
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সন্ধ্যা হলো ঘরকে চলো, ও ভাই মাঠের চাষি ভাটিয়ালি সুরে বাজে রাখাল ছেলের বাঁশি।। পিদিম নিয়ে একলা জাগে একলা ঘরের বধূ হৃদয়-পাতে লুকিয়ে রেখে সারা দিনের মধু; পথ চেয়ে সে বসে আছে কাজ হয়েছে বাসি রে তার কাজ হয়েছে বাসি। (যে) মন সারাদিন ছিল পড়ে হালের গরুর পানে, দিনের শেষে ঘরের জরু সেই মনকে টানে সেথা মেটে ঘরের দাওয়ায় লুটায় রে মেটে ঘরের দাওয়ায় লুটায় কালো চোখের হাসি রে ভাই কালো চোখের হাসি। পুবান হাওয়া ঢেউ দিয়ে যায় আউশ ধানের ক্ষেতে, এই ফসলের দেখব স্বপন শুয়ে শুয়ে রেতে; ও ভাই শুয়ে শুয়ে রেতে সকাল বেলা আবার যেন মাঠে ফিরে আসি রে এই মাঠে ফিরে আসি।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা। পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক-পালিকা।। মহাকালি মহাসরস্বতী, মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি বেদমাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা।। কোটি ব্রক্ষ্মা, বিষ্ণু, রুদ্র মা মহামায়া তব মায়ায়, সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব-প্রায়। অচিন্ত্য পরমাত্মারূপিণী, সুর-নর চরাচর-প্রসবিনী। নমস্তে শিরে অশুভ নাশিনী, তারা মঙ্গল চন্ডিকা। নমস্তে শিরে অশুভ নাশিনী, তারা মঙ্গল সাধিকা।।
রাগঃ ভৈরবী
তালঃ তেওড়া

আমারে চরণে দিও ঠাঁই ও চরণ বিনা, ওহে গিরিধারী! কামনা কিছুই নাই।। ব্যথিত হৃদয় হতে আকুল মরম বাণী, থেকে থেকে ভেসে আসে, ফিরে এসো এসো রানী। ফিরিতে পারি না আর অসীমে মিশিয়া যাই — তুমি ফিরে যাও সখা আমাতে আর আমি নাই।।
রাগঃ
তালঃ

নিশীথ রাতে ডাক্লে আমায়, কে গো তুমি কে? কাঁদিয়ে গেলে আমার মনের বনভূমিকে, কে গো তুমি কে।। তোমার আকুল করুণ স্বরে আজকে তা’রেই মনে পড়ে, এম্নি রাতে হারিয়েছি যে হৃদয়-মণিকে।। দুয়ার খু’লে চেয়ে আছি১ তারার পানে দূরে, আর একটিবার ডাকো ডাকো তেম্নি করুণ সুরে। একটি কথা শুন্ব ব’লে রাত কেটে যায় চোখের জলে, দাও সাড়া দাও, জাগিয়ে তোলো আঁধার পুরীকে।।
১. থাকি
রাগঃ বেহাগ মিশ্র
তালঃ কাহার্বা
ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস্নে হেঁসেল্। তুই কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিস্নে রাস্কেল্।। আমি স্বীকার করি শিকারি তুই তোর গোঁফ দেখেই চিনি, গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস্ গোঁফে তুই তেল।। ওরে ছোঁচা ওরে ওঁছা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খাস, নাদ্নার বাড়ি খেয়ে কোন্দিন ধনে প্রাণে বা মারা যাস্, কেঁদে মিয়াঁও মিয়াঁও ব’লে বিবি বেরালি করবে রে হার্টফেল।। তানপুরারই সুরে যখন তখন গলা সাধিস্, শুনে ভুলো তোরে তেড়ে আসে, ন্যাজ তুলে ছুটিস্, তোরে বস্তা পু’রে কবে কে চালান দিবে ধাপা-মেল।। বৌঝি যখন মাছ কোটে রে, তুমি খোঁজ দাঁও, বিড়াল-তপস্বী আড়নয়নে থালার পানে চাও, তুই উত্তম মধ্যম খা’স এত তবু হ’ল না আক্কেল।।
রাগঃ পিলু-সাহানা
তালঃ কাহার্বা

কে এলে হংস-রথে, কোথা যাও? তার লিপি এনেছ কি? দাও মোরে দাও।। যা’র বিরহে মোর হৃদয়-কমল অশ্রু-সরসী-নীরে কাঁপে টলমল, শুনেছি তার সাথে তুমি কথা কও — কার কথা হয় সেথা — শোনাও শোনাও।। আনন্দ-দূত তুমি, লিপি আন নাই? দেখিতে কি আসিয়াছ — কত দুঃখ পাই? সে এত প্রেম দিয়ে কেন লুকিয়ে থাকে কেন দেখা দেয় না এত যে ডাকে, কেন মোর আর ভালো লাগে না কিছুই? মনে ক’রে বলো যদি তার দেখা পাও।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan