
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

গুঞ্জা-মঞ্জরি-মালা। অঞ্চলে শুকায় অভিমানে কালা।। সহিতে পারি না আর তোমার বিরহ ধর গিরিধারী মোর বেদনা অসহ, ভোলাও নীরদ-ঘন-শ্যাম-কৃষ্ণ! তৃষ্ণার জ্বালা।।
রাগঃ মালগুঞ্জ
তালঃ
কিশোরীরা : মোরা ফুটিয়াছি বঁধু হের তোমারি আশায়। ১ম কিশোরী : আমি অনুরাগ-রাঙা, আমি গোলাব-শাখায়।। ২য় কিশোরী : বন-কুন্তলে গরবী, আমি কানন-করবী। ৩য় কিশোরী : আমি সরসী-কমলা, আমি ষোড়শী কমলা ৪র্থ কিশোরী : আমি চম্পক খোঁপায়।। নিভিল আলেয়া-আলো পথ চলিতে, প্রজাপতিদ্বয় : তোমরা আসিলে কি গো মন ছলিতে। কিশোরীরা : মোরা অনির্বাণ-শিখা দীপ্তিমতী, আমরা কুসুম-রাঙা আমরা জ্যোতি। প্রজাপতিদ্বয় : আমরা চাহি নাকো প্রেম, চাহি মোহিনী মায়ায়।।
নাটক : ‘আলেয়া’
রাগঃ
তালঃ
বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান। সুরের সাথে হল আকুল পাষাণ পরান।। আজকে ব্যথায় উঠল ভ’রে মালার কুসুম পড়ল ঝ’রে, পরান আমার কেমন করে নেবে তব দান।। বৃথায় ফুলে সাজাও মোরে ভাসাও যত নয়ন লোরে, প্রাণের ঠাকুর ডাকেন মোরে কাঁদে মম প্রাণ।।
রাগঃ জৌনপুরী মিশ্র
তালঃ দাদ্রা

নীল কবুতর লয়ে নবীর দুলালী মেয়ে খেলে মদিনায় দেহের জ্যোতিতে তার জাফরানি পিরহান ম্লান হয়ে যায়॥ মুখে তার নবীজীর মুখেরি আদল আঁখি দুটি করুণায় সদা ঢল ঢল, মেষ শাবকেরে ধরি মধুর মিনতি করি কলেমা শোনায়॥ জুম্মার মস্জিদে কোন্ সে ভক্ত পড়ে কোরান আয়াত, অমনি সে খেলা ভুলি কচি দুটি হাত তুলে করে মোনাজাত। নীল দরিয়ার পানি নয়নে বহে ‘উম্মতে কর ত্রাণ’ কাঁদিয়া কহে হজরত কোলে তুলে ‘বেহেশ্ত্ রানী তুমি’ বলে ফাতেমায়॥
রাগঃ
তালঃ কাহার্বা

এসো মাধব এসে পিও মধু। এসো মাধবী লতার কুঞ্জ বিতানে (মধু) মাধবী রাতে এসো বঁধু।। এসো মৃদুল মধুর পা ফেলে এসো ঝুমুর ঝুমুর ঘুমুর বাজায়ে শ্রবণে অমিয়া মধু ঢেলে, এসো বাজায়ে বাঁশরি যে সুর-লহরী শুনে কুল ভোলে ব্রজবধূ।। এসো নিবিড় নীরদ বরণ শ্যাম তমাল কাননে কাজল বুলায়ে দুলায়ে চাঁচর চিকুর দাম, এসো বামে হেলায়ে শিখী-পাখা ত্রিভঙ্গ ঠামে এসো বঁধু।। এসো নারায়ণ এসো অবতার পার্থসারথি বেশে এসো পাপ কুরুক্ষেত্রে আরবার, তুমি মহাভারতের ভাগ্যবিধাতা গীতি উদ্গাতা নহ শুধু।।
রাগঃ
তালঃ
নদী এই মিনতি তোমার কাছে। ভাসিয়ে নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে।। নদী, তোমার জলের পথ ধ’রে সে চ’লে গেল একা, আমি সেই হ’তে তার পথ চেয়ে রই, পেলাম না আর দেখা, ধূলার এ পথ নয় সে বন্ধু থাকবে চরণ-রেখা। আমি মীন হয়ে রহিব জলে, ছুট্ব ঢেউ-এর পাছে।। আমি ডুবে যদি মরি, তোমার নয় সে অপরাধ, কুলে থেকে পাইনে খুঁজে, তাই জেগেছে সাধ। আমি দেখ্ব ডু’বে তোমার জলে আছে কি মোর চাঁদ, বড় জ্বালা বুকে রে নদী টেনে লহ কাছে নদী, অভাগা এই যাচে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan