
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

চল রে কাবার জিয়ারতে, চল নবীজীর দেশ। দুনিয়াদারির লেবাস খুলে পর রে হাজীর বেশ।। আওকাতে তোর থাকে যদি - আরফাতের ময়দান, চল আরফাতের ময়দান, এক জামাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান। মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খায়েশ।। যেথায় হজরত হলেন নাজেল মা আমিনার ঘরে খেলেছেন যার পথে-ঘাটে মক্কার শহরে, চল মক্কার শহরে। সেই মাঠের ধূলা মাখবি যথা নবী চরাতেন মেষ।। ক'রে হিজরত কায়েম হলেন মদিনায় হজরত - যে মদিনায় হজরত, সেই মদিনা দেখবি রে চল, মিটবে রে তোর প্রানের হসরত; সেথা নবীজীর ঐ রওজাতে তোর আরজি করবি পেশ।।
রাগঃ
তালঃ কাহার্বা

নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল।। হেরিয়া নিশি-প্রভাতে শিশির কমল-পাতে ভাব বুঝি বেদনাতে ফুটেছে কমল।। এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে’ ছলনা উঠেছে জেগে’ এ নহে বাদল।। কেন কবি খালি খালি হ’লি রে চোখের বালি কাঁদাতে গিয়া কাঁদালি নিজেরে কেবল।।
রাগঃ দূর্গা (বিলাবল ঠাট)
তালঃ কাহার্বা
শিল্পীঃ
শিল্পীঃ সোমা ফারাহ

আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে সই, বলিস ননদীরে। শ্রীকৃষ্ণ নামের তরণীতে প্রেম-যমুনার তীরে বলিস ননদীরে সই, বলিস্ ননদীরে।। সংসারে মোর মন ছিল না, তবু মানের দায়ে আমি ঘর করেছি সংসারেরি শিকল বেঁধে পায়ে শিক্লি-কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফিরে।। বলিস গিয়ে কৃষ্ণ নামের কলসি বেঁধে গলে হডুবেছে রাই কলঙ্কিনী কালিদহের জলে। কলঙ্কেরই পাল তুলে সই, চললেম অকূল-পানে নদী কি সই, থাকতে পারে সাগর যখন টানে। রেখে গেলাম এই গোকুলে কুলের বৌ-ঝিরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

উদার ভারত! সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান। পার্সি-জৈন-বৌদ্ধ-হিন্দু খ্রিস্টান-শিখ-মুসলমান।। তুমি পারাবার, তোমাতে আসিয়া মিলেছে সকল ধর্ম জাতি; আপনি সহিয়া ত্যাগের বেদনা সকল দেশের করেছ জ্ঞাতি; নিজেরে নিঃস্ব করিয়া, হয়েছ বিশ্ব-মানব-পীঠস্থান।। নিজ সন্তানে রাখি নিরন্ন, অন্য সবারে অন্ন দাও, তোমার স্বর্ণ রৌপ্য মানিকে বিশ্বের ভান্ডার ভরাও; আপনি মগ্ন ঘন তমসায় ভুবনে করিয়া আলোক দান।। বক্ষে ধরিয়া কত সে যুগের কত বিজেতার গ্লানির স্মৃতি, প্রভাত আশায় সর্বসহা মা যাইপছ দুখের কৃষ্ণাতিথি, এমনি নিশীথে এসেছিলে বুকে আসিবে আবার সে ভগবান।।
রাগঃ কানাড়া মিশ্র
তালঃ একতাল
শিল্পীঃ ফিরোজা বেগম
দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি। কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’ ‘পথিক এসেছ না কি’।। হারায়ে গিয়াছে চাঁদ জল-ভরা কালো মেঘে আঁচলে লুকায়ে ফুল বাতায়নে আছি জেগে’ শূন্য গগনে দেয়া কহিতেছে যেন ডাকি’ ‘পথিক এসেছ না কি’।। ভাঙিয়া দুয়ার মম কাড়িয়া লইতে মোরে এলে কি ভিখারি ওগো প্রলয়ের রূপ ধ’রে? ফুরাইয়া যায় বঁধু শুভ-লগনের বেলা আনো আনো ত্বরা করি’ ওপারে যাবার ভেলা ‘পিয়া পিয়া’ ব’লে বনে ঝুরিছে পাপিয়া পাখি ‘পথিক এসেছ না কি’।।
রাগঃ
তালঃ দাদ্রা

দাও শৌর্য, দাও ধৈর্য্য, হে উদার নাথ, দাও প্রাণ। দাও অমৃত মৃত জনে, দাও ভীত –চিত জনে, শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান।। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অ–নিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান।। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। ভীতি নিষেধের ঊর্ধে স্থির, রহি যেন চির — উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান।।
রাগঃ হেমকল্যাণ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan