
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মার্হাবা সৈয়দে মক্কী-মদনী আল্-আরবি। বাদ্শারও বাদশাহ্ নবীদের রাজা নবী।। ছিলে মিশে আহাদে, আসিলে আহমদ হয়ে বাঁচাতে সৃষ্টি খোদার, এলে খোদার সনদ ল’য়ে, মানুষে উদ্ধারিলে মানুষের আঘাত সয়ে — মলিন দুনিয়ায় আনিলে তুমি যে বেহেশ্তী ছবি।। পাপের জেহাদ-রণে দাঁড়াইলে তুমি একা নিশান ছিল হাতে ‘লা-শরীক আল্লাহ্’ লেখা, গেল দুনিয়া হতে ধুয়ে মুছে পাপের রেখা — বহিল খুশির তুফান উদিল পুণ্যের রবি।।
রাগঃ বেহাগ
তালঃ কাহার্বা

পিয়াল তরুতে হেরিয়াছিল প্রিয়া তোমার দীঘল তনু। ফুল-ভারনত শাখাতে তাহার বাঁকা তব ভুরু-ধনু।।
নাটিকা: ‘লায়লী-মজনু’ (মজনু গান)
রাগঃ
তালঃ
তারকা-নূপুরে নীল নভে ছন্দ শোন্ ছন্দিতার। সৃষ্টিময় বৃষ্টি হয় নৃত্য সেই নন্দিতার।। সাগরে নদীতে ঢেউ তোলে সেই দেবীর মুক্তকেশ। সঙ্গীতের হিন্দোলে তাঁর আঁখির প্রেম-আবেশ। পবনে পবনে হিল্লোলে নীল আঁচল চঞ্চলার ছন্দোময় আনন্দময় চরণশ্রী বন্দি তাঁর।।
রাগঃ
তালঃ ছন্দবৃষ্টিপ্রপাত (৪৮ মাত্রা)
খেলো না আর আমায় নিয়ে, প্রিয় অলস খেলা। নিঠুর খেলা খেল এবার ফুরায় খেলার বেলা।। (তুমি) অন্ধকারের আড়াল হতে লও হে টানি’ বাহির পথে, চঞ্চলতার বিপুল স্রোতে, দাও ভাসাতে ভেলা।। (তুমি) সবার চেয়ে ভালোবাসো, আঘাত যারে হানো, স্মরণ যারে করো তারে মরণ টানে টানো। ঠাঁই যারে দাও চরণ-তলে ভোলাও না তায় সুখের ছলে, মালার নামে দাও না গলে তোমার অবহেলা।।
রাগঃ
তালঃ
বহিছে সাহারায় শোকেরই 'লু' হাওয়া দোলে অসীম আকাশ আকুল রোদনে। নূহের প্লাবন আসিল ফিরে যেন, ঘোর অশ্রু-শ্রাবণ ধারা ঝরে সঘনে।। 'হায় হোসেনা' 'হায় হোসেনা' বলি' কাঁদে গিরি নদী, কাঁদে বনস্থলী কাঁদে পশু ও পাখী তরুলতার সনে।। ফকির বাদশাহ গরীব ওমরাহে কাঁদে তেমনি আজো তাঁরি মর্সিয়া গাহে, বিশ্বে যাবে মুছে মুছিবে না এ আঁসু, চিরকাল ঝরিবে কালের নয়নে।। সেই সে কারবালা সেই ফোরাত নদী কুল-মুসলিম-হৃদে গাহিছে নিরবধি, আসমান জমীন রহিবে যতদিন সবে কাঁদিবে এমনি আকুল কাঁদনে।।
রাগঃ দেশ
তালঃ কাহার্বা

ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন যেন থাকে নিশিদিন তোমারি সেবায় মোর তনু-প্রাণ-মন।। নয়নে কেবল দেখি যেন আমি তোমারই স্বরূপ ত্রিভুবন-স্বামী শিরে বহি যেন তোমারি পূজার অর্ঘ্য অনুক্ষণ।। এ রসনা শুধু জপে তব নাম এই বর দাও নাথ; তোমারি চরণ সেবায় লাগুক মোর এই দুটি হাত। ওঠে তব নাম প্রতি নিঃশ্বাসে শ্রবনে কেবল তব নাম ভাসে তব মন্দির-পথে যেন সদা চলে মোর এ চরণ।।
রাগঃ
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan