঁপার বাঁধন দিল ওহি মেরা ফঁস্ গয়ি। বিনোদ বেণীর জরীন ফিতায় আন্ধা এশ্ক্ মেরা কস্ গয়ি।। তোমার কেশের গন্ধ কখন, লুকায়ে আসিল লোভী আমার মন বেহুঁশ হো কর্ গির্ পড়ি হাথ মে বাজু বন্দ মে বস্ গয়ি।। কানের দুলে প্রাণ রাখিলে বিঁধিয়া, আঁখ্, ফিরা দিয়া চোরী কর্ নিদিয়া, দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া আউর নেহিঁ উয়ো ওয়াপস্ গয়ি।।
রাগঃ আশাবরি
তালঃ কাহার্বা
শিল্পীঃ মোহাম্মদ রফি

বেলা গেল সন্ধ্যা হ’ল, (ওরে) এখন খোল আঁখি। তুই সোনার খনির কাছে এসে ফিরলি ধূলা-মাখি।। এ সংসারের সার ছেড়ে তুই সং সেজে হায়, বেড়াস নিতুই, যে তোরে ধন-রত্ন দিলো তারেই দিলি ফাঁকি।। ভুলে রইলি যাদের নিয়ে, তাদের পেলি কোথা হতে, তোর যাবার বেলায় কেউ কি সাথি হবে রে তোর পথে। এখনো তুই ডাক একবার নাইরে সীমা তাহার দয়ার, সে-ই করবে ক্ষমা, ঘুম পাড়াবে শীতল বুকে রাখি।।
রাগঃ
তালঃ কাহার্বা

জয় হরপ্রিয়া শিবরঞ্জনী। শিব-জটা হতে সুরধুনী স্রোতে ঝরি’ শতধারে ভাসাও অবনি। দিবা দ্বিপ্রহরে প্রথম বেলা কাফি-সিন্ধুর তীরে কর খেলা দীপ্ত নিদাঘে সারঙ্গ রাগে অগ্নি ছড়ায় তব জটাব ফণী॥ কভু ধানশ্রীতে মায়া রূপ ধর, জ্ঞানী শিবের তেজ কোমল কর পিলু বারোঁয়ার বিষাদ ভোলানো নূপুরের চটুল ছন্দ আনো বাগীশ্বরী হ’য়ে মহিমা শান্তি ল’য়ে আসো গভীর যবে হয় রজনী॥ বরষার মল্লারে মেঘে তুমি আসো, অশনিতে চমকাও, বিদ্যুতে হাসো সপ্ত সুরের রঙে সুরঞ্জিতা ইন্দ্রধনু-বরণী॥
রাগঃ শিবরঞ্জনী
তালঃ ফের্তা
বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।। সে কাঁদন শুনি হের নামিল নভে বাদল এলো পাতার বাতায়নে যুঁই চামেলী কামিনী।। আমার প্রাণের ভাষা শিখে ডাকে পাখি পিউ কাঁহা খোঁজে তোমায় মেঘে মেঘে আঁখি মোর সৌদামিনী।।
রাগঃ ভৈরবী–পিলু
তালঃ কাহার্বা

আঁধার রাতে কে গো একেলা নয়ন-সলিলে ভাসালে ভেলা।। কাঁদিয়া কারে খোঁজ ওপারে আজো যে তোমার প্রভাত বেলা।। কি দুখে আজি যোগিনী সাজি’ আপনারে ল’য়ে এ হেলা-ফেলা।। সোনার কাঁকন ও দুটি করে হের গো জড়ায়ে মিনতি করে। খুলিয়া ধূলায় ফেলো না গো তায়, সাধিছে নূপুর চরণ ধ’রে। হের গো তীরে কাঁদিয়া ফিরে আজি ও-রূপের রঙের মেলা।।
রাগঃ দেশ-পিলু
তালঃ দাদ্রা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan