
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে কহে যাহা বনলতা।। চুপ ক'রে চাঁদ সুদুর গগনে মহা-সাগরের ক্রন্দন শোনে, ভ্রমর কাদিঁয়া ভাঙিতে পারে না কুসুমের নীরবতা।। মনের কথা কি মুখে সব বলা যায়? রাতের আঁধারে যত তারা ফোটে আঁখি কি দেখিতে পায়? পাখায় পাখায় বাঁধা যবে রয় বিহগ-মিথুন কথা নাহি কয়, মধুকর যবে ফুলে মধু পায় রহে না চঞ্চলতা।।
গীতিচিত্রঃ ‘অতনুর দেশ’
রাগঃ
তালঃ দাদ্রা

রেশমি রুমালে কবরী বাঁধি’ — নাচিছে আরবি নটিনী বাঁদি।। বেদুঈনী সুরে বাঁশি বাজে রহিয়া রহিয়া তাঁবু মাঝে, সুদূরে সে-সুরে চাহে ঘোম্টা তুলিয়া শাহজাদী।। যৌবন-সুন্দর নোটন কবুতর নাচিছে মরু-নটী গাল যেন গোলাপ কেশ যেন খেজুর-কাঁদি।। চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়, দেহের দোলায় রং ঝ’রে যায় ঝর্ঝর্, ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁধি।।
রাগঃ
তালঃ ফের্তা

পাপে তাপে মগ্ন আমি জানি জানি তবু। পাপের চেয়ে তোমার ক্ষমা অনেক অধিক প্রভু।। শিশু যেমন সারা বেলায় ধূলা মাখে খেলার শেষে সন্ধ্যাবেলায় মাকে ডাকে, (ওগো) ধূলায় মলিন সে ছেলেরে মা কি ত্যাজে কভু।। তোমার ক্ষমা যে দেখেছে হে মোর প্রেমময়, অশেষ পাপে পাপী হলেও করে না সে ভয়। মুছবে তুমি তুমিই যদি মাখাও ধূলি কাঁদাও যদি তুমি নেবে কোলে তুলি, আমি তাই করি যা করাও তুমি হে লীলাময় প্রভু।।
রাগঃ
তালঃ দাদ্রা

বনে বনে দোলা লাগে। মনে মনে দোলা লাগে দখিনা-সমীর জাগে।। একি এ বেদনা লয়ে ফুটিল কুসুম হৃদয়ে আবেশে পুলকে ভয়ে না-জানা পরশ মাগে।। কিশোর হৃদয় পুটে অশোক রঙিন ফোটে কপোল রাঙিয়া ওঠে অতনুর অনুরাগে।।
রাগঃ ছায়ানট
তালঃ দাদ্রা

ভুবনময়ী ভবনে এসো সীমার মাঝে এসো অসীমা। ভক্ত মনের মাধুরী দিয়ে গড়িয়াছি মা তোমার প্রতিমা।। চিন্ময়ী গো ধর মৃন্ময়ীরূপ কত যুগ মাগো জ্বলিবে পূজাধূপ মানসপটে বোধন ঘটে হও চির আসীনা করুণাময়ী মা।। সে কোন অতীতে সুদূর ত্রেতায় এসেছিলে মা অশিব নাশিনী আসিলে না আর ধূলির ধরায় দিলে না মা বর অমৃত ভাষিণী। কত যুগ গেল কত বরষ মাস কত বিফল পূজা কত কাঁদন হুতাশ জাগ যোগমায়া যোগনিদ্রা ভোল পুন বিশ্বে প্রচার হোক্ তব মহিমা।।
রাগঃ
তালঃ কাহার্বা

ওরে বনের ময়ূর কোথায় পেলি এমন চিত্রপাখা তোর পাখাতে হরির স্মৃতি পাখার শ্রী কি আঁকা॥ তারই মতন হেলে দুলে নাচিস্ রে তুই পেখম খুলে তনুতে তোর ওরে শ্যামের আঁখির নীলাঞ্জন মাখা॥ হারিয়ে নব কিশোরে, দিবা-নিশি ঘুরি তাই কি শ্যামের বিভূতি তুই আনলি ক’রে চুরি। সান্ত্বনা কি দিতে মোরে শ্যামল রেখে গেছে তোরে তাইতো তোরে হেরি ওরে যায় না কাঁদন্ রাখা॥
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan