
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মালা যদি মোর ধূলায় মলিন হয় ব'সে আছি তাই অঞ্চলে নিয়ে কুসুমেরি সঞ্চয়।। ফুলহার যদি কর অবহেলা তাই ভাবি আর ব'য়ে যায় বেলা হৃদয়ে থাকুক লুকানো আমার হৃদয়ের পরিচয়।। বিফল যদি গো হয় পূজা নিবেদন মন্দির-দ্বারে দাঁড়াইয়া তাই পাষাণেরই নারায়ণ।। কেন কাছে আসি, এসে ফিরে যাই যদি ফেল জেনে ভয় মানি তাই সকলি সহিব, সহিতে নারিব হৃদয়ের পরাজয়।।
রাগঃ
তালঃ দাদ্রা

উঠেছে কি চাঁদ সাঁঝ গগনে আজিকে আমার বিদায় লগনে।। জানালা পাশে চাঁপার শাখে ‘বউ কথা কও’ পাখি কি ডাকে? ফুটেছে কি ফুল মালতী বকুল — আমার সাধের কুসুম বনে সাঁঝ গগনে।। তুলসী তলায় জ্বলেছে কি দীপ পরেছে আকাশ তারকার টিপ? হারিয়ে যাওয়া বঁধূ অবেলায় এলো কি ফিরে দেখিতে আমায়, ঝুরিছে বাঁশি পিলু বারোয়াঁয় — কেন গো আমার যাবার ক্ষণে।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ কাহার্বা

এসো শঙ্কর ক্রোধাগ্নি হে প্রলয়ঙ্কর। রুদ্রভৈরব! সৃষ্টি সংহর, সংহর।। জ্ঞান-হীন তমসায় মগ্ন পাপ-পঙ্কিলা বিশ্ব জুড়ি’ চলে শিবহীন যজ্ঞের লীলা, শক্তি যথায় করে আত্ম-বিসর্জন ঘৃণায় — ধ্বংস কর সেই অশিব-যজ্ঞ — অসুন্দর।। যথা দেবী শক্তি — নারী অপমান সহে গ্লানিকর হানাহানি চলে ধরমের মোহে, হানো সংঘাত, অভিসম্পাৎ সেথা নিরন্তর।।
রাগঃ রুদ্র-ভৈরব
তালঃ সুরফাঁক্তাল

মোর নিশীথের চাঁদ ঘন মেঘে ঢাকিয়াছে। আর১ দূরে থাকিও না এসো এসো আরো কাছে।। মোর ভবন-কপোতগুলি উড়িয়া গিয়াছে ভয়ে কাঁপিছে মালতী-লতা মুকুল-বক্ষে ল’য়ে, মোর আশার প্রদীপ-শিখা হের ঝড়ে নিভিয়াছে।। হের ঘোর ঘন ঘটা সব লাজ দিল ঢেকে, বিজলি তোমারে হেরি’ চমকায় থেকে থেকে। বাহিরে আলেয়া ডাকে ধর হাত ধর মম আঁধারে দেখাও পথ তুমি ধ্রুবতারা সম, ঐ শোনো গো ফটিক জল তৃষ্ণার বারি যাচে।।
১. আজ
রাগঃ
তালঃ
হাতে হাত দিয়ে আগে চল হাতে নাই থাক হাতিয়ার। জমায়েত হও, আপনি আসিবে শক্তি জুলফিকার।। আন আলীর শৌর্য, হোসেনের ত্যাগ ওমরের মত কর্মানুরাগ; খালেদের মত সব অশান্ত ভেঙে কর একাকার।। ইসলামে নাই ছোট বড় আর আশরাফ আতরাফ নিষ্ঠুর হাতে এই ভেদ জ্ঞান কর মিসমার সাফ। চাকর সৃজিতে , চাকরি করিতে, ইসলাম আসে নাই পৃথিবীতে। মরিবে ক্ষুধায় কেহ নিরন্ন, কারো ঘরে রবে অঢেল অন্ন এ জুলুম সহেনি, ইসলাম, সহিবে না আজো আর।।
রাগঃ
তালঃ দাদ্রা

মধুর মধুর! আজি সকলি মধুর! মধুর মালা গলে মধুর বঁধুর।। মধুর চাঁদের পাশে মধুর রোহিণী হাসে মধুর ফুলের মুখে মধু ভরপুর।। মধুর মিলন রাতি মধুর জাগার সাথী মধুরতর হ’ল মধুরতর ওলো কাছে এসে বিধুর সুদূর।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan