
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি নীর ভরণে চলে রাধা বিনোদিনী তার চঞ্চল নয়ন টলে টলমল যেন দু'টি ঝিনুকে ভরা সাগর জল।। ও সে আঁখি না পাখি গো রাই ইতি-উতি চায় কভু তমাল-বনে কভু কদম-তলায়। রাই শত ছলে ধীরে পথ চলে কভু কন্টক বেঁধে চরণে তবু যে কাঁটা-লতায় আঁচল জড়ায় বেণী খুলে যায় অকারণে। গিয়ে যমুনার তীরে চায় ফিরে ফিরে আনমনে ব'সে গণে ঢেউ চকিতে কলসি ভরি’লয় তার যেই মনে হয় আসে কেউ। হায় হায় কেউ আসে না “ভোলো অভিমান রাধারানী” বলি’ শ্যাম এসে সম্ভাষে না। রাই চলিতে পারে না পথ আর, বিরস বদন অলস চরণ শূন্য-কলসি লাগে ভার। বলি,কালা নাহি এলো যমুনা তো ছিল লইয়া শীতল কালো জল। কেন ডুবিয়া সে-কলে উঠিলি আবার কাঁদায়ে ভাসাতে ধরাতল।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

মা এলো রে, মা এলো রে, বরষ পরে আপন ছেলের ঘরে সাত কোটি ভাই বোন মিলিয়া আজি ডাকি আকুল স্বরে (মাগো আনন্দময়ী) মা এসেছে! মা এসেছে! আকাশ-পাতাল ‘পরে আনন্দ তাই ধরে না যে আজকে থরে থরে শিউলি ফুলের মত আজ আনন্দ গান করে।। কমল-মুকুল-শাপ্লা বনে ভ্রমর শোনায় গীতি — জাগো জাগো, আজকে মোদের আগমনীর তিথি; জল-তরঙ্গ বেজে ওঠে নদীর বালুচরে।। বুকের মাঝে বাঁশি বাজে অঝোর কলরোলে, দূর-প্রবাসী কাজ ভুলে আয় আপন মায়ের কোলে; আজকে পেলাম মাকে যেন কত যুগের পরে।।
রাগঃ
তালঃ ফের্তা

এলো ফুলের মরশুম শরাব ঢালো সাকি বকুল শাখে কোকিল ওঠে ডাকি’।। গেয়ে ওঠে বুলবুল আঙ্গুর-বাগে নীল আঁখি লাল হলো রাঙ্-অনুরাগে আজি ফুল-বাসরে শিরাজির জল্সা বরবাদ্ হবে না-কি।। চাঁপার গেলাস ভরি’ ভোমরা মধু পিয়ে মহুয়া ফুলের বাসে আঁখি আসে ঝিমিয়ে। পাপিয়া পিয়া পিয়া ডাকে বন-মাঝে গোলাপ-কপোল রাঙে গোলাপী লাজে হৃদয়-ব্যথার সুধা আছে তব কাছে রেখো না তারে ঢাকি’।।
রাগঃ পাহাড়ি
তালঃ দ্রুত-দাদ্রা

গঙ্গা সিন্ধু নর্মদা কারেরী যমুনা ঐ বাহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই।। মৌনী স্তব্ধ সে হিমালয় তেমনি অটল মহিমময় নাই তার সাথে সেই ধ্যানী ঋষি, আমরাও আর সে জাতি নই।। আছে সে আকাশ ইন্দ্র নাই কৈলাসে সে যোগীন্দ্র নাই অন্নদা-সুত ভিক্ষা চাই কি কহিব এরে কপাল বই।। সেই আগ্রা সে দিল্লী ভাই প’ড়ে আছে, সেই বাদশা নাই নাই কোহিনুর ময়ূর-তখ্ত নাই সে বাহিনী বিশ্বজয়ী। আমরা জানি না, জানে না কেউ কূলে ব’সে কত গণিব ঢেউ দেখিয়াছি কত, দেখিব এও নিঠুর বিধির লীলা কতই।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা
শিল্পীঃ কল্পনা আনাম

লাল নটের ক্ষেতে, লাল টুকটুকে বৌ যায় গো। তার আলতা পায়ের চিহ্ন এঁকে নালতা শাকের গায় গো।। লাল নটের ক্ষেতে মৌমাছি ওঠে মেতে তার রূপের আঁচে পায়ের তলার মাটি ওঠে তেতে। লাল পুঁইয়ের লতা নুয়ে পড়ে জড়িয়ে ধরে পায় গো।। কাঁকাল বাঁকা রাখাল ছোঁড়া আগলে দাঁড়ায় আ’ল — রাঙা বৌ-এর চোখে লাগে লাল লঙ্কার ঝাল। বৌ-এর ঘেমে ওঠে গা, লাজে সরে না পা সে মুখ ফিরিয়ে শাড়ির আঁচল আঙুলে জড়ায় গো।।
রাগঃ
তালঃ

হে মদিনার নাইয়া! ভব-নদীর তুফান ভারি কর মোরে পার তোমার দয়ায় ত’রে গেল লাখো গুনাহ্গার॥ পারের কড়ি নাই হে আমার হয়নি নামাজ রোজা কূলে এসে বসে আছি নিয়ে পাপের বোঝা (আমায়) ‘পার কর ইয়া রসুল’ বলে কাঁদি জারে জার॥ তোমার নাম গেয়েছি শুধু কেঁদে সুব্হ শাম তরিবার মোর নাই ত’ পুঁজি বিনা তোমার নাম। হাজরো বার দরিয়াতে ডুবে যদি মরি ছাড়ব না মোর পারের আশা তোমার চরণ-তরী সবার শেষে পার যেন হয় এই খিদ্মতগার॥
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan