
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কেঁদো না কেঁদো না মাগো কে বলেছে কালো? ইষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো, কে বলেছে কালো।। কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ! যে বলেছে কালি তোরে, অনধ সে অন্ধ! মোর তারায় সে দেখে নাই তার নয়ন-তারা য়নাই আলো! তাই তারায় সে দেখে নাই।। রাখে লুকিয়ে মা তোর নয়ন-কমল (মাগো) কোটি আলোর সহস্র দল তোর রূপ দেখে মা লজ্জায় শিব অঙ্গে ছাই মাখালো।। তোর নীল -কপোলে কোটি তারা, চন্দনেরি ফোটার পারা ঝিকিমিকি করে গো — মা তোর দেহলতায় অতুল কোটি রবি -শশীর মুকুল ফোটে আবার ঝরে গো — তুমি হোমের শিখা বহ্নি- জ্যোতি, তুমি স্বাহা দীপ্তিমতী আঁধার ভুবন ভবনে মা কল্যাণ-দীপ জ্বালো তুমি কল্যাণ-দীপ জ্বালা।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

হে পাষাণ দেবতা! মন্দির দুয়ার খোল কও কথা।। দুয়ারে দাঁড়ায়ে শ্রান্তি-হীন দীর্ঘ দিন, অঞ্চলের পূষ্পাঞ্জলি শুকায়ে যায় উষ্ণ বায়; আঁখি দীপ নিভিছে হায়, কাঁপিছে তনুলতা। শুভ্রবাসে পূজারিণী, দিন শেষে — গোধুলির গেরুয়া রঙ হের প্রিয় লাগে এসে; খোল দ্বার শরণ দাও, সহে না আর নীরবতা।।
রাগঃ
তালঃ দাদ্রা
১.

২.

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানি তাগিদ।। তোর সোনা–দানা বালাখানা সব রাহেলিল্লাহ্। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।। আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।। ঢাল হৃদয়ের তোর তশ্তরিতে শির্নি তৌহিদের। তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

অমন করে হাসিস্নে আর রাই লো। তুই পোড়ার মুখে হাসিস্নে আর রাই লো।। ছি ছি রঙ্গ করিস অঙ্গে মেখে কৃষ্ণ কালির ছাই লো।। বাঁশি হাতে গাছে চড়া, কয়লা-বরণ গয়লা ছোঁড়া সে লো সেই নাটের গুরু নষ্টের গোড়া তোর প্রেমের গোঁসাই লো।। ঐ গো-রাখা রাখালের সনে তোর নিন্দা শুনি বৃন্দাবনে রাই লো ছি ছি কেষ্ট ছাড়া ইষ্ট কি আর ত্রিভুবনে নাই লো।। ঐ অমাবস্যার কৃষ্ণ-চাঁদে, বাস্লি ভালো কোন্ সুবাদে তুই লো তুই দিন-কানা হয়েছিস রাধে ভাবিয়া কানাই লো।।
রাগঃ
তালঃ কাহার্বা

ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না।। যদি দেখা না পাই কভু — সে দোষ তোমার নহে প্রভু সে সাধনায় আমারি হার জানি তুমি ছাড়বে না।। বহু লোকের চিন্তাতে মোর বহু দিকে মন যে ধায়, জানি জানি, অভিমানী পাইনে আজ তাই তোমায়। বিশ্ব, ভুবন ভুলে যেদিন তোমার ধ্যানে হব বিলীন, সেদিন আমার বক্ষ হতে চরণ তোমার কাড়বে না।।
রাগঃ ছায়ানট
তালঃ দাদ্রা

কে বলে গো তুমি আমার নাই? তোমার গানে পরশ তব পাই।। তোমায়-আমায় এই নীরবে জানাজানি অনুভবে, তোমার সুরের গভীর রবে আমারি কথাই।। হে বিরহী আমায় বারে বারে স্মারণ করো সুরের সিন্ধু পারে ওগো গুণী পেয়ে মায় যদি তোমার গান থেমে যায়, উঠবে কাঁদন সুরের সভায় চাই না কাছে তাই।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan