
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সৈয়দে মক্কী মদনী আমার নবী মোহাম্মদ করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ।। আদম নূহ, ইব্রাহিম দাউদ সোলেয়মান মুসা আর ঈসা, সাক্ষ্য দিল আমার নবীর, সবার কালাম হ'ল রদ। যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের, পাপ-দুনিয়ায় আনলো যে রে, পুণ্য বেহেশতী সনদ।। হায় সিকান্দর খুঁজল বৃথাই আব-হায়াত এই দুনিয়ায় বিলিয়ে দিল আমার নবী, সে সুধা মানব সবায়। হায় জুলেখা মজল ঐ ইউসুফেরই রূপ দেখে, দেখলে মোদের নবীর সুরত, যোগীন হত ভসম মেখে'। শুনলে নবীর শিঁরিন জবান, দাউদ মাগিত মদদ।। ছিল নবীর নূর পেশানিতে, তাই ডুবল না কিস্তি নূহের পুড়ল না আগুনে হযরত ইব্রাহিম সে নমরুদের হায়, দোজখ আমার হারাম হ'ল পিয়ে কোরানের শিঁরিন শ্যহদ।।
রাগঃ মিশ্র খাম্বাজ
তালঃ কাহার্বা

আজি গানে গানে ঢাক্ব আমার গভীর অভিমান। কাঁটার ঘায়ে কুসুম ক’রে ফোটাব মোর প্রাণ।। ভুলতে তোমার অবহেলা গান গেয়ে মোর কাট্বে বেলা, আঘাত যত হান্বে বীণায় উঠ্বে তত তান।। ছিড়লে যে ফুল মনের ভুলে আমি গাঁথব মালা সেই ফুলে, (ওগো) আস্বে যখন বন্ধু তোমার কর্ব তা’রে দান।। (আজি) কথায় কথায় মিলায়ে মিল কবি রে, তোর ভরল কি দিল্, তোর শূন্য হিয়া, শূন্য নিখিল মিল পেল না প্রাণ।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরিটিপ, জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।। তুমি আসিবে বলে সুদূর অতিথি জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি, কভু ঘরে আসিকভু বাহিরে চাই।। আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নবফুলের বাণী, আজি আমার কথা যেন বলিতে পাই।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ অনুরাধা পোড়ওয়াল

বিধুর তব অধর-কোণে মধুর হাসির রেখা। তারি লাগি' ভিখারি মন ফেরে একা একা।। সজাগ হয়ে আছে শ্রবণ, থির হয়েছে অধীর পবন। তুমি কথা কইবে কখন গাইবে কুহু কেকা।। কখন তুমি চাইবে, প্রিয়া, সলাজ অনুরাগে। তিমির-তীরে অরুণ ঊষা তারি আশায় জাগে। কেমন ক'রে চাঁদ যে টানে — সিন্ধু জানে, জোয়ার জানে — দেখিতে আসি, আসিনিকো দিতে তোমায় দেখা।।
নাটক: ‘চক্রব্যূহ’
রাগঃ
তালঃ কাহার্বা

মদিনাতে এসেছে সই নবীন সওদাগর। সে হীরা জহরতের চেয়ে অধিক মনোহর।। সই দেখতে তারে লাখো হাজার লোক ছুটেছে পথে সে কোহিনূর মানিক এনেছে কোহ-ই-তূর হ’তে, সে কোরান-জাহাজ বোঝাই ক’রে এনেছে সোনার মোহর।। একবার যে কল্মা প’ড়ে আল্লা বলে এসে তারে বিনি-মূলে সল্মা চুনি বিলিয়ে দেয় সে হেসে, দুলিয়ে সে দেয় নামাজ রোজার হীরের তাবিজ বুকের পর।। সে বেহেশ্তের কুঞ্জি ল’য়ে ডাকে অহরহ বলে ঈমান এনে বেহেশ্ত যাবার সোনার চাবি লহ, আমি প্রাণ দিয়েছি নজ্রানা, সই, দেখে’ তারে এক নজর।।
রাগঃ
তালঃ
রে অবোধ! শূন্য শুধু শূন্য ধূলো মাটির ধরা। শূন্য ঐ অসীম আকাশ রংবেরং-এর খিলান-করা।। হাওয়াতে শূন্য নিমেষ নিমেষে যার হ’য়ে শেষ। এসেছি পথিক এ পর-দেশ জীবন-মৃত্যু ভরা।। হুরী আর গানের প্রিয়া, সাথে তার শারাব নিয়া চল ঐ সবুজ-বিথার ঝর্না-কিনার গোলাব-ঝরা।। এর অধিক সুখের বিলাস স্বরগে করিসনে আশ সে স্বরগ নাই রে কোথাও এমন উধাও দুখ্-পসরা।।
রাগঃ বেহাগ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan